আমার লেখা কবিতা : " হৃদয় নদী "

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। কারণ প্রতিনিয়ত একই ধরনের পোস্ট করলে আসলেই সেটা খুব একটা ভালো দেখায় না। এমনকি আমি এখন কিছু লেখালেখি করারও চেষ্টা করি। এক্ষেত্রে আমি সবাইকে দেখেছি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে। এমনকি কবিতার প্রতিভা আনার জন্য আমাদের প্রিয় এডমিন এবং ফাউন্ডার সহ এবিবি ফানে কবিতার আয়োজন করেছেন। আমিও চেষ্টা করছি কবিতা লেখার। এইজন্য আজকে আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করব। জানিনা লেখাটা কতটুকু পারফেক্ট হয়েছে। আসলে কবিতার বিভিন্ন ভাষা রয়েছে। এমনকি কবিতার মাঝে উপলব্ধি করার মত কিছু বিষয় রয়েছে। যেহেতু আমি এখন চেষ্টা করছি মাত্র। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

হৃদয়টা অনেক স্রোতের মতো বয়ে চলে। যেটা আমরা অনেক সময় নদী হিসেবে বিবেচিত করি। এই হৃদয়ের নদীর স্রোত হিসেবে জীবনের দুঃখ বয়ে চলে। আমরা অনেকে উপলব্ধি করতে পারি আবার উপলব্ধি করতে পারি না। নদীর যেমন কুল রয়েছে, তেমনি জীবনেরও একটা গতি রয়েছে, যেটা অনেক সময় স্রোতের মাঝে হারিয়ে যায়, ফুল খুঁজে পাওয়া যায় না। আর তখন ভালোবাসাটাও অনেকটা কুল হারা হয়ে যায়। মনে হয় যেন জীবনে সন্ধে নেমে এসেছে। জীবনে আসলে কিছুই জেনো থাকেনা। সবকিছুই বিষন্ন মনে হয়। এই জীবনে দুঃখের জোয়ার যেন শেষ হয় না।

IMG-20230914-WA0000.jpg

হৃদয় নদী

অর্থে জলের মাঝে আছি,
পাইলাম না তো কুল।
হৃদয় ভরা ভালবাসা,
সকাল সন্ধ্যার রঙিন আশা।

সবই ছিলো ভুল,
প্রেমের কোন বিশ্বাস তো।
মানা যায় না আর,
হৃদয় নদী ব্যাকুল স্রোতে।

বসে থাকে না আর,
ফুল ফুটে ঝরে যে ফুল।
হৃদয় তো আসে জানি,
হৃদয়ের টানে।

এমন অভিনয়ের কোন,
হতে পারে না যে মানে।
কেন হলো ভালোবাসার,
এই খেলার পুতুল।

সবই ছিলো ছলনা,
সুখের জীবন হলোনা,
ভেসে গেলাম দুঃখের জোয়ারে,
কেমনে থাকি ভাসি থাকিলে।

নিস্তব্ধ হয়ে বসে থাকি,
হৃদয়ে জাগে কতই না রাখি।
একি শুধু অভিনয়,
নাকি হৃদয়ের আবেগময়।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

হৃদয় নদী নিয়ে অসাধারণ কবিতা লিখেছেন। সত্যিই আপনার এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম

 3 years ago 

আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার লেখা কবিতা গুলো আমার সব সময় অনেক ভালো লাগে। আজকেও অনেক সুন্দর করে একটা কবিতা লিখেছেন আপনি। হৃদয় নদী কবিতাটা অনেক সুন্দর ছিল। প্রত্যেকটা লাইন আপনি সাজিয়ে গুছিয়ে লেখার কারণে আমার কাছে ভালো লেগেছে।

 3 years ago 

সব সময় মতই এবারেও সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। হৃদয় নদী লেখা কবিতাটি সত্যি বেশ দারুন ছিল। প্রত্যেকটি লাইনের সাথে মিল রেখে আপনি বেশ সাজিয়ে গুছিয়ে কবিতাটি লেখার চেষ্টা করেছেন বেশ ভালো হয়েছে। আসলে মানুষ যদি ছলনা হয় তাহলে কোন মানুষ সুখের জীবন গড়ে উঠতে পারে না। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করি ভাইয়া সুন্দর সুন্দর কবিতা লেখার জন্য। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62902.07
ETH 1770.10
USDT 1.00
SBD 0.39