স্বরচিত কবিতা - মুখোশের আড়ালে

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

pencil-4188778_1280.jpg

image source

জীবন কখনো কঠিন আবার কখনো সহজ, কখন কার জীবনে কি ঘটে কিংবা ঘটতে পারে সেটা বলা খুবই কঠিন। সময়ের সাথে সাথে বদলে যায় প্রতিটি মানুষ, পরিবর্তন হতে থাকে সবকিছু। কার মনে কখন কি উঁকি দেয় সেটাও বলা যায়না। ভালোবাসার সম্পর্ক গুলো এখন খুব সহজেই ভেঙ্গে যাচ্ছে। বুঝতে চাইনা কেউ মনের কথা গুলো, বুঝতে চাইনা কেউ মনের ব্যথা গুলো। মুখে হাসি নিয়ে সবার সামনে থাকলেও ভিতরে থাকে বুক ভরা কষ্ট আর জমানো কিছু মনের কথা।

প্রতিটি মানুষের জীবনেই রয়েছে অনেক বড় বড় কিছু দাগ যা কখনো জীবন থেকে মুছে ফেলা কিংবা ভুলে যাওয়া সম্ভব না। এগুলো মুখোশের আড়ালেই থেকে যায় সারাটি জীবন। যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে মুখোশের আড়ালে নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

মুখোশের আড়ালে

লেখা - আইরিন ইসলাম

কেউ তো জানে না
কখন কার কি হয়,
মানুষগুলো বদলে যায়
বদলে যায় সময়।

কেউ জানে না
কখন কার রং বদলায়,
ভালোবাসার সম্পর্ক গুলো
নিমিষেই হেরে যায়।

কেউ বোঝে না
ভিতরে থাকা কারো মন,
যা আকাশের মেঘের মতো
রং বদলায় সারাক্ষন।

কেউ জানে না
কারো অন্তরের ব্যথা,
হাসি মুখের পেছনেই থাকে
দুঃখ ভরা কথা।

কেউ দেখেনা কারো
লুকিয়ে থাকা চোখের জল,
অন্তরের ব্যথায় ব্যথিত হয়ে
যা করে টলমল।

কেউ শোনে না কারো
অন্তর সুরের ডাক,
যার পেছনে লুকিয়ে আছে
কলঙ্কের ভরা দাগ।

কেউ জানে না কারো
ভাগ্যের লেখা কথা,
তবুও আশায় বাঁধে বুক
সুখ খুঁজে যায় যথা।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

মুখোশের আড়ালে শিরোনামে সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপু।কবিতাটি ভালো লেগেছে। মানুষের জটিল মনের বদলে যাওয়া নিয়ে দারুণ উপস্থাপন করেছেন মুখোশের আড়ালে কবিতয়। ছন্দ ও শব্দের গাথুনি দিয়ে কি অসাধারণ অভিব্যক্তি প্রকাশ। যা একমাত্র কবিতায় সম্ভব। কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

কয়েক যাবৎ এমন একটি কবিতা লেখার চেষ্টা করে যাচ্ছিলাম। কিন্তু হয়ে উঠছে না। তবে আজকে আপনার লেখা মুখোশের আড়ালে কবিতাটি দেখেই বেশ মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর এবং সাবলীল ভাষায় কবিতাটি আপনি ফুটিয়ে তুলেছেন আপু।

 2 years ago 

যা বলেছেন একদম যথার্থ বলেছেন ৷আসলে মানুষের জীবনে কখন কি হবে বলা যায় না ৷ ভালো মন্দ আবার মনে কখন কি উকি দেয় ৷আসলে এ জীবনটা এমনই তবে দিনশেষে মানুষ বোঝা চিনতে পারাটা ভীষন প্রয়োজন ৷
দারুন একটি কবিতা লিখেছেন দূদান্ত ছিল কবিতার লাইন গুলো ৷

 2 years ago 

অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। কবিতাটি এখন বাস্তবতার সাথে মিল রয়েছে। যে জন্য আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য।

 2 years ago 

আসলে কার মানসিকতা কখন কোন দিকে গড়ায় বোঝা যায় না। মাঝে মাঝে তো নিজেকেই নিজের কাছে অচেনা লাগে আর মানুষকে বুঝতে পারা অনেক কঠিন ব্যাপার।
আপনার লিখা কবিতাগুলো বরাবরই আমার ভীষণ ভালো লাগে। আজকের কবিতা একদমই অন্য ধাঁচের ছিল। সবমিলিয়ে দারুন লাগলো আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমাদের জীবনে সত্যিই অনেক কথা আছে, যেগুলো সারা জীবন মুখোশের আড়ালে থেকে যায়। হতে পারে সেই কথা কোন প্রিয় মানুষকে নিয়ে অথবা বাস্তব জীবনের কিছু ব্যর্থ অভিজ্ঞতা। আপনার আজকের লেখা "মুখোশের আড়ালে" কবিতায় সেরকমই কিছু বাস্তবধর্মী কথা আপনি তুলে ধরেছেন আপু। কবিতার প্রত্যেকটা লাইন অসম্ভব সুন্দর ছিল এবং আমার অনেক ভালো লেগেছে কবিতাটা।

 2 years ago 

আমি আপনার কবিতাগুলো পড়লে যারা নতুন নতুন কবিতা লেখার উৎসাহ পেয়ে থাকি। আপনিও বেশ সুন্দর সুন্দর টফিক্স নিয়ে কবিতা লিখে থাকেন। খুবই সুন্দর ছিল আপনার লেখা আজকের এই কবিতা লাইনের সাথে বেশ মিল ছিল ছিল অনেক সুন্দর অনুভূতি।

 2 years ago 

আসলেই আপু প্রায় প্রতিটি মানুষ সময়ের সাথে সাথে বদলে যায়। তখন চেনা মানুষকেও অচেনা মনে হয়। কাছের মানুষদের কাছ থেকে আমরা এমন কিছু কষ্ট পাই,সেগুলো সারাজীবনেও আমরা ভুলতে পারি না। আবার অনেক সময় সেসব কথা কারো কাছে শেয়ার করতেও পারি না। সারা জীবন সেই দুঃখ কষ্ট নিজেকেই বয়ে বেড়াতে হয়। যাইহোক চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। বরাবরের মতো আজকেও এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64598.53
ETH 1876.75
USDT 1.00
SBD 0.38