আমার লেখা কবিতা : " বুকের ভেতরের আগুন "

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। কারণ প্রতিনিয়ত একই ধরনের পোস্ট করলে আসলেই সেটা খুব একটা ভালো দেখায় না। এমনকি আমি এখন কিছু লেখালেখি করারও চেষ্টা করি। এক্ষেত্রে আমি সবাইকে দেখেছি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে। এমনকি কবিতার প্রতিভা আনার জন্য আমাদের প্রিয় এডমিন এবং ফাউন্ডার সহ এবিবি ফানে কবিতার আয়োজন করেছেন। আমিও চেষ্টা করছি কবিতা লেখার। এইজন্য আজকে আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করব। জানিনা লেখাটা কতটুকু পারফেক্ট হয়েছে। আসলে কবিতার বিভিন্ন ভাষা রয়েছে। এমনকি কবিতার মাঝে উপলব্ধি করার মত কিছু বিষয় রয়েছে। যেহেতু আমি এখন চেষ্টা করছি মাত্র। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

আসলে মানুষকে উপর থেকে দেখলে বোঝা যায় না কে কি রকম। আর যখন কাউকে ভরসা বিশ্বাস করলে ঠকতে হয়, তখন যেন সেই দুঃখটা মেনে নেওয়া যায় না। সকল দুঃখগুলো যেন বুকে ভিতরে আগুন জলে। আর বুকের ভেতরের সেই আগুনটা কাউকে দেখানো যায় না। সেই দুঃখটা শুধুমাত্র শুধু একজনের কারণেই হয়। যাকে কিনা এত বেশি ভালোবেসে ছিলাম সেই এরকম করলো। আসলে কাউকে ভালবাসলে বোঝাই যায় না যে সেই মানুষটা কি রকম। আর সেই মানুষটাকে বিশ্বাস করে ঠকতে হয়। এখনতো কাকে বিশ্বাস করবো আর কাকে না করব এটাই বোঝা যায় না। সেই দুঃখ কষ্টের বিষয় থেকেই আজকের কবিতাটা লিখলাম।

20230303_122333_0000.jpg

বুকের ভেতরের আগুন

কষ্টটা পাঁজরে বাঁধা,
উঁচু-নিচু ব্যবধানের কারণে।
দুঃখটা বুকের খাতায়,
দু চোখ বিরহ শ্রবণে।

এত আশা ছিল একদিন,
ভেঙে গেল সুখের বিন।
ঝর্নার মত ঝরে জল,
আমারই শুধু দুই নয়নে।

মনে পড়লে আঁধারে,
দুঃখ আসে দুয়ারে।
জ্বলছে বুকটা ধিকি ধিকি,
ভিতরের আগুনে।

করেছি কতোটা বিশ্বাস,
গেল দুখের নিঃশ্বাস।
হৃদয়টা রক্তাক্ত হয়েছে,
শুধুমাত্র তোমারি কারণে।

এই হৃদয়ের সকল কষ্ট
কিছুতেই যেন হয়না নষ্ট।
সকল ব্যথার কারণ তুমি
নিঃশব্দে বেঁচে আছি আমি।

হৃদয়ের ভেতর কালো আঁধার,
গনিয়ে এসেছে দুঃখ।
চোখ বুঝলেই যেন দেখি তোমাকে
কষ্টের পাহাড় হয়েছে সুক্ষ।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

এটা ঠিক বলেছেন যে একি পোষ্ট লিখতে ইচ্ছা করে না৷ তাই ভিন্নতা খুবই গুরুত্বপূর্ণ ৷ আর তাই তো আপনি এতো সুন্দর একটি কবিতা লিখেছেন ৷ লেখা লিখি এখন কমবেশি সবাই করছে ৷ এটা বেশ ভালো দিক ৷ অনেক সুন্দর ছিল কবিতা লাইন গুলো ৷

 3 years ago 

আমিও আমার পোস্টগুলোর মধ্যে ভিন্নতা আনার চেষ্টা করি।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

 3 years ago 

ঠিক বলেছেন আপু প্রতিদিন একই ধরনের পোস্ট করতে ভালো লাগেনা। মাঝে মাঝে যদি ভিন্ন ধরনের পোস্ট করা না হয় তাহলে কেমন জানি লাগে। তাই তো আমিও মাঝে মাঝে চেষ্টা করি ভিন্ন ধরনের পোস্ট করার জন্য। আপনার লেখা কবিতাটি দারুন হয়েছে আপু।

 3 years ago 

আমারও এক ধরনের পোস্টগুলো করতে কেন জানি ভালো লাগেনা। আপনার উৎসাহমূলক মন্তব্য পেয়ে খুবই খুশি হলাম।

 3 years ago 

একই রকম পোস্ট প্রতিদিন করতে সত্যি ই ভাল লাগে না। আর সপ্তাহে একটি কবিতা শেয়ার আমিও করি।এতে করে পোস্টের ভিন্নতা আসে।আপনার কবিতাটি খুব সুন্দর হয়েছে আপু। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

আমিও প্রতি সপ্তাহে একটি হলেও কবিতা শেয়ার করার চেষ্টা করি। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65145.00
ETH 1945.16
USDT 1.00
SBD 0.37