স্বরচিত কবিতা - প্রেমময় তুমি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

cake-8233676_1280.jpg

image source

কবিতা লেখা কারো জন্য পেশা আবার কারো কারো জন্য নেশা, কিন্তু আমার কবিতা লেখা একরকম নেশাই পরিণত হয়েছে। প্রতিদিন কোনো না কোনো ভাবে কিংবা কিছুটা অবসর সময়ে নিজের মতো করে ভালোবাসার কবিতা লিখতে বেশ ভালো লাগে, নিজেকে ব্যাস্ত রাখার পাশাপাশি কবিতা লেখাটাও যেন একটা এনার্জি।

সত্যি বলতে অভ্যাস মানুষকে অনেক কিছু শেখায়, প্রথম প্রথম কবিতা লিখতে আমার জন্য অনেক কঠিন হয়ে পড়তো। একটা লাইন লিখলে আরেকটা লাইনের চিন্তা করতে করতে সময় পার হয়ে যেত, কিন্তু এখন কবিতা লিখতে আমার অনেক বেশি ভালো লাগে আর একটা কবিতা লিখতে সুন্দর একটা মুহূর্ত কিংবা সুন্দর একটা পরিবেশের দরকার হয়।

প্রতিবারের মতো আজকেও কবিতা লিখেছি ভালোবাসা নিয়ে। ভালোবাসার মানুষের সাথে কাটানো কিছু মুহূর্তকে মনে করে। প্রতিটা মানুষেই চায় তার ভালোবাসার মানুষ তার কাছে থাকুক, আর তেমনই কিছু মুহূর্তকে মনে করে আজকের কবিতা। আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে প্রেমময় তুমি নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

প্রেমময় তুমি

লেখা - আইরিন ইসলাম

আমার উড়িয়ে দেওয়া উড়নার সুঘ্রান,
ছুটে যায় তোমার কাছে।
আমার খোলা চুলের রেশমি সুবাস
যেন হাওয়ায় মিশে আছে।

আমার চোখের কোনের এই,
নির্ভুল কাজলে শুধু তুমিই যেন আঁকা।
ঠোঁটের কিনারায় মিষ্টি হাসির সাথে,
তোমার সুখ গুলো মাখা।

আমার পায়ের নুপুরের ছম ছম শব্দে,
তোমারি সুর মিশে আছে।
আমার প্রতিটি আনন্দের মাঝে,
তুমি ঘিরে আছো পাশে।

আমার চুরির রিনিঝিনি ঝংকারে,
হারিয়ে যায় তোমার কথার সুর।
আমার ভালোবাসা তোমার কাছে পৌঁছে,
তুমি থেকেও দূর বহুদূর।

আমার প্রেমো মায়ায় আটকে গেছো তুমি,
চাইলেও হারাতে পারবে না কোনদিন।
তুমি হাজার চেয়েও পারবে না শেষ করতে
তোমার প্রতি আমার ভালবাসার ঋণ।

তোমায় ভালোবাসি অনেক বেশি,
তাই মনের ঘরে আটকে রেখেছি মনটা বেধে তোমার।
আমার ভালবাসায় বিলীন হও তুমি,
প্রেম লাবণ্যে হারাবার।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি প্রেমময় কবিতা শেয়ার করেছেন। আপনার শেয়ার করা কবিতাটি পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। সব সময় প্রেমের মায়ায় ভালোবাসার মানুষকে আটকে রাখুন তাহলে জীবন সুন্দর সুখকর হবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভালোবাসার খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন, কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। ভালোবাসার বহিঃপ্রকাশ এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আপনি এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। কবিতার মধ্যে প্রেম ভালোবাসার এক দারুণ আবেগ অনুভূতি খুঁজে পেয়েছি। যখনই কবিতা আবৃত্তি করছিলাম আর মনে মনে যেন হারিয়ে যাচ্ছিলাম আপনার ভাবীর মাঝে। যেন অন্যরকম এক অনুভূতি জাগ্রত করেছেন এই কবিতায়। কবিরা লেখার সু দক্ষতাটাও অনেক সুন্দর ছিল। যেন নতুন করে অনুপ্রেরণা পেলাম ভালোলাগার কবিতা লিখতে।

 2 years ago 

দারুণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ধরনের কবিতা পড়তে আমার বেশ ভালো লাগে আর আপনার কবিতা আমার সবসময়ই অনেক প্রিয়। ভালোবাসাকে কেন্দ্র করে মনের অনুভূতি দিয়ে ব্যক্ত করেছেন ইউনিক একটি কবিতা। কবিতাটি পড়ে অনেক ভালো লাগল। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের কাছে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই অভ্যাস অনেক বড় একটি জিনিস। যেকোনো জিনিস শুরুতে কঠিন লাগলেও, নিয়মিত চর্চা করলে বা অভ্যাস থাকলে, একটা সময় অনেক সহজ মনে হয়। তবে আপনি সত্যিই খুব ভালো কবিতা লিখেন আপু। আপনার কবিতা গুলো পড়লে মনটা একেবারে ভরে যায়। যাইহোক ভালোবাসার মানুষের সাথে কাটানো মূহুর্ত গুলো আমাদের সবসময়ই মনে হয়। ভালোবাসার মানুষ দূরে থাকলে, কাটানো মূহুর্ত গুলো আরও বেশি মনে পড়ে। তবে এটা ঠিক সবাই চায় যে,ভালোবাসার মানুষ যেন সবসময় পাশে থাকে। যাইহোক কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো আপু। প্রতিটি লাইন জাস্ট অসাধারণ হয়েছে। বরাবরের মতো এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.073
BTC 63406.11
ETH 1675.05
USDT 1.00
SBD 0.41