স্বরচিত কবিতা - পাখির প্রেম

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

bird-1045954_1280.jpg

image source

এই পৃথিবীতে কত হাজার রকমের পাখি আছে। হাজার রকমের পাখির হাজার রকমের কালার, হাজার রকমের কণ্ঠ, হাজার রকমের সুরে শুনা তাদের ডাক। পাখিদের সুরে গান শুনতে কার না ভালো লাগে। রোজ সকালে কিচির মিচির শব্দে ঘুম ভাঙ্গে আমাদের , আর যে কোনো মানুষের পাখির গান শুনতে ভালো লাগে, ভালো লাগে সময় কাটাতে পাখিদের সাথে। মাঝে মাঝে ইচ্ছে করে হারিয়ে যায় পাখিদের মতো, কারণ পাখিদের নেই কোনো কষ্ট তারা উড়ে বেড়াই ডানা মেলে।

মাঝে মাঝে মনে হয় ইস আমার যদি অনেক পাখি থাকতো যাদের সাথে আমি সুখ দুঃখের কথা বলতাম ,সময় কাটাতাম তাদের সাথে। মনের মধ্যে আমাদের কত কিছুই না আসে, আর এই মনে আসা কথা গুলো নিয়েই আমরা কল্পনা করি আর সেই কল্পনা থেকেই জন্ম নেই সুন্দর কবিতার কিছু লাইন। তাই আজ পাখিদের প্রেমে মুগ্ধ হয়ে কবিতার কিছু লাইন লেখার চেষ্টা করলাম।

আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে পাখির প্রেম নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

পাখির প্রেম

লেখা - আইরিন ইসলাম

ছোট্ট একটি প্রাণী সে
নাম তার পাখি,
চোখ পড়লে মনে হয়
তাকেই শুধু দেখি।

চিকন গলায় গাই গান
মন ভরে যায় সেই সুরে,
তার গান শোনার জন্য আমি ব্যাকুল
ঘুম ভেঙ্গে যায় খুব ভোরে।

প্রেমিক হলাম সেই পাখিটির
মুগ্ধ তারই গানে,
তার গানের সুর যেন প্রতিদিন
বেজে ওঠে আমার কানে।

জানালার পাশে বসে সে
কথা বলে আমার সাথে,
প্রতিদিনের কথায় যেন
আমার সাথে উঠে মেতে।

কত কিছুই বলে আমায়
আমি শুধু শুনি,
মাঝে মাঝে তারই কথাই
আমিও যে স্বপ্ন বুনি।

সন্ধ্যাশেষে সেই পাখিটি
যায় যে নিড়ে ফিরে,
আমিও যে হয়ে যায় একা
হারিয়ে যায় সবার ভিড়ে।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

চমৎকার কবিতা লিখেছেন আপু, লাইনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে ছোট পাখির বাস্তব জীবন নিয়ে লিখেছেন যার কারণে বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ওয়াও! পাখিদের নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন তো আপু। কবিতাটি পড়ে সত্যিই অনেক ভালো লাগলো। পাখিদের প্রতি দেখছি আপনার অনেক ভালোবাসা রয়েছে। ভোর বেলায় পাখিদের চিকন গলার গানের সুরে মনটা সত্যিই ভরে যায় । পাখিদের নিয়ে আপনার মনের সুন্দর অনুভূতি কবিতার মাধ্যমে তুলে ধরেছেন যা পড়ে সত্যিই অনেক ভালো লাগলো।

 2 years ago 

বাহ্,আপু আপনি তো আজ চমৎকার একটি কবিতা লিখেছেন পাখিদের নিয়ে।ছন্দে ছন্দে বেশ লাগলো পাখির প্রেম কবিতাটি।পাখির প্রতি অনেক অনেক ভালোবাসা প্রকাশ পেয়েছে।মনের অনুভূতি গুলো কে খুব সুন্দর ভাবে কবিতার ভাষায় ফুটিয়ে তুলেছেন। আমার কাছে কবিতাটি পড়তে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ্! পাখিদের প্রেমে মুগ্ধ হয়ে চমৎকার একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করেছেন আপু। পাখির কিচির মিচির শব্দ আমার ভীষণ পছন্দ। তাছাড়া পাখিদের সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। আমার বাসায় যে ময়না পাখিটা আছে, সে ময়না পাখিটার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। যাইহোক কবিতাটি পড়ে খুব ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64246.26
ETH 1730.98
USDT 1.00
SBD 0.42