স্বরচিত কবিতা - মায়ের ভালোবাসা

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

পৃথিবীতে মায়ের মত আমাদের আপন কেউ নেই, যেখানেই যায় যত কিছুই করি না কেন মানুষ যত আপনই হোক না কেনো মা মায়েই থাকে। হাজার দুর্দশা ঝামেলার মধ্যে কেউ এগিয়ে আসুক বা না আসুক কিন্তু আপনার মা ঠিকই আপনার বিপদের সময় এগিয়ে আসবে । আর সেটা শুধু একজনের ক্ষেত্রে নয় প্রত্যেকের ক্ষেত্রে।

আর তাই মায়ের প্রতি ভালোবাসা জানাতে অনেক কবিরা লিখে গিয়েছেন হাজার হাজার কবিতা, শিল্পীরাও গেয়েছেন অনেক গান, যা আজও অমর হয়ে আছে পৃথিবীতে।

তাই আজকে মায়ের প্রতি বুক ভরা ভালোবাসা নিয়ে লিখে ফেলেছি একটি কবিতা। আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে মায়ের ভালোবাসা নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

মায়ের ভালোবাসা

লেখা - আইরিন ইসলাম

মা যে আমার এ ভুবনে
হারিয়ে যাওয়া আলো,
তাইতো তোমায় সবার থেকে
বাসি অনেক ভালো।

মা যে আমার এ ভুবনে
খোদার দেওয়া পাওয়া,
তাইতো মায়ের কাছে আমাদের
আছে অনেক চাওয়া।

মা যে আমার এ ভুবনে
সাত রংয়ের সাতটি মায়া,
তাইতো মা শব্দের উপর
সবার ভালোবাসার ছায়া ।

মা যে আমার এ ভুবনে
শুন্য হাতেও সবকিছু,
তাইতো আজও ছুটে চলি
মা তোমার পিছু।

মাগো তোমার এ ভুবনে
নেই কারো সাথে তুলনা,
যতই ভুল করিনা কেন
কখনো তুমি আমাদের ভুলনা।

মাগো তোমার শাড়ির আচল
হিরের চেয়েও দামি,
মাগো তুমি সবার সেরা
তাই তোমায় ভালবাসি আমি।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আসলেই মায়ের তুলনা হয় না। বিপদের সময় কেউ পাশে থাকুক কিংবা না থাকুক, মা সবসময়ই পাশে থেকে সাপোর্ট দিয়ে যায়। যার মা নেই, সে বুঝে মা কি জিনিস। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতার প্রতিটি লাইন বেশ মনোযোগ সহকারে পড়লাম। কবিতাটি পড়ে সত্যিই খুব ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মায়ের মতো আপন এই পৃথিবীতে আর কেউ নেই।মা যেমন করে সন্তানের সুখ-দুঃখের সাথী হয়ে রয় এমন আর কেউ নয়।মাকে নিয়ে তাই অনেক কবিতা, গান আছে।এই মায়ের তুলনা মা নিজেই।আপু আপনার শেয়ার করা মাকে নিয়ে মায়ের ভালোবাসা কবিতাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রতিটি লাইনে মাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর তুলনা তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মায়ের ভালোবাসা নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। এই কবিতাটি সত্যি অসাধারণ হয়েছে। আপনার কবিতা পড়ে আমার অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মাকে কেন্দ্র করে সুন্দর একটি কবিতা রচনা করেছেন আপু। আপনার এই কবিতা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। মায়ের মর্যাদা যে কত বেশি সেটা বুঝতে পেরেছি মায়ের অসুস্থতার কারণে। যার মা আছে তার সব আছে, যার মা নেই সেই বোঝে মায়ের দুঃখ। যায় হোক সুন্দর এই কবিতাটা কিন্তু আমাকে মুগ্ধ করলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59794.17
ETH 1581.74
USDT 1.00
SBD 0.42