স্বরচিত কবিতা - পাখি
পাখি,, এই পাখি নামের প্রাণীটিকে আমরা কেউ চিনি না বললে ভুল হবে। প্রকৃতির বুকে কত রং বেরঙের ডানা মেলে উড়ে বেড়াচ্ছে তারা। তাদের সৌন্দর্যের কোন তুলনা হয় না। এক এক পাখির রূপ একেক রকম, প্রকৃতির রূপ বৈচিত্র্যেকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে বৈচিত্রময় পাখি। মাঝে মাঝে কিছু পাখি দেখে আমরা এতটাই মুগ্ধ হয়ে যায় যে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে। তাই পাখির প্রেমে মুগ্ধ হয়ে আজ লিখে ফেললাম একটি কবিতা। যে কবিতার প্রতিটি লাইনে রয়েছে পাখির অপরূপ সৌন্দর্যের প্রশংসা ও অবিরাম ভালোবাসা।
কবিতা পড়া ও লেখার প্রতি যে টান ও ভালোবাসা সেটা এখনো মনের এক কোন জমা রেখে দিয়েছি। প্রতিটি কবিতা পড়তে যেমন ভালোলাগা কাজ করে ঠিক তেমনি নিজের মন থেকে কবিতার প্রতিটি লাইন লিখতেও বেশ ভালোলাগা ও ভালোবাসা কাজ করে। তাই চেষ্টা করি নিজের মনের ভাব গুলো কবিতার মাধ্যমে সকলের মাঝে প্রকাশ করার। যাইহোক, আজকে আমি পাখি নামে একটি কবিতা কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......
পাখি |
|---|
নীল আকাশে যায় উড়ে,
দিনশেষে এক ফুরফুরে মন নিয়ে
এসে বসে তার নীড়ে।
অসাধারণ সিক্ত মায়া,
কি সুন্দর এই সৃষ্টি তোমার প্রভু
যার সৌন্দর্যে ফুটে ছায়া।
তার এলোমেলো ছুটে চলায়,
কিচির মিচির শব্দ যেন
নিস্তব্ধ নিশ্চুপ আমার গলা।
নেই তার কোন তুলনা,
মুহুর্তেই যেন হারিয়ে যাই আমি
পড়ে তার ছলনায়।
মাখিয়ে দিয়েছি আমি,
তাই তার মিষ্টি চাহনিতে
বারবার যেন থামি।
ছড়িয়ে দিয়েছে সে ,
ঢালে ঢালে তার তৈরি বাসা
বেধে দিয়েছে কে।
নির্বাক চেয়ে আমি ,
তোমার সৌন্দর্যে হেরে গেছি আমি
তাই বারবার তোমাতেই থামি।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
আসলেই আপু মাঝেমধ্যে খুব সুন্দর সুন্দর পাখি দেখে একেবারে মুগ্ধ হয়ে যাই। যাইহোক পাখির প্রেমে মুগ্ধ হয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন আপু। কবিতার প্রতিটি লাইন দারুণ হয়েছে। কবিতাটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো।
এই চারটি লাইন সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
সৃষ্টির অপরূপ সৌন্দর্যের মধ্যে পাখি ও একটি সৌন্দর্য। পৃথিবীতে বিভিন্ন বৈচিত্রের পাখি রয়েছে। পাখির প্রেমে মুগ্ধ হয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। তাদের রংবেরঙের ডানা, মায়াবী কন্ঠ এবং গাছের ডালে বাঁধা বাসা সবকিছুই যেন প্রকৃতির সৌন্দর্যকে বৃদ্ধি করে। আপনার কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।
বাহ দারুণ লিখেছেন কবিতা টা আপু। একটা পাখির বিষয়ে সবকিছু যেন আপনার কবিতার মাধ্যমে ফুটে উঠেছে। পাখি বেশ সুন্দর একটা প্রাণী। কিন্তু পাখি নিয়ে এমন সুন্দর কবিতা আমি আগে পড়িনি। বেশ চমৎকার ছিল আপু। ধন্যবাদ আমাদের সঙ্গে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।
আমাদের গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণে পাখি রয়েছে। আর এর মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হলো ঘুঘু পাখি ও হাঁস পাখি। ইচ্ছা করলে কিন্তু আমরা এগুলো ধরে খেতে পারি। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন আপু, আমার খুব কষ্ট লাগে মনে হয় যেন এরা সাথী হারা হয়ে যাবে। শুধু এই কারণেই আমি পাখি ধরতে পছন্দ করি না। যাইহোক আপনি পাখি নিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
পাখিকে ঘিরে আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি কবিতা রচনা করে শেয়ার করেছেন আপু। বেশ ভালো লাগলো আপনার লেখা এই অসাধারণ কবিতাটি। যখন মানুষজন প্রেম বিরহ নিয়ে কবিতা লেখায় মগ্ন ঠিক সেই মুহূর্তে আপনি প্রাকৃতিক মনোভাব নিয়ে সুন্দর একটি কবিতা রচনা করেছেন।। অনেক সুন্দর হয়েছে আপনার লেখা কবিতা।
দারুন কবিতা লিখেছেন আপু বলতে গেলে কবিতার ভাষায় পাখির জীবনী তুলে ধরেছেন। সহজ সরল লাইনগুলো বেশ ভালো লেগেছে। চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সৃষ্টিকর্তার সুন্দর সুন্দর সৃষ্টির ভেতরে পাখি একটি। আপু আপনার স্বরচিত এই "পাখি" কবিতাটি অনেক ভালো লেগেছে আমার কাছে। আপনার এই পুরো কবিতাটি ছন্দে ভরপুর। আসলে কবিতা ছন্দময় হলে কবিতা পড়তে অনেক বেশি ভালো লাগে। আপনি এই পাখির মাঝে সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্য খুঁজে পেয়েছেন। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।