স্বরচিত কবিতা - শেষ মুহূর্ত

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

মাঝে মাঝে এমন কিছু চিন্তা ভাবনা আসে যা মানুষের অন্তরকে নাড়া দিয়ে ওঠে। মনের মধ্যে ভিড় করে হাজারো প্রশ্ন। হয়তো চলতে চলতে এভাবেই একদিন হারিয়ে যাবো পৃথিবী ছেড়ে, থেকে যাবে শুধু আমার স্মৃতি আর কথা।

দূর থেকে ভালোবাসার মানুষগুলোর কষ্ট যাতনা দেখব, আর এটাই বাস্তবতা। মানুষ মাত্রই মরণশীল। একদিন না একদিন তাকে পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে।চলে যাওয়ার সময় যখন গড়িয়ে আসবে তখন কেউ কাউকে আটকে রাখতে পারবে না, হেরে যাবে ভালোবাসার সর্বোচ্চ সীমা।

যাইহোক, আজকে আমি শেষ মুহূর্ত নামে একটি কবিতা কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

শেষ মুহূর্ত

লেখা - আইরিন ইসলাম

একদিন আমিও হারিয়ে যাব
না ফেরার দেশে,
যেখানে অন্তর আত্মারা শুধু
একসাথে এসে মিশে।

ফেলেযাবো জমানো প্রতিটা স্মৃতি
রেখে যাব হাজারও কথা,
নিয়ে যাব হৃদয় মাঝে শুধু
বুক ভরা ব্যথা।

আপনজনরা ব্যাকুল মনে
খুজবে শুধু আমায়,
অন্তরে তাদের দিবানিশি
ঝর ঝরবে অঝোর ধারায়।

স্তম্ভ হয়ে যাবে চারিদিক
নিস্তব্ধতায় ঘেরা,
যে যার মতো আনমনে রবে
থাকবে না কোন সারা।

আমি দেখব চেয়ে দেখব তাদের
কষ্ট যাতনা বিলাস,
দূর থেকে চেয়ে দুঃখ পাবো
পারব না দিতে আশ্বাস।

কি করুন যাতনাতে জ্বলবো আমি
থাকবে না কেউ বলার,
দেখবো চেয়ে আর কাঁদবো শুধু
থাকবে না ভাষা গলার।

কেমন হবে সেই মুহূর্তটুকু
যেখানে থাকবে সবাই,
থাকবো না শুধু আমি।
জীবনের এই শেষ মুহূর্তের কথা ভেবে যেন
চলার পথে বার বার আমি থামি।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আসলে আপু একটা সময় এই পৃথিবীর সব মায়ার বন্ধন ছেড়ে আমাদের সবাইকেই চলে যেতে হবে। সেদিন আসলে কেমন হবে ভাবতেই গা শিউরে ওঠে ।আপনার আজকের শেষ মুহূর্ত কবিতাটি সত্যি অসম্ভব সুন্দর হয়েছে ।প্রতিটি লাইন ভীষণ ভালো লাগলো ধন্যবাদ।

 3 years ago 

সত্যি আপু মানুষ দিন মরে যাবে। এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাবে এটাই বাস্তবতা। মানুষের মৃত্যুর ডাক চলে আসলে কেউ আর তাকে বেঁধে ধরে রাখতে পারবে না। যাইহোক শেষ মুহূর্ত নিয়ে আপনি আজকে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তবে কবিতার মধ্যে বিরহ চিহ্নফুটে উঠেছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কিছুদিন আগে আমাদের এক চাচা মারা গিয়েছে দিন ১০ ১৫ হয়ে যাচ্ছে মৃত্যুর কথাটা যেন ভুলে ভুলতে পারছি না। কিছুটা মন থেকে দূরে রাখলেও আপনার কবিতা পড়তে গিয়ে যেন পুনরায় বারবার চাচার মৃত্যুর কথা মনে পড়ে যাচ্ছে এবং কবরের কথা মনে পড়ছে। তবে কবিতাটা বেশ সুন্দর লিখেছেন আপনি।

 3 years ago 

আপু আপনার মনের মধ্যে যে প্রশ্নগুলো নাড়া দেয় এই প্রশ্নগুলোর উত্তর যথার্থভাবে খুঁজে পাওয়া যায় না। প্রতিটা মানুষই মরণশীল এই পৃথিবীতে আমরা এত কিছু সাথে সম্পৃক্ত সবকিছু রেখে সময় চলে যেতে হবে। এই ভাবনাটা যখন মাথায় চলে আসে তখন নিজের মধ্যে অস্থিরতা কাজ করে। সেই কথাগুলো কবিতার মাধ্যমে তুলে ধরলেন খুবই সুন্দর ছিল ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সত্যি আপু আপনি আজকে খুবই চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আপনি ঠিকই বলেছেন মানুষ হচ্ছে মরণশীল মানুষ চিরোজীবন এ দুনিয়ায় বেঁচে থাকবে না। তবে আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো খুবই দারুণ অনুভূতির সাথে একটা কবিতা লিখে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে। আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 3 years ago 

পৃথিবী শুধু মাত্র একটা মায়া।জীবনভর থাকতে হবে আমাদের পরপারে।আপনি চমৎকার একটি কবিতা শেয়ার করলেন আপু।কিছু সময়ের জন্য মৃত্যুর কথা ভাবনাতে এলো।কবিতার লাইনগুলো বাস্তবতায় ঘেরা।ধন্যবাদ আপু সুন্দর কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনজনরা ব্যাকুল মনে
খুজবে শুধু আমায়,

আমাদের আপন মানুষেরা মৃত্যুর পর দুঃখ ঠিকই পাবে। কিন্তু হয়তো আমাদের খুজবে না। কারণ এই সত‍্যটা তারা জানে। কেউ চলে গেলে আর ফিরে আসে না। মৃত্যুর সঙ্গে সঙ্গে আমরা নিজের সব অস্তিত্বও রেখে যাব। কবিতা টা চমৎকার ছিল আপু। ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ আপু আমাদের সবাইকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কারণ মানুষ মরণশীল এবং এটা চিরন্তন সত্য। তবে দুনিয়াতে থাকা অবস্থায় সবার এমন কিছু কাজ করা উচিত, যাতে করে মৃত্যুর পরেও শ্রদ্ধার সঙ্গে আমাদের নাম মানুষজন স্মরণ করে এবং মন থেকে দোয়া করে আমাদের জন্য। যাইহোক শেষ মূহুর্ত কবিতাটি জাস্ট অসাধারণ হয়েছে আপু। কবিতাটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনার লেখা শেষ মুহূর্ত কবিতাটি পড়ে খুব ভালো লাগলো।কবিতার লাইনগুলো চমৎকার লিখেছন আপনি।একদম বাস্তবিক ছিল কবিতাটি।আপনার কবিতা গুলো বরাবর পড়তে আমার ভালোই লাগে।আজকের কবিতাটিও ভালো লেগেছে।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু খুব চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন। আপনার কবিতা গুলো খুব ভালো লাগে আপু। আজকের কবিতাটিও খুব ভালো লাগলো পড়ে। অনেক ধন্যবাদ আপু আপনি এবং আপনার ফ্যামিলির জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64467.92
ETH 1884.21
USDT 1.00
SBD 0.37