আমার লেখা কবিতা : " নাইরে চোখের জল "

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। কারণ প্রতিনিয়ত একই ধরনের পোস্ট করলে আসলেই সেটা খুব একটা ভালো দেখায় না। এমনকি আমি এখন কিছু লেখালেখি করারও চেষ্টা করি। এক্ষেত্রে আমি সবাইকে দেখেছি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে। এমনকি কবিতার প্রতিভা আনার জন্য আমাদের প্রিয় এডমিন এবং ফাউন্ডার সহ এবিবি ফানে কবিতার আয়োজন করেছেন। আমিও চেষ্টা করছি কবিতা লেখার। এইজন্য আজকে আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করব। জানিনা লেখাটা কতটুকু পারফেক্ট হয়েছে। আসলে কবিতার বিভিন্ন ভাষা রয়েছে। এমনকি কবিতার মাঝে উপলব্ধি করার মত কিছু বিষয় রয়েছে। যেহেতু আমি এখন চেষ্টা করছি মাত্র। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কথায় আছো না, মানুষ অতি শোক পেলে পাথর হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে ভালোবাসার এত বেশি কষ্ট পায় সেটা কিনা সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলে। এমনকি চোখের জল ফেলতে ফেলতে সেটা শুকিয়ে যায়। মানুষ যখন তার নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে কষ্ট পায় তখন সেটা সহ্য করা অসম্ভব হয়ে পড়ে। তখন আসলে হৃদয়ের আবেগ চলে যায়। তখন ভাববার মতো কোনো বিষয় থাকে না। আসলে এই কষ্টটা যেন চিরজীবন বেঁচে থাকে। আজকে আবেগ নিয়ে কবিতাটা লিখলাম।

20230309_145739_0000.jpg

নাইরে চোখের জল।

বলার ভাষা নাইরে মুখে,
নাইরে চোখের জল।
অতি শোকে পাথর হয় মানুষ,
এত প্রেমের ফল।

স্বপ্ন দেখার দুচোখে আর,
নাইরে এমন কেউ।
কি জ্বালায় জ্বলছে জীবন,
কি জ্বালায় মরলোরে মন।

বুঝলো নারে কেউ,
স্বপ্নভরা বুকে হায়রে।
কষ্টকর দাবানল,
আসে না রে চোখে জল।

মনে পড়ে তার অভিনয়,
নাইরে বাসা মুখে আর।
তার কথায় হৃদয়ে ক্ষয়,
বুঝি নীরে কোনদিন।
সে আসল নাকি নকল,

হৃদয় এখন পাথর হল
নেই তো কোন আবেগ।
দুঃখ এখন নদী হল
স্রোতে ভাসে আবেগ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde5XbqNtmQFj6YcvGTQnpn9ZbkMNbukfZNVouiLXK4RCTZXWbSKMFtomficQMW...Pt7do7BxsYBpd6C3vVYyMD8DzakJoybiApF3imm3W1U13FSXvgLpXKR2Gp3sYhiZUvE3go81XpSCoriojtiyY8SqbeEQcbpxpVLyU34LX5RsXH3aJE46NhGYL6.png

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 3 years ago 

আপনি কিন্তু বেশ ভালোই একটা টপিক নিয়ে কবিতা লিখেছেন আজকে। আপনি ঠিকই বলেছেন মানুষ যখন তার নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে কষ্ট পায় তখন সেটা সহ্য করা অসম্ভব হয়ে পড়ে। উপরের প্রত্যেকটা কথাই একেবারে বাস্তবিক এবং সত্যি। কবিতার প্রত্যেকটি লাইন খুবই সুন্দরভাবে লিখেছেন। আমার কাছে কবিতা লিখতে যেমন ভালোলাগে কবিতা পড়তেও তেমনি ভালো লাগে।

 3 years ago 

ঠিক বলেছেন মানুষ কষ্ট পেলে সবকিছুই সহ্য করা সম্ভব হয় না। আমার কবিতা আপনার ভালো লেগেছে যেন অনেক খুশি হলাম।

 3 years ago 

মনে পড়ে তার অভিনয়,
নাইরে বাসা মুখে আর।
তার কথায় হৃদয়ে ক্ষয়,
বুঝি নীরে কোনদিন।
সে আসল নাকি নকল

আপনার এই কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে উপরের এই লাইনগুলো পড়তে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। এরকম কবিতা গুলোর মাধ্যমে নিজেদের দক্ষতার প্রকাশ ঘটে। সম্পূর্ণ কবিতাটি খুবই সুন্দর ভাবেই লিখেছেন এবং বাস্তবিকভাবে ফুটিয়ে তুলেছেন প্রত্যেকটি লাইন।

 3 years ago 

আমার এই কবিতার উপরে লাইনগুলো আপনার কাছে এত ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 3 years ago 

ঠিক বলেছেন আপু মানুষ যখন আপনজনদের কাছ থেকে দুঃখ কষ্ট পায় তখন মানুষ শোকে পাথর হয়ে যায় এবং কাঁদার জন্য জলটুকু চোখে অবশিষ্ট থাকে না। আপনি দারুন একটি কবিতা আমাদেরকে উপহার দিয়েছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

কষ্ট পেলেই তো মানুষ শোকে পাথর হয়ে যায়।
কবিতা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই উৎসাহিত হলাম।

 3 years ago 

আপনার কবিতা পড়ে সত্যি খুব ভালো লাগলো । কবিতার প্রতিটি লাইন খুবই দুর্দান্ত হয়েছে। বিশেষ করে আমার কাছে খুব ভালো লেগেছে।

মনে পড়ে তার অভিনয়,
নাইরে বাসা মুখে আর।
তার কথায় হৃদয়ে ক্ষয়,
বুঝি নীরে কোনদিন।
সে আসল নাকি নকল

এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ উৎসাহমূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

নাইরে চোখের জল কবিতার টাইটেল দেখেই বোঝা যাচ্ছে কষ্ট থেকে কবিতা লেখা। আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে কবিতা লিখেছেন। আপন মানুষ যদি কষ্ট দেয় তার থেকে বড় কষ্ট আর হয়না। আপনার কবিতা পড়ে খুব ভাল লেগেছে। ধন্যবাদ আপু।

 3 years ago 

ঠিক বলেছেন কষ্ট পেলেই মানুষ অনেক ধরনের অনেক কিছুই করতে পারে। আপনার মন্তব্য পড়ে খুবই ভালো লাগলো।

 3 years ago 

ঠিক কথা বলছেন আপু প্রেমের কবিতা খুব সুন্দর করে লিখেছেন। আসলেই মানুষ যখন তার ভালোবাসার মানুষের কাছ থেকে অনেক কষ্ট পায় একসময় সুখের জল ঝর ঝরতে জ্বলতে চোখের পানিও শুকিয়ে যায় । আপনি নাইরে চোখের জল নাম দিয়ে খুব সুন্দর করে কবিতা লিখেছেন কবিতাটি পড়তে আমার অনেক ভালো লেগেছে। আপনি খুব সাবলীল ভাষায় কবিতাটি লিখেছেন অসাধারণ হয়েছে।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি নাইরে চোখের জল নাম দিয়ে খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। কোন মানুষ যদি বেশি কষ্ট পায় তাহলে তার চোখ দিয়ে পানি আসে না। তখন সে অতি শোকে পাথর হয়ে যায়। খুব সুন্দর হয়েছে কবিতাটি। ধন্যবাদ।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60000.47
ETH 1565.58
USDT 1.00
SBD 0.42