আমার স্বরচিত আবেগের কবিতা // প্রথম প্রেমের অনুভূতি।

in আমার বাংলা ব্লগ3 years ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ মঙ্গলবার। ২৭ ই জুন , ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছি।

heart-gc7e255b63_1280.jpg

Source



সুপ্রিয় বন্ধুগণ, প্রেম বা ভালোবাসা আমাদের সকলের জীবনে যেকোনো সময় আসতে পারে। আর প্রেম বা ভালোবাসা আমাদের জীবনে যখনই আসুক না কেন প্রথম প্রেমের অনুভূতিটা প্রথমে সবথেকে মধুর হয়। তবে প্রথম প্রেমের অনুভূতি সব সময় একই রকমের হয় না। প্রথম প্রেমের অনুভূতি কখনো সুখের হতে পারে আবার কখনো দুঃখেরও হতে পারে। তবে যাইহোক, আমরা সব সময় প্রথম প্রেমের সুখের অনুভূতিটাই অনুভব করতে বেশি পছন্দ করি। আবার প্রথম প্রেমের অনুভূতিগুলো আমরা বিভিন্নভাবে প্রকাশ করি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে, প্রথম প্রেমের অনুভূতি প্রকাশের মাধ্যমে দু'জনের(প্রেমিক-প্রেমিকার) মধ্যে ভালোবাসার সম্পর্ক আরো বেশি মধুর হয়ে ওঠে।

সুপ্রিয় বন্ধুগণ, প্রতিদিন বিভিন্ন ইউজারের লেখা আবেগের কবিতাগুলো পড়ে আমার নিজের মধ্যেই কেমন যেন কবি কবি ভাব চলে এসেছে। এর আগে কবিতা লেখা শুরু করলে, কবিতা লেখার ভাষা খুঁজে পেলাম না, কবিতার ছন্দ খুঁজে পেতাম না। কিন্তু বর্তমানে কবিতা লেখা আমার একটি অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। এখন একটু চেষ্টা করলেই মোটামুটি ভাবে কবিতা লিখতে পারি। আজ আমি আপনাদের নিকট একটি আবেগের কবিতা নিয়ে হাজির হয়েছি। আমার কবিতার নাম "প্রথম প্রেমের অনুভূতি"। আমি আশা করি, আমার আজকের লেখা কবিতাটি আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।

💝 কবিতা:-প্রথম প্রেমের অনুভূতি।💝



তুমি আমার প্রথম দেখা
আমার জীবনের প্রথম প্রেম,
তুমি আমার হাজারো স্বপ্ন আশা
আমার জীবনের শেষ ভালোবাসা।


তুমি আমার মনের রানী
আমার সাজানো রঙ্গিন আশা,
বুকের মাঝে জমিয়ে রেখেছি
তোমার দেওয়া মধুর ভালোবাসা।


তুমি আমার ভালোবাসার খনি
প্রেম সাগরের বিশুদ্ধ এক ফোটা জল,
তুমি আমার দুই চোখের মনি
পৃথিবীর বুকে বেঁচে থাকার বল।


তুমি আমার আষাঢ়-শ্রাবণ
মেঘলা দিনের রিমিঝিমি বৃষ্টি
আমার জন্যই বিধাতা তোমায়
করেছে অপূর্ব রূপের সৃষ্টি।।


তুমি আমার অবুঝ মন
আমার জীবনের একমাত্র প্রিয় জন
তুমি আমার ভালোবাসার ছোট্ট একটি পাখি,
তাইতো আমি আদর যত্ন দিয়ে তোমায় ডাকি।


তুমি আমার প্রেমের খাতা
ভালোবাসার কবিতা লেখার কলম,
পাশাপাশি থেকে দুটি হাত ধরে
ভালোবাসবো তোমায় জনম জনম।।


সুপ্রিয় বন্ধুগণ, প্রথম প্রেমের অনুভূতি আমি কবিতার মাধ্যমে আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করেছি। আমি জানিনা আমার কবিতাটি আপনাদের নিকট কেমন লেগেছে। তবে প্রথম প্রেমের অনুভূতিটা সব সময় সকলের ক্ষেত্রেই মধুর হয়ে থাকে। আর প্রথম প্রেমের অনুভূতি কেউ কখনোই ভুলতে পারে না। তাই আসুন আমরা সকলেই সত্যিকারে ভালোবাসা দিয়ে আমাদের প্রথম প্রেম অমর করে রাখি।



১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Sort:  
 3 years ago 

এমন কোনো মানুষ নেই যে বলতে পারবে তার জীবনে প্রেম এসে দরজায় কড়া নাড়েনী।প্রেম ভালোবাসা সবার জীবনেই হয়। কখনো সুখের আবার কখনো দুঃখের। আর এখনকার সত্যি কারের ভালোবাসা কমওই খুজে পাওয়া যাবে। আর প্রথম প্রেম যেমনি হোক না কেনও প্রথম প্রেম কেউ ভুলতে পারে না।
আপনি প্রথম প্রেমের অনুভূতি নিয়ে কবিতা লিখেছেন পড়ে সত্যিই খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ ভাইয়া আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago (edited)

যারা প্রতিনিয়ত কবিতা লিখছে তাদের এটি নেশায় পরিণত হয়েছে। যাইহোক আপনার কবিতাটি বেশ ভালো লাগলো ভাইয়া। ভালবাসা নিয়ে বেশ সুন্দর করে কবিতা রচনা করেছেন। আর আসলেই জীবনে আশা প্রথম ভালোবাসা কখনো ভুলা যায় না।

 3 years ago 

সবার মত আপনিও অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন প্রথম প্রেমের অনুভূতি নিয়ে। অসাধারণ লিখেছেন কবিতা আমার কাছে পড়তে অনেক ভাল লেগেছে। প্রতিটি মানুষের কাছে প্রথম প্রেমের অনুভূতি থাকে। আপনারও তাই ছিল যা কবিতায় পড়ে ভাল লাগলো।

 3 years ago 

বাহ খুব সুন্দর কবিতা লিখেছেন।প্রথম প্রেমের অনুভূতি নাম যেমন সুন্দর তেমনি কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর লিখেছেন। আপনার এই কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। প্রথম প্রেম কখনো ভুলার যায় না। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে প্রথম প্রেমের অনুভূতি সব থেকে অন্যরকম হয় কেন একই রকমের হয় না। আর প্রথম প্রেম কখনো ভোলা যায় না। কখনো কখনো দুঃখের আবার কখনো কখনো সুখের হয়। আপনি সেই প্রথম প্রেমের অনুভূতি নিয়ে অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন, যা পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। একেবারে মনটা ভরে গিয়েছে আপনার লেখা এই কবিতাটি পড়ে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65797.25
ETH 1799.05
USDT 1.00
SBD 0.42