স্বরচিত কবিতা - আমিও ভালোবাসি তোমায়
সত্যিকারের ভালোবাসা গুলো মানুষকে সবকিছু করতে শেখায়, সাথে এমন অনেক কিছু করতে বাধ্যও করে। ভালোবাসার জন্য তারা সবকিছু করতে পারে, সত্যি বলতে ভালোবাসার মানুষকে তারা এতটাই বেশি ভালবাসে যে তাঁর জন্য সাত সমুদ্র পারি দেয়া থেকে শুরু করে হিমালয় জয় করাও সম্ভব। তবে এখন কি এই ধরনের সত্যিকারে ভালোবাসা গুলো পাওয়া যায় ? অনেক খুঁজে একটা কি দুইটা। আবার এমনও হয় ভালোবাসার মানুষ একজন যেতে না যেতেই আরেক জন প্রস্তুত।
আমার মনে হয় না এগুলোকে কেউ ভালোবাসা বলবে। সত্যি কারের ভালোবাসা সেটাই যা ভালোবাসা দিয়ে সবকিছুকে জয় করা সম্ভব। হোক সে অন্ধ, হোক সে ধনী হোক কিংবা সে গরীব, মন থেকে তৈরি ভালোবাসা গুলো কখনোই কোনো ভেদাভেদ রাখেনা। আজ আমি তেমন একটি ভালোবাসা নিয়ে কবিতা লিখেছি, যে ভালবাসায় জড়িয়ে আছি আমি। যাইহোক আজকে আমি (আমিও ভালোবাসি তোমায়) নামে একটি কবিতা কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি নিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......
আমিও ভালোবাসি তোমায়
সাত সমুদ্র পাড়ি দেবে ?
কে তোমায় কাঠের পাতার নৌকো করে
এত জলোচ্ছাসের সাগরে বেয়ে নিয়ে যাবে ??
রাতদিন আকাশ চন্দ্র সূর্য
সব এক করে দেবে?
কে তোমায় এতো কঠিন ক্ষমতা দেবে ??
আমাকে হারিয়ে ফেলার চিন্তায় চিন্তায়
তুমি নিঃশেষ হয়ে যাবে?
আরে পাগল আমাকে হারানোর চিন্তায়
তো তুমি নিজেই কষ্ট পাবে।
এভাবে নিজের সারাটি জীবন
নিজেকে সন্ন্যাসী বানিয়ে রাখবে?
এত ভেবনা তোমার ভালোবাসা তোমারই থাকবে।
দিনরাত মনের খাতায়
শুধু আমার ছবি আঁকবে?
কে বলেছে তোমায় যে চলে যাওয়ার
তার জন্য এত কিছু করলেও সে থাকবে ??
শুধু একটি মেসেজের আশায়,
ফোনের দিকে তাকিয়ে থাকবে ?
কে তোমার চোখের পাতা টেনে ধরে রাখবে ??
তার হাসিতেই তুমি হাসো,
তার খুশিতে তুমি ভাসো ,
তার ইচ্ছেতে হতে পারো তুমি দেবদাস
মাসের পর মাসও।
কেন? কেন এত ভালোবাসো ??
ভালোবাসার মানুষ বলছে তোমায় শোনো।
শোনো তোমায় বলছি আমি আসবো,
তোমার কাছে সেই শ্রাবণ মাসে
তুমি শুধু দিন গুনো।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
আপু আপনার লেখা "আমিও ভালোবাসি তোমায়" কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনার এই কবিতার প্রতিটি লাইনে ভালোবাসার তীব্র অনুভূতি ফুটে উঠেছে। চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।