আমার লেখা কবিতা : " ভুলবো না তোমাকে "

in আমার বাংলা ব্লগ3 years ago

jpg_20230615_221924_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। কারণ প্রতিনিয়ত একই ধরনের পোস্ট করলে আসলেই সেটা খুব একটা ভালো দেখায় না। এমনকি আমি এখন কিছু লেখালেখি করারও চেষ্টা করি। এক্ষেত্রে আমি সবাইকে দেখেছি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে। এমনকি কবিতার প্রতিভা আনার জন্য আমাদের প্রিয় এডমিন এবং ফাউন্ডার সহ এবিবি ফানে কবিতার আয়োজন করেছেন। আমিও চেষ্টা করছি কবিতা লেখার। এইজন্য আজকে আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করব। জানিনা লেখাটা কতটুকু পারফেক্ট হয়েছে। আসলে কবিতার বিভিন্ন ভাষা রয়েছে। এমনকি কবিতার মাঝে উপলব্ধি করার মত কিছু বিষয় রয়েছে। যেহেতু আমি এখন চেষ্টা করছি মাত্র। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

আমাদের হৃদয়ে ভালোবাসা আর কতই না আবেগ বয়ে চলেছে। আমরা কয়জন এই আবেগগুলো নিজেরে ধরে রাখতে পারি। যখন একজন ভালোবাসার মানুষ ছেড়ে চলে যায় তখন কিন্তু অন্যজনের পক্ষে হয়তোবা তাকে ভোলা সম্ভব হয় না। সেটা যদি সে খবর নাও নেয় তাহলেও কিন্তু ভোলা যায় না। অনেক কষ্ট করে পাওয়া সেই ভালোবাসাটা এখন ছলনার স্বীকার হলো। তখন দূর থেকে কতই না অভিযোগ শুনতে পাই। আবার কতো তুচ্ছ তাচ্ছিলতা শুনতে পাই। সবকিছুই যেন হৃদয়ে গেঁথে থাকে। তখন মনে হয় যেন একটুখানি সুখের আশায় মনটাই ভেঙ্গে খানখান হয়ে গেল। শেখের নেশায় যেন অনেকটাই দূরে চলে গিয়েছি। বাস্তবটা আসলে অনেক বড়ই কঠিন। এই কঠিন সত্য আমাদের মেনে নেওয়া ছাড়া আর কিছুই করার নেই।

ভুলবো না তোমাকে

কখনো কভু ভুলবো না তোমাকে,
তুমি যদি অভিমানী হও।
পর করেও বলছে মন,
তুমি আমার খবর নাও।

পেয়েছি মনটাকে গোপনে,
রাখতে যদি বুকে।
মরে গেছে মন আমার,
ছলনায় দুঃখে।

আমার এই বুকে কোন সুখে তুমি,
বারেবার আগুন দাও।
করবো না কখনো কারো কাছে,
কোন অভিযোগ।

এত সহজে কেন ভেঙেছো হৃদয়,
এইতো আমায় শোক।
চলে যাবে যখন বলছো তুমি,
সুখের নেশায় দূরে চলে যাও।

দূরে গেলে পাবো নাকো,
তোমার অনুভূতির দেখা।
হৃদয় আমার ভেঙ্গেছ তুমি
জলসে আছি একা আমি।

ভুলবো না আমি অতীতের কথা
হৃদয়ে রাখি গেঁথে।
ভালবাসার আবেগ ঝরে পড়েছে
দুঃখের বাতাস বহে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde5XbqNtmQFj6YcvGTQnpn9ZbkMNbukfZNVouiLXK4RCTZXWbSKMFtomficQMW...Pt7do7BxsYBpd6C3vVYyMD8DzakJoybiApF3imm3W1U13FSXvgLpXKR2Gp3sYhiZUvE3go81XpSCoriojtiyY8SqbeEQcbpxpVLyU34LX5RsXH3aJE46NhGYL6.png

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

Sort:  
 3 years ago 

ঠিক বলেছেন আপু বাস্তবতা অনেক বেশি কঠিন। যাই হোক বাস্তবতার চিন্তা গুলো থেকেই আপনি এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আপনার লেখা কবিতার লাইনগুলোর চমৎকার ছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে আপু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু দারুন একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার লেখা কবিতার লাইনগুলো চমৎকার ছিল বলে উৎসাহিতমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

বাহ খুব সুন্দর কবিতা লিখেছেন আপনি‌। আপনার কবিতা পড়ে সত্যি খুব ভালো লাগলো। খুবই দুর্দান্ত হয়েছে। মনে আবেগের অনুভূতি গুলো কবিতার ছন্দে প্রকাশ করেছেন। বিশেষ করে এই লাইন গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।

এত সহজে কেন ভেঙেছো হৃদয়,
এইতো আমায় শোক।
চলে যাবে যখন বলছো তুমি,
সুখের নেশায় দূরে চলে যাও।

এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আমার কবিতা লাইন গুলো খুবই দুর্দান্ত হয়েছে বলে মন্তব্য করায় আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আসলে আপু বাস্তবতা অনেক কঠিন। আর আমাদের বাস্তবতাকে মেনে নিতেই হবে। আপনি আজ বাস্তবতা নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। সত্যি একজন ভুলে গেলে আর একজনের ভুলা সম্ভব নয়। যাইহোক কবিতার প্রতি লাইনি ছন্দে ছন্দে দারুণ মিলিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু বাস্তবতা অনেক কঠিন তা মেনে নিতে হয়। কবিতা নিয়ে সুন্দর মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।

 3 years ago (edited)

আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। ভালোবাসার মানুষকে নিয়ে লেখা কবিতাটি পড়তে বেশ ভালো লেগেছে। আপনি একদম ঠিক বলেছেন আপু ভালোবাসার মানুষকে কখনো দূরে সরিয়ে রাখা যায় না। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভালোবাসার মানুষ এমন তার কথা প্রায় সময় মনে পড়ে। কবিতা নিয়ে সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাস্তবতা আসলেই কঠিন আর এই বাস্তবতার সাথে মিল রেখে সুন্দর একটি কবিতা আপনি আমাদের উপহার দিয়েছেন। আপনার ক্রিয়েটিভিটি ও সৃজনশীলতার মাধ্যমে সুন্দর সুন্দর কবিতা সুন্দর সুন্দর পোষ্ট আপনি আমাদের উপহার দিয়ে আসছেন প্রতিনিয়ত। আগামী দিনের জন্য শুভকামনা রইল আপু।

 3 years ago 

আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এ আসলে এটা কিন্তু ঠিক, যখন একজন ভালোবাসার মানুষ ছেড়ে চলে যায়, তখন অপরজন তাকে ভোলা অনেক কঠিন। এবং কি কখনোই ভোলা সম্ভব না। আসলে বাস্তবতা অনেক কঠিন, আর এটাকে মেনে নেওয়াই আমাদের জন্য ভালো। ভুলবো না তোমাকে আপনার লেখা কবিতাটা পড়ে খুব ভালো লাগলো। এরকম টপিক গুলো নিয়ে লেখা কবিতা অনেক সুন্দর হয়। বিশেষ করে আপনি অনেক সুন্দর কবিতা লিখেন। আজকের কবিতাটিও ভালো লেগেছে পড়ে।

 3 years ago 

আমি কবিতার মধ্যে ভালোবাসা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আসলে প্রিয় মানুষকে ভুলা এত সহজ নয়। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার লেখা কবিতা গুলো সব সময় অনেক বেশি সুন্দর হয়। আজকেও খুবই সুন্দর একটা টপিক নিয়ে কবিতাটি লিখেছেন।

দূরে গেলে পাবো নাকো,
তোমার অনুভূতির দেখা।
হৃদয় আমার ভেঙ্গেছ তুমি
জলসে আছি একা আমি।

আপনার কবিতাটা পড়ে অনেক ভালো লেগেছে। বিশেষ করে উপরের এই লাইনগুলো পড়তে একটু বেশি ভালো লেগেছে। আপনার লেখা কবিতা পরবর্তীতেও দেখার অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

আমি সপ্তাহে একটা কবিতা পোস্ট করার চেষ্টা করি। আমার কবিতার লাইনগুলো আপনার কাছে ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক সুন্দর একটি কবিতা রচনা করে আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার কবিতা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। উপস্থাপন করেছেন ছন্দ এবং মিল রয়েছে প্রত্যেকটা লাইনে। ভালো লাগলো আপনার কবিতা আবৃতি করে।

 3 years ago 

আমার কবিতা আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম। কবিতা নিয়ে অসাধারণ মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার লেখা ভুলবো না তোমাকে কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে ভালোবাসার প্রিয় মানুষটি অবহেলা করে যতই দূরে যাক না কেন তাকে সহজে ভুলা যায় না। প্রিয় মানুষের কথা সবসময় মনের মধ্যেই জেগে থাকে। চমৎকার একটি কবিতা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভালোবাসার মানুষটিকে ভুলে যত দূর যাক না তাকে ভুলা যায় না কথাটি ঠিক বলেছেন। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59724.80
ETH 1572.98
USDT 1.00
SBD 0.42