স্বরচিত কবিতা - জীবন যুদ্ধ

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

আমাদের জীবনটা আসলেই অদ্ভুত। আমরা একে অপরের দিকে ছুটতেই থাকি, কে কি করছে কে কিভাবে চলছে কে কোথায় যাচ্ছে তা নিয়েই সারাদিন সমালোচনা করেই দিন কাটে। কিন্তু একবারও নিজের দিকে তাকিয়ে দেখি না যে আমার কিসের দিকে ছুটছি কেন ছুটছি। শুধু দিনের পর দিন গেলেই সময় চলে যায় এটাই জানি আমরা, কিন্তু এই সময়কে সঠিক ভাবে মুল্যয়ন করলে সময়কেও ধরে রাখা সম্ভব।

শুধু নিজের কথা ভেবেই পথ চললেই হবে না। আশেপাশে যারা আছেন প্রত্যেকের কথা ভেবেই আগাতে হবে ৷ জীবন সার্থক বলতে শুধু উন্নতি কে বুঝায় না অন্যর জীবন গড়ে দিয়েও মানুষের মনে জাইগা করে নেয়াযায়। আর এটাই জীবনের আসল উদ্দেশ্য। যাইহোক আজকে আমি জীবন যুদ্ধ নামে একটি কবিতা কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি নিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

জীবন যুদ্ধ


আইরিন ইসলাম

জীবন মানেই পথ চলা
এগিয়ে যাওয়ার তরী,
একটু থামলেও আটকাবে না
সময় কাটার ঘড়ি।

জীবন মানেই মিছিল করা
ছড়িয়ে থাকা প্রাণ,
স্বার্থের বলে চলবে সবাই
দেখাবেনা রক্তের টান।

জীবন মানেই প্রতিযোগিতা
তোমার আগে আমি,
দুঃখ-দুর্দশা বিপদ দেখলেও কারো
আমরা কি ভাই থামি ??

না, না, না, তা হবে কেন?
যে যার জীবন নিয়ইতো ব্যাস্ত,
সুযোগ পেলেই আবার ছাড়বেনা কিছু
সবার আগে ভাগ চাইবে এক আস্তো।

জীবন মানেই কি জিতে যাওয়া?
জিতিয়ে দেয়া নয়,
তাহলে কেন সবাই উপকার করে
উপকার কারে কই।

মানলে মানো না মানলে নেই
পিছু হাট পিছু হাট,
সুযোগ পেলেই অন্যর একঝুড়ি
আগপিছ নিয়ে ঘাট।

আমি ভাল তুমি ভাল
তবে খারাপটাকে শুধু ওরা?
ওরা তো ডাকলেই পরে
আমরাই দেই সাড়া।

জীবন মানেই শুধু
প্রতিযোগিতা, জিতেযাওয়া, ছুটেচলা,
অন্যকে কষ্ট দেয়া নয়!
জীবন একটি যুদ্ধক্ষেত্র
সকল জ্ঞানি গুনিরায় কয় ৷

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আপু আপনি খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। খুব ভালো লেগেছে। জীবন চলার পথে জয় মানে সার্থ ভাবেই জয় না বরং অন্যের কথা ভেবে অন্যকে সাহায্য করেও জীবনে জয় হওয়া যায় । ।জয় হতে হলে যে সার্থক হতে হবে এমন কোন কথা নেই।এ জীবনটা আসলেই একটি যুদ্ধক্ষেত্র আপু

 3 years ago 

অনেক চমৎকার একটি কবিতা লিখেছেন আপু। সত্যি বলতে বাস্তবিক জীবনের কিছুর রূপরেখা এই কবিতার মধ্যে ফুটে উঠেছে। আর খুব চমৎকারভাবে তুলে ধরেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন ।

 3 years ago 

আপু আপনার লেখা "জীবন যুদ্ধ" কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে আপু, আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষের সাথে প্রতিযোগিতা করি। আর এই প্রতিযোগিতা করতে গিয়ে আমরা যদি অসুস্থ হয়ে যায় তারপরও আমরা কিন্তু থামি না। আমাদের লক্ষ্য বা উদ্দেশ্যকে হাসিল করার জন্য সামনের দিকে এগোতে থাকি। খুবই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

জীবন মানেই প্রতিযোগিতা
তোমার আগে আমি,
দুঃখ-দুর্দশা বিপদ দেখলেও কারো
আমরা কি ভাই থামি ??

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59609.55
ETH 1570.16
USDT 1.00
SBD 0.42