আমার লেখা কবিতা : " তুমি আমার কবিতা "

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। কারণ প্রতিনিয়ত একই ধরনের পোস্ট করলে আসলেই সেটা খুব একটা ভালো দেখায় না। এমনকি আমি এখন কিছু লেখালেখি করারও চেষ্টা করি। এক্ষেত্রে আমি সবাইকে দেখেছি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে। এমনকি কবিতার প্রতিভা আনার জন্য আমাদের প্রিয় এডমিন এবং ফাউন্ডার সহ এবিবি ফানে কবিতার আয়োজন করেছেন। আমিও চেষ্টা করছি কবিতা লেখার। এইজন্য আজকে আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করব। জানিনা লেখাটা কতটুকু পারফেক্ট হয়েছে। আসলে কবিতার বিভিন্ন ভাষা রয়েছে। এমনকি কবিতার মাঝে উপলব্ধি করার মত কিছু বিষয় রয়েছে। যেহেতু আমি এখন চেষ্টা করছি মাত্র। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

আজকের কবিতাটা একদম ভিন্ন রকম ভাবে লিখেছি। আসলে হৃদয়ে ফাগুন আসলে তখন কত কিছুই ইচ্ছে করে।
আর জীবনে শুধুই যেন ভালোবাসার মানুষ ছাড়া আর কিছুই নেই। একেবারে ভালোবাসার জন্য শপথ নিতেও হবে না। ভালোবাসার আসলেই যেন মনে হয় জীবনের সকল সুখ এসেছে। এমনকি মনে হয় যেন জীবনটা পূর্ণতা পেয়েছে। পৃথিবীতে যতই ভুল করে না কেন যেন মনে হয় কোন ভুলই ভুল নয়। সবকিছু যেন তার কাছেই পরিপূর্ণ। তখন কিন্তু কোন কিছুতেই মন মানে না। তখন যেন সবকিছু ভিন্ন রকমের অনুভূতি হয়। আর এই সকল অনুভূতি নিয়ে আজকের কবিতা লেখা।

20230211_203653_0000.png

তুমি আমার কবিতা

পৃথিবীর আলো বাতাস সাক্ষী রেখে,
তোমার ভালোবাসাই শপথ নিলাম।
যে শপথ কখনো হবে না তো চূর্ণ,
হৃদয়ের সব আশা করে দাও পুণ্য।
আজ থেকে এই জীবন তোমাকে দিলাম,
তোমার ভালোবাসাই শপথ নিলাম।

হৃদয়ে এসেছে ফাগুন,
নদীর ঢেউ বলে তোমার কথা।
জীবনে এসেছে সুখ,
মন বলে তুমি আমার কবিতা।
তুমিহীন জীবনে শূন্য ছিলাম,
তোমাকে পেয়ে আজ পূর্ণ হলাম।

পৃথিবীর সব ভুল,
ভেঙে গেছে ভালবাসার জোয়ারে।
কবিতার সব কথা,
তোমাকে নিয়ে লেখা ছোট অক্ষরে।
তুমিহীন জীবনে শূন্য ছিলাম,
তোমাকে পেয়ে আজ পূর্ণ হলাম।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde5XbqNtmQFj6YcvGTQnpn9ZbkMNbukfZNVouiLXK4RCTZXWbSKMFtomficQMW...Pt7do7BxsYBpd6C3vVYyMD8DzakJoybiApF3imm3W1U13FSXvgLpXKR2Gp3sYhiZUvE3go81XpSCoriojtiyY8SqbeEQcbpxpVLyU34LX5RsXH3aJE46NhGYL6.png

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

Sort:  
 3 years ago 

ভালবাসার মানুষটিকে কবিতার সাথে তুলনা করে খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন আপু। আপনার কবিতার মধ্যে ভালবাসার বেশ অনুভূতি রয়েছে। আমার তো বেশ ভাল লেগেছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আসলেই ভিন্ন ভিন্ন পোস্ট করতে বেশ ভালো লাগে,সবাই দেখি বেশ সুন্দর সুন্দর কবিতা লিখে।আমার কাছে কবিতা পড়তে বেশ ভালোই লাগে।আপনার আজকের কবিতা বেশ দারুন হয়েছে, নামটাও বেশ ভালো তুমি আমার কবিতা।

পৃথিবীর সব ভুল,
ভেঙে গেছে ভালবাসার জোয়ারে।
কবিতার সব কথা,
তোমাকে নিয়ে লেখা ছোট অক্ষরে।
তুমিহীন জীবনে শূন্য ছিলাম,
তোমাকে পেয়ে আজ পূর্ণ হলাম।

দারুণ হয়েছে। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ঠিক বলেছেন ভিন্ন পোস্ট করতে আমার নিজের অনেক ভালো লাগে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

 3 years ago 

খুব সুন্দর কবিতা লিখেছেন আপনি। কবিতা পড়ে খুবই ভালো লাগলো। অন্যকে ভালোবেসে মনের অনুভূতিগুলো কবিতার ছন্দে চমৎকারভাবে প্রকাশ করেছেন। আসলে প্রিয় মানুষ ছাড়া জীবন শূন্যতা মনে হয়। আর প্রিয় মানুষ কাছে থাকলে জীবন পূর্ণতা পায়। এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আমি চেষ্টা করি আমার কবিতা লাইনগুলো গুছিয়ে লেখার জন্য।

 3 years ago 

সুন্দর একটি কবিতা লিখেছেন, কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো মকবিতার ভাষাগুলো ছিল অসাধারণ ।শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

হুম আপু ঠিক বলেছেন এখন. প্রায় সবাই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখছে ৷ যার বড় অবদান হলো এবিবি ৷

আসলে হৃদয়ে ফাগুন আসলে তখন কত কিছুই ইচ্ছে করে।

হুম এই ফাগুন তো মাস আসছে আর মনে ভালোবাসার গুনগুন শুরু করবে না ৷ তা কি হয়!!
কবিতাটি পড়ে যতটুকু অনুভব করলাম ভালোবাসা এমন একটা অনুভুতি যেটা মনের মানুষকে নিয়ে অনেক কিছুই ভাবায় ৷

 3 years ago 

ঠিক বলেছেন আপনি মনের মানুষকে নিয়ে কিছু ভাবার মজাটাই আলাদা। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

 3 years ago 

কবিতার কথাগুলো যদি সুন্দর হয় তাহলে কবিতা পড়তে এমনিতেই ভালো লাগে।আপনি খুবই সুন্দর করে একটি কবিতা লিখেছেন। ভালোবাসার মানুষকে নিয়ে আপনি যে কবিতাটা লিখেছেন এর মধ্যে শুধু ভালোবাসার মানুষের জন্যই লিখেছেন। আপনার লেখা আজকের কবিতাটা আমার কাছে ভালো লেগেছে এ ধরনের কবিতা পড়তে অনেক ভালো লাগে আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমারও কবিতা পড়তে এবং কবিতা লিখতে অনেক ভালো লাগে।

 3 years ago 

আপু আপনার কবিতাটি বেশ সুন্দর হয়েছে। সামনে ভালোবাসা দিবসের দিন আসছে আর এখন এই ভালোবাসার কবিতা গুলোই বেশি দেখা যাচ্ছে। বেশ ভালই লাগছে এমন কবিতা গুলো পড়তে। প্রিয় মানুষকে উদ্দেশ্য করে লেখা কবিতা গুলো সত্যিই অসাধারণ। আপনার কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন, কবিতার মাঝে উপলব্ধি করার মত অনেক বিষয় রয়েছে। কিছু কিছু কবিতা রয়েছে যা আমাদের কাছে বেশ সহজ মনে হয় কিন্তু আমরা তার গভীরতা বুঝতে চাই না। আপনার লেখা কবিতাটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে কবিতার এই লাইনগুলো অসাধারণ হয়েছে।

পৃথিবীর সব ভুল,
ভেঙে গেছে ভালবাসার জোয়ারে।
কবিতার সব কথা,
তোমাকে নিয়ে লেখা ছোট অক্ষরে।
তুমিহীন জীবনে শূন্য ছিলাম,
তোমাকে পেয়ে আজ পূর্ণ হলাম।

শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59401.24
ETH 1567.62
USDT 1.00
SBD 0.42