স্বরচিত কবিতা - শীতের উষ্ণ ভালোবাসা

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

buttterfly-8019730_1920.jpg

image source

শীতের সকালের অনুভূতি গুলো সত্যি অতুলনীয়, আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু শীতের সময়টা অনেক বেশি ভালো লাগে। শীতের সময় নানা ধরনের পিঠাপুলি থেকে শুরু করে সবকিছুই যেন তাজা তাজা আর নতুন খাবার আমরা পাই।

শীতের সবজিগুলো থেকে শুরু করে সবকিছুই যেন অসম্ভব বেশি স্বাদ লাগে খেতে। সব থেকে মজার বিষয় হচ্ছে শীতের দিন আমরা সকল খাবার কিন্তু একদমই তাজা খেতে পারি। যা রেখে দেয়ার কোন প্রয়োজন হয় না।

আর শীতের দিনে ভোর সকালে চাদর পেঁচিয়ে বারান্দায় দাঁড়িয়ে চা খেতে কিন্তু খুব ভালো লাগে, গরম গরম উষ্ণতা অনুভব করতে। আশা করছি আপনাদের কাছে এই শীতের সময়গুলো অনেক বেশি ভালো লাগে। তাহলে আর দেরি না করে কবিতার মাধ্যমে শেয়ার করুন আপনাদের অনুভূতিগুলো। আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে শীতের উষ্ণ ভালোবাসা নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

শীতের উষ্ণ ভালোবাসা

লেখা - আইরিন ইসলাম

শীতের সময়গুলো সব থেকে বেশি
সবার অতিপ্রিয়,
শীতের দিনের আবহাওয়া যেন
সত্যি অতুলনীয়।

শীতের দিনের পিঠা পুলি গুলো
লাগে বেজায় মজা,
শীতের দিনে খাবার থাকে
সবই তাজা তাজা।

শীতের বিকালের রোদটি আমার
এত বেশি ভালো লাগে,
শীতের সকালের রোদ খানি
অনেক উষ্ণতা নিয়ে জাগে।

শীতের দিনের শীতল বাতাস
আমাকে করেছে সতেজ,
শীতের দিনের কুয়াশার রাত
হয়না যেন শেষ।

সকাল সকাল গায়ে চাদর পেঁচিয়ে
হাটতে লাগে ভালো,
শীতের সকালে গরম অনুভূতি
নিস্প্রান জাগে দেহ।

তাই হারিয়ে যায় আমি
এই শীতের প্রকৃতির মায়ায়,
প্রাকৃতির কাছে এসে
আমার প্রান বিলিন হতে চায়।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

শীতের সময়টা অনেকের কাছে বেশি ভালো লেগে থাকে। কারণ এই সময়ে যাদের কাজ কম তারা খুব সুন্দর ভাবে উপভোগ করে থাকে বিভিন্ন জায়গায় ঘুরতে, নতুন পোশাক পোরতে। যাই হোক শীতের সময়টা আমাদের দেশে অনেক মানুষের জন্য ভালোলাগার মুহূর্ত। আর এই সময়কে কেন্দ্র করে দারুন একটি কবিতা রচনা করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন, দেখে খুশি হলাম।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শীতের উষ্ণ ভালবাসা নিয়ে বেশ দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আসলে প্রত্যেকটা মানুষ গরমের থেকেও শীত বেশি পছন্দ করে। শীতের সময়ে প্রত্যেকটা বাড়িতে পিঠাপুলির ধুম পড়ে যায়। সকাল সকাল গায়ে চাদর জড়িয়ে হাঁটতে লাগলে সত্যিই একটু গরম অনুভব করা যায় ভিতরে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

যদিও শীতকাল আমার তেমন ভালো লাগে না।একে তো ঠান্ডা, আবার পানি ধরা যায় না, এদিক থেকে ওদিক হলেই অসুস্থ হয়ে যাই।কিন্তু শীতের মজার মজার পিঠা,বিভিন্ন রকম শাক সব্জি সবকিছুই ভালো লাগে।মূলত উপভোগ্য একটা সময় হলো শীতকাল।কবিতাটি দারুণ লেগেছে আপু। শীতের আমেজের কবিতায় দারুণ বৈশিষ্ট্য ফুটে উঠেছে।

 2 years ago 

শীতকাল আমার ভীষণ পছন্দ। কারণ কুয়াশাচ্ছন্ন সকালে হাঁটাহাঁটি করতে ভীষণ ভালো লাগে,শীতের সকালে খেজুরের রস খেতে ভীষণ ভালো লাগে, শীতকালীন সবজি এবং পিঠা খেতে ভীষণ ভালো লাগে। তাছাড়া শীতকালে মন ভরে ঘুরাঘুরি করা যায়। সবমিলিয়ে পুরো শীতকালটা বেশ ভালোভাবে উপভোগ করা যায়। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

শীতের উষ্ণ ভালোবাসা নামক কবিতাটিতে শীতের নানা অনুভূতি গুলো ফুটে উঠেছে। আপনার শেয়ার করা কবিতাটি খুব ভালো লেগেছে আপু। শীতকালে প্রকৃতি নতুন রুপে সেজে উঠে। শীতের পিঠা আর শীতের রোদ ভারী মিষ্টি লাগে।চাদর গায়ে জড়িয়ে গরম গরম চা খেতে সত্যি ই খুব ভালো লাগে।কবিতাটি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন শীতের নানান অনুভূতি গুলো। ধন্যবাদ আপু সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কবিতার মাধ্যমে আপনি এত সুন্দর অনুভূতি তুলে ধরেছেন দেখে, সত্যি খুব ভালো লেগেছে আপু। শীতের সময় টা আমার নিজেরও অনেক বেশি পছন্দের। শীতের উষ্ণ ভালোবাসা কবিতাটা যত পড়ছিলাম ততই ভালো লাগছিল আপু। আসলে শীতের দিনে ভোরবেলায় গরম গরম চা খাওয়ার মজাটাই আলাদা, শীত উপভোগ করার সময়। সত্যি অসম্ভব ভালো লেগেছে আমার কাছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 63576.69
ETH 1674.29
USDT 1.00
SBD 0.41