আমার লেখা কবিতা : " নির্ঘুম চোখ "
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। কারণ প্রতিনিয়ত একই ধরনের পোস্ট করলে আসলেই সেটা খুব একটা ভালো দেখায় না। এমনকি আমি এখন কিছু লেখালেখি করারও চেষ্টা করি। এক্ষেত্রে আমি সবাইকে দেখেছি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে। এমনকি কবিতার প্রতিভা আনার জন্য আমাদের প্রিয় এডমিন এবং ফাউন্ডার সহ এবিবি ফানে কবিতার আয়োজন করেছেন। আমিও চেষ্টা করছি কবিতা লেখার। এইজন্য আজকে আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করব। জানিনা লেখাটা কতটুকু পারফেক্ট হয়েছে। আসলে কবিতার বিভিন্ন ভাষা রয়েছে। এমনকি কবিতার মাঝে উপলব্ধি করার মত কিছু বিষয় রয়েছে। যেহেতু আমি এখন চেষ্টা করছি মাত্র। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।
যখন একটা মানুষের দুঃখ ছাড়া আর কিছুই বেঁচে থাকেনা, তখন সারাক্ষণ শুধু বুকে বেঁচে থাকে। আর সেই দুঃখটা নিয়েই জীবন বাঁধতে হয়। তখন চোখে কোন ঘুম আসে না , সাথে ওই চোখে আর কোন স্বপ্ন দেখে না। কিন্তু যতই অভিমান হোক না কেন চাইবে শুধু তার ভালোবাসার মানুষটি ভালো থাকুক। কোন পূর্ণতা না থাকলেও তখন পুরো ভেতরটাই শূন্য হয়ে থাকে। আর ওই মানুষটা যখন নেই তখন বন্ধন টাই ছিড়ে যায়। এই সময়টা কষ্ট আর দুঃখ ছাড়া সঙ্গী সাথী কেউ হয় না। মেঘ ছাড়া যেমন বৃষ্টি মানায় না তেমনি, তুমি সুখ ছাড়া ভালবাসাটাও মানায় না। এইসব বিষয়গুলো নিয়ে আজকের কবিতাটা লেখা। আশা করি কবিতাটা পড়ে আপনাদের ভালই লাগবে।
নির্ঘুম চোখ
দুঃখী মনটা আমার,
দুঃখ রাখে বুকে সারাক্ষণ।
শূন্য বুকটা আমার,
মনটাই বাঁধে শুধু জীবন।
নির্ঘুম চোখ,
স্বপ্ন দেখে না আর।
অভিমানী মন বলে,
সুখ থাকুক তার।
পূর্ণতা নেই,
হৃদয়ের শূন্য ভুবন।
যদি এত সহজ হয়,
মনটা ভাঙ্গা।
করেছো সহজেই হৃদয়,
রক্তে রাঙা।
প্রিয় মানুষ নেই,
ছিঁড়ে গেছে প্রিয় বন্ধন।
মেঘহীন বৃষ্টি ঝরে,
হৃদয় আমার অস্ত্রু ঝরে।
কাছে নেই তুমি,
কষ্টে বসবাস করি আমি।
শুন্য আমার এ হৃদয়
খালি থাকে ভালোবাসা ছাড়া।
তুমিও এতো নিষ্ঠুর,
হৃদয়ে বাজে কঠিন সুর।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
খুবি সুন্দর কবিতা লিখেছেন, আপনার কবিতা পড়ে খুবি ভালো লেগেছে আমার। বিশেষ করে এই কবিতা গুলো পড়ে অনেক ভালো লেগেছে আমার। বিশেষ করে এই লাইন গুলো অসাধারণ ছিলো।
আমার কবিতার লাইনগুলো আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।
খুব চমৎকার কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতাটি পড়ে সত্যি খুব ভালো লাগলো। কবিতা প্রতিটি ছন্দ আবেগে ভরপুর। মনের অনুভূতি গুলো খুব চমৎকার ভাবে কবিতার ছন্দে আমাদের মাঝে প্রকাশ করেছেন। বিশেষ করে এই লাইন গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।
এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
কবিতা লিখতে হলে সময় এবং চিন্তাভাবনা করে কবিতা লিখলে মনের ভাব প্রকাশ করা যায়। আপনার মন্তব্য ধন্যবাদ আপনাকে।
আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা পড়ে সত্যিই আমি মুগ। ঠিক বলেছেন আপু আপনি ভালোবাসা ছাড়া এ হৃদয় অনেক খানি খালি থাকে। ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।
ভালোবাসা এমন একটা শব্দ যা বিশ্লেষণ করে শেষ করা যাবে না। আপনি সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
বাহ খুব চমৎকার নির্ঘুম চোখ কবিতাটি লিখেছেন। ঠিক বলেছেন যখন মানুষের মনে দুঃখ ছাড়া আর কিছুই থাকেনা তখন মানুষের চোখে ঘুম আসে না। আপনার কবিতার মধ্যে বিরহ খুব সুন্দর করে ফটো তুলেছেন। সত্যি বলতে আপনার কবিতা গুলো পড়ে আমার কাছে অনেক ভালো লাগে। অনেক সুন্দর করে কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আমার কবিতা গুলো পড়ে আপনার কাছে ভালো লাগে শুনে অনেক খুশি হলাম। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
আপু আপনি দারুন একটা কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কবিতা লাইন গুলো খুবই সুন্দর ভাবে আপনি লিখেছেন। আপনার কবিতার মধ্যে বিরহ ব্যথা তুলে ধরেছেন ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমার কবিতা পড়ে আপনার কাছে ভীষণ ভালো লাগে শুনে আমার কাছে ভালো লাগলো। কবিতা নিয়ে সুন্দর মন্তব্য করে ধন্যবাদ আপনাকে।
চমৎকার একটি কবিতা আপনাদের মাঝে উপহার দিয়েছেন।কবিতাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার ক্রিয়েটিভিটির মাধ্যমে সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
আপনার মন্তব্য শুনে ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।
খুবই অসাধারণ একটি কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতাটি পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে আর আপনার কবিতাটি মূল বিষয়টি খুবই ভালো লেগেছে। একদম ঠিক কথাই বলেছেন মানুষের জীবনে যখন দুঃখ ছাড়া আর কিছু বেঁচে থাকে না তখন সে দুঃখ নিয়েই জীবনে বেঁচে থাকতে শুরু করে। তবে সে বেঁচে থাকার মধ্যে কোন সুখ নেই। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে মানুষ যখন নিঃস্ব হয়ে যায় তখন মানুষের মধ্যে ভালোবাসা থাকে না ।তখন মানুষের চোখে ঘুম আর থাকে না। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
আপনার কবিতা গুলো সব সময় ভালো লাগে আমার কাছে খুব সুন্দর একটি নির্ঘুম রাতের কবিতা লিখেছেন নামটি অসাধারণ হয়েছে। এভাবে কবিতা গুলো লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। তবে কবিতার লেখাগুলো খুব সুন্দর ভাবে প্রকাশ পেয়েছে আপু।
আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।