স্বরচিত কবিতা - বাস্তবিক জীবন

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

fire-and-water-2354583_1280.jpg

image source

মাঝে মাঝে নিজেকে খুব হালকা লাগে। ভিতর থেকে অনুভুতিটা অন্য ভাবে কাজ করে। মনের আনন্দে হাসতে ইচ্ছা করে, গাইতে ইচ্ছা করে আবার কখনো উড়ে যেতে ইচ্ছা করে জানা থেকে কোনো অজানা নীড়ে। কিন্তু মানুষকি সবসময় এই সুন্দর অনুভূতির সাথে সময় কাটাতে পারে? সময় যেমন পরিবর্তনশীল ঠিক তেমনি প্রতিটা মানুষের আনন্দ, সুখ কিংবা মনের পরিবর্তন হয়ে থাকে। আজকে আমি একাকিত্ব ও নির্মল পরিবেশে জীবনের সাথে মিল রেখে কবিতার কিছু লাইন লেখার চেষ্টা করেছি।

বয়সের সাথে সাথে যেমন নীরবতার প্রতি প্রেম বাড়ে তেমনি বেশি কষ্ট পাওয়া মানুষ গুলো বেশি কাঁদে। মানুষের যত জ্ঞান বাড়ে ততই কম হাসার চেষ্টা করে আর মানুষের যত বেশি টাকা পয়সা বাড়ে ততই বেশি অহংকার বাড়ে। আর এই বাস্তবতাকে নিয়ে আমার লেখা আজকের কবিতার লাইন। আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে বাস্তবিক জীবন নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

বাস্তবিক জীবন

লেখা - আইরিন ইসলাম

মানুষ যতই বড় হয় ততই
নীরবতার প্রেমে পড়ে,
মানুষ যতই কষ্ট পায়
ততই চোখ থেকে অশ্রু ঝরে।

মানুষের যতই বয়স বাড়ে
ততই একাকীত্ব ভালোবাসে,
মানুষের যতই জ্ঞান বাড়ে
ততই তারা কম হাসে।

মানুষ যতই টাকা পয়সা আয় করে
ততই অহংকার বাড়ে,
মানুষকে যতই বিশ্বাস করবে
ততই ঠকাতে পারে।

মানুষ যতই প্রেমে পড়ে
ততই অভিজ্ঞতা অর্জন করে,
মানুষ যতই চিন্তা করে
ততই ভেঙে পড়ে।

মানুষ যতই দুঃখ পায়
ততই অপরজনকে বুঝে ভুল,
তাই মানুষ হারায়
আপন জনের কুল।

সর্বশেষে বলবো মানুষ তুমি
মানুষ রূপী হও দিনশেষে,
নয়তবা তোমার সময় যাবে
নদীর স্রোতে ভেসে।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর ভাবে আজকে আপনি আমাদের মাঝে কবিতা লিখে শেয়ার করেছেন আপু। তবে বাস্তবিক জীবনের সত্যিকারের অনুভূতি গুলো শেয়ার করেছেন কবিতার মধ্যে। টাকা পয়সা মানুষকে অমানুষকে পরিণত করে ফেলে অনেক সময়। জাগ্রত বিবেক টা নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে। আর টেনশন মানুষকে দুর্বল করে এই কথা সত্য। কবিতার প্রত্যেকটা লাইন আমার কাছে বেশ ভালো লাগলো আবৃত্তি করে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু ৷ মন তো কতো কিছুই চায় ৷ কিন্তু বাস্তবতা বড়ই নির্মম তাই মেনে নিতে হয় ৷ এটা সত্যি বয়সের সাথে কতকিছুই বদলে যায় ৷
কবিতার চরন বা লাইন গুলো অনেক সুন্দর ছিল ৷ প্রতিটি লাইন জীবনের বয়সের সাথে মিল আছে ৷ অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য ৷

বাস্তবতা নিয়ে দারুণ একটা কবিতা আজকে আপনি আমাদের সাথে উপস্থাপন করেছেন। আসলে মানুষের বিভিন্ন রূপ কখন কোন রূপ বেরিয়ে আসে। সেটা আমরা কেউই কখনো বুঝতে পারবো না। তবে মানুষকে অবশ্যই নিজের মতো করেই থাকতে হবে। বয়স বাড়ার সাথে সাথে মানুষ একাকীত্বকে পছন্দ করে। যেটা বর্তমান সময়ে আমি নিজেও করছি। ধন্যবাদ চমৎকার কবিতা উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

বাহ্ আপু, দারুন কবিতাটি লিখলেন।কবিতার প্রতিটি লাইন বাস্তবতার সাথে মিলে।কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনি প্রতিনিয়ত নানান বিষয়ে কবিতা লিখেন।যা আমার ভীষণ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর এই কবিতাটি লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার লাইন গুলো সত্যি আমাকে বেশ মুগ্ধ করেছে। আপনি একদম ঠিক বলেছেন আপু মানুষের বয়স বাড়লে মানুষ একটু কম হাসে। ধন্যবাদ এত সুন্দর ভাবে কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মানুষের যত জ্ঞান বাড়ে ততই কম হাসার চেষ্টা করে আর মানুষের যত বেশি টাকা পয়সা বাড়ে ততই বেশি অহংকার বাড়ে।

বাহ্! দারুণ বলেছেন তো আপু। আমিও আপনার সাথে একমত পোষণ করছি। আসলে এটা ঠিক যে, আমাদের মন সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। আর বয়স বাড়ার সাথে সাথে বেশিরভাগ মানুষ অনেকটা গম্ভীর টাইপের হয়ে যায়। যাইহোক "বাস্তবিক জীবন" নামক কবিতাটি খুব সুন্দর হয়েছে আপু। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু আপনি বরাবরই আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর কবিতা শেয়ার করেন। আপনার কবিতাগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আর সে ভালো লাগার মধ্যে আপনার এই কবিতাটিও রয়েছে। আপনি আজকে শেয়ার করেছেন বাস্তবিক জীবনের খুব সুন্দর একটি স্বরচিত কবিতা। আপনি বাস্তবিক জীবনকে এই কবিতার মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যা আপনার কবিতা পড়ে বুঝতে পারলাম। আর এ কথা সত্য মানুষ যতই বড় হয় ততই নীরবতার প্রেমে পড়ে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু, আপনার লেখা কবিতাটি আমার কাছে অনেকটা বাস্তব জীবনের পটভূমি মনে হয়েছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে এবং আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের নিজেদের ভিতরে অনেক পরিবর্তন দেখা যায়। আমরা বয়স বাড়ার সাথে সাথে নীরবতার প্রেমে পড়ি, জ্ঞানের পরিধি যত বাড়তে থাকে আমরা ততটাই হাসতে ভুলে যাই। অনেকদিন পর আপনার লেখা কবিতা পড়লাম আপু। এক কথায় অসাধারণ হয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 59313.08
ETH 1551.67
USDT 1.00
SBD 0.47