আমার লেখা কবিতা : " উড়ন্ত পাখি "

in আমার বাংলা ব্লগ3 years ago

jpg_20230803_205415_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। কারণ প্রতিনিয়ত একই ধরনের পোস্ট করলে আসলেই সেটা খুব একটা ভালো দেখায় না। এমনকি আমি এখন কিছু লেখালেখি করারও চেষ্টা করি। এক্ষেত্রে আমি সবাইকে দেখেছি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে। এমনকি কবিতার প্রতিভা আনার জন্য আমাদের প্রিয় এডমিন এবং ফাউন্ডার সহ এবিবি ফানে কবিতার আয়োজন করেছেন। আমিও চেষ্টা করছি কবিতা লেখার। এইজন্য আজকে আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করব। জানিনা লেখাটা কতটুকু পারফেক্ট হয়েছে। আসলে কবিতার বিভিন্ন ভাষা রয়েছে। এমনকি কবিতার মাঝে উপলব্ধি করার মত কিছু বিষয় রয়েছে। যেহেতু আমি এখন চেষ্টা করছি মাত্র। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

একটা উড়ন্ত পাখি যেমন খাঁচায় বসে থাকে না, তেমনি ভালোবাসা বিহীন জীবন চলতেও খুবই কষ্ট হয়। আমাদের এই ছোট্ট জীবনে ভালোবাসার খুব প্রয়োজন রয়েছে। কিন্তু যখন কারো কাছ থেকে কষ্ট পাই, তখন আমাদের জীবনটাই যেন বৃথা মনে হয়। মনে হয় যেন ছন্দ বিহীন কবিতা। তখন মনে হয় যেন আকাশে সর্বনাশ নামক পাখি উড়ে। যার কিনা আসলে উড়ার ক্ষমতায় থাকে না। তখন জীবনটা যেন একা মনে হয়। একা একটা জীবন চালানো খুবই কঠিন হয়ে পড়ে আমাদের। আমরা সবাই মনে করি আমাদের জীবনে একজন সঙ্গী প্রয়োজন। কাউকে যদি বিশ্বাস করে সঙ্গী ভাবি, তার কাছ থেকে কষ্ট পেলে সহ্য করাটাও কঠিন। তখন যেন কষ্ট মনে নিয়ে বেঁচে থাকতে হয়। স্পর্শ কাতর সবকিছু ছন্ন ছাড়া। উড়ন্ত পাখি ও যেন দিশেহারা। আসলে অনেকটা আবেগপ্রবণ হয়ে কবিতাটা লেখার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

" উড়ন্ত পাখি "

ঐ কবিতা লেখা আছে আমারই মনে,
যদি হারাই প্রিয়জন।
আর কাউকে নেই প্রয়োজন,
মনটা আমার সহজ সরল।

ব্যথা দিও না আমার এই প্রানে,
কবিতার নাম নীল আকাশ।
নাম নয় সর্বনাশ,
একটি পাখি উড়বে শুধু।

ব্যথা থাকবে না কোনো ক্ষণে,
করিস না প্রেম নিঃস্ব আমি।
তাকিয়ে আছে ওই বিশ্ব তোকে ভালোবেসে,
ফুটবে ফুল এই জীবনে।

কবিতার ছন্দ আসে না তো,
হৃদয়ে আনন্দ থাকে না তো।
নিঃস জীবনে একা আমি,
ভালোবাসা বিহীন জীবন দিয়েছো তুমি।

হৃদয়ের আকাশে উড়ন্ত পাখি,
দুচোখ মিলে শুধু দেখি।
খাঁচায় ফেরেনা তো পাখি,
দুঃখের আকাশে শুধুই উড়ি।

ফুটবেনা ফুল হৃদয়ের বাগানে,
নিশ্চুপ জীবন রয়েছি ঘুমিয়ে।
আঁধার রাতে অন্ধকার বাগানে,
দুঃখের তরী বয়ে চলে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde5XbqNtmQFj6YcvGTQnpn9ZbkMNbukfZNVouiLXK4RCTZXWbSKMFtomficQMW...Pt7do7BxsYBpd6C3vVYyMD8DzakJoybiApF3imm3W1U13FSXvgLpXKR2Gp3sYhiZUvE3go81XpSCoriojtiyY8SqbeEQcbpxpVLyU34LX5RsXH3aJE46NhGYL6.png

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde5XbqNtmQFj6YcvGTQnpn9ZbkMNbukfZNVouiLXK4RCTZXWbSKMFtomficQMW...Pt7do7BxsYBpd6C3vVYyMD8DzakJoybiApF3imm3W1U13FSXvgLpXKR2Gp3sYhiZUvE3go81XpSCoriojtiyY8SqbeEQcbpxpVLyU34LX5RsXH3aJE46NhGYL6.png

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

Sort:  
 3 years ago (edited)

আমাদের জীবন ভালোবাসা ছাড়া একদমই মলিন।আর জীবনে যখন ভালোবাসা আসে তখন জীবনটা রঙিন হয়ে যায়। আবার সেই ভালোবাসা থেকে যদি আমরা আঘাত পাই তখন সেটা মানতে অনেক কষ্ট হয়। সুন্দর একটি কবিতা রচনা করে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার কবিতা নিয়ে অসাধারণ মন্তব্য করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভালোবাসা ছাড়া আছে কি, ভালোবাসা হলো নিশ্বাস এ দেহের। নিশ্বাস ছাড়া মানুষ বাচেঁ কি? তাই আমাদের জীবনে এমন একজন ভালোবাসার সঙ্গী অনেক অনেক প্রয়োজন। বেশ সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। তবে নিচের কথা গুলো কিন্তু বেশ সুন্দর-

ব্যথা থাকবে না কোনো ক্ষণে,
করিস না প্রেম নিঃস্ব আমি।
তাকিয়ে আছে ওই বিশ্ব তোকে ভালোবেসে,
ফুটবে ফুল এই জীবনে।

 3 years ago 

বেশ সুন্দর একটি কবিতা লিখেছেন বলে মন্তব্য করায় আমার কবিতা নিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার লেখা কবিতা পড়ে খুব ভালো লাগলো। সত্যি মনে অনুভূতি গুলো কবিতার ছন্দে চমৎকারভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। কবিতার প্রতিটি ছন্দ বেশ অসাধারণ ছিলো।

কবিতার ছন্দ আসে না তো,
হৃদয়ে আনন্দ থাকে না তো।
নিঃস জীবনে একা আমি,
ভালোবাসা বিহীন জীবন দিয়েছো তুমি।

এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আমার কবিতা নিয়ে উৎসাহিত মুখ মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার কবিতাটি পড়তে আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রতিটি লাইনের সাথে প্রতিটি লাইনের বেশ সংসদর্শপূর্ণ মিল রেখে আপনি কবিতাটি লিখেছেন। ঠিক বলেছেন আপু যদি প্রিয়জন হারিয়ে যায় সেই জায়গায় আর কোন মানুষেরই প্রয়োজন নেই। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার কবিতা পড়তে আপনার কাছে ভালো লাগে শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে আমাদের এই জীবনে যদি আমরা ভালোবাসা না পাই তাহলে আমাদের জীবনটা আসলেই বৃথা। এই ছোট্ট জীবনে ভালোবাসাটা খুবই গুরুত্বপূর্ণ। আর এটা সত্যি যে ভালবাসার মানুষটা যদি কষ্ট দেয় তখন অনেক বেশি কষ্ট হয় মনের ভেতর। আপনার লেখা উড়ন্ত পাখি কবিতাটা পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক সুন্দর করে আপনি কবিতাটা লিখেছেন। প্রত্যেকটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন এই ছোট জীবনে ভালোবাসাটা খুবই গুরুত্বপূর্ণ। সুন্দর মন্তব্য করার অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

ভালোবাসা ছাড়া আমাদের প্রত্যেকটা মানুষের জীবনই আসলে বৃথা। আমাদের সব সময় মনে হয় যে কেউ একজন স্পেশাল মানুষ আমাদের থাকুক যারা আমাদের মন প্রাণ দিয়ে ভালবাসবে। যাইহোক আপনার কবিতাটা খুব মনোযোগ দিয়ে পড়লাম আপু। আমার কাছে একটু কঠিন মনে হয়েছে, তবে লেখাগুলোর ভিতরে খুব সুন্দর মাধুর্য ছিল।

 3 years ago 

ভালোবাসা না থাকলে মানুষের জীবনে কোন মূল্যই থাকে না। অনেক সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনার লেখা কবিতা গুলো সব সময় অনেক বেশি সুন্দর হয়। আপনি সবসময় অনেক সুন্দর সুন্দর টপিক তুলে ধরে থাকেন কবিতা লেখার জন্য। আজকেও অনেক সুন্দর করে কবিতাটা লিখেছেন এবং এই কবিতাটার নাম উড়ন্ত পাখি দেওয়ার কারণে খুব ভালো লেগেছে। এরকম ভাবে যদি কবিতা লেখা হয় তখন পড়তেও খুব ভালো লাগে আমার কাছে। আমার কাছে একটা সম্পূর্ণ কবিতাটি ভালো লেগেছে। সব মিলিয়ে জাস্ট অসাধারণ ছিল পুরো কবিতা।

 3 years ago 

কবিতার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা যায়। আমার কবিতা নিয়ে খুব সুন্দর করে মন্তব্য করেছেন ।তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

মানুষের জীবন ভিন্ন রকম কেউ হাসে কেউ বা কাঁদে। আপনার উড়ন্ত পাখি কবিতাটির পড়ে খুব ভালো লাগলো। তবে ঠিক বলেছেন কবিতার মাধ্যমে অনেক কিছু অনুভব করা যায়। সত্যি বলতে আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর করে কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি আমার কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলেন শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক সুন্দর একটি কবিতা রচনা করে আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার এই কবিতাটি আবৃতি করতে বেশ ভালো লেগেছে আমার। কবিতার প্রত্যেকটা লাইনের মধ্যে আপনার ভালোবাসার অনুভূতি প্রকাশিত হয়েছে।

 3 years ago 

কবিতার মাধ্যমে মনের অনুভূতি প্রকাশ করা যায়। কবিতা নিয়ে সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59558.93
ETH 1569.99
USDT 1.00
SBD 0.42