স্বরচিত কবিতা - আমি যে সেই সমুদ্র

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

দিনের পর দিন আমরা কত কিছু নিয়ে না কবিতা লিখে যাচ্ছি, তবে কবিতা লিখতে গেলে কিন্তু টপিকের কোন কমতি হয় বলে আমার মনে হয় না। এক একদিন এক একটা টপিক ঠিকই আমাদের মাথায় এসে যায়।

প্রতিদিন কবিতা লিখতে খুবই ভালো লাগে, আর হোক সেটা যে কোন টপিক। মূলত কবিতা লিখাটাও হচ্ছে একটা আর্ট। সবাই যেমন সব কিছু পারে না তেমনি যে কোন টপিক নিয়ে কবিতা লেখাও কিন্তু সবার পক্ষে সম্ভব না।

আজ পর্যন্ত আমি যত কবিতা লিখেছি বেশিরভাগ কবিতায় ছিল ভালোবাসা নিয়ে, তবে আজ লিখলাম সমুদ্র নিয়ে কবিতা। যদিও সমুদ্র নিয়ে কবিতা লিখলে লেখার কোন শেষ হবে না। তবে সমাপ্ত তো করতেই হবে। আজকে আমি আমি যে সেই সমুদ্র নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

আমি যে সেই সমুদ্র

লেখা - আইরিন ইসলাম

আমি যে সেই সমুদ্র
যার বুকে পাল তোলা
নৌকারা করে ভিড়।

আমি যে সেই সমুদ্র
যার এ কুল ও কুল তাকিয়ে
কখনো পাবে না কোনো নীড়।

আমি যে সেই সমুদ্র
যার বুকে খেলে চলে
উথাল পাথাল হাওয়া।

আমি যে সেই সমুদ্র
যে রেগে কম্পিত হলেই
ভূমিকে করি ধাওয়া।

আমি যে সেই সমুদ্র
যার বুকে হারিয়ে গেলে
পাবেনা কোনো কূল।

আমি যে সেই সমুদ্র
আমার সাথে চ্যালেঞ্জ নিয়ে
করো না কিন্তু ভুল।

আমি যে সেই সমুদ্র
যার আছে প্রবল বেগের
অস্থিরতার হাওয়া।

আমি যে সেই সমুদ্র
যার বুকে নিঃশেষ হলে
যাবে না তাকে পাওয়া।

আমি যে সেই সমুদ্র
যাকে দেখেই সবাই তৃপ্তি পায়
অন্তরে মন ভরে।

আমি যে সেই সমুদ্র
কারো উথাল পাথাল মনের ব্যথা
নিমিষেই দূর করে।

আমি যে সেই সমুদ্র
যাকে ভেবেই সবাই লিখে বসে
হাজার কবিতা কাব্য।

আমি যে সেই সমুদ্র
যে নিমিষেই পারে ডুবিয়ে দিতে
পৃথিবীকে করে ক্ষুদ্র।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আমি যে সেই সমুদ্র
যার বুকে নিঃশেষ হলে
যাবে না তাকে পাওয়া।
আমি যে সেই সমুদ্র
যাকে দেখেই সবাই তৃপ্তি পায়
অন্তরে মন ভরে

কবিতাটি পড়ে খুবি ভালো লেগেছে আমার। অসাধারণ হ
কবিতা লিখেছেন, বিশেষ করে এই লাইন গুলো আমার খুবি ভালো লেগেছে।

কবিতা

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু এক কথায় অসাধারন কিন্তু। আমি কিন্তু জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। কবিতার প্রতিটি লাইনে কিন্তু বাস্তবতার ছোঁয়া খুঁজে পাওয়া যায়। আর আপনি তো দেখছি আপু দারুন কবিতাও লেখতে পারেন। যার কারনে বাস্তব কিছু কথা নিয়ে বেশ দারুন একটি কবিতা আমাদের সাথে শেয়ার করলেন।

 3 years ago 

সত্যি বলতে আপু আমি ও ভিন্ন রকম আয়োজন গুলো বেশি পছন্দ করি। আপনি সব সময়ই ভালোবাসার কবিতা লিখেন। আর আজকে চমৎকার একটি কবিতা উপহার দিয়েছেন। আমি যে সেই সমুদ্র কবিতার লাইন গুলো হৃদয় ছুঁয়ে গেলো। খুব বেশি ভালো লাগলো আপনার চমৎকার কবিতাটি পরে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

একটু ভিন্নতা আনার চেষ্টা করি সব সময়, ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি বেশ ভালো কবিতা লেখেন এবং আজকের কবিতার টপিকটা ছিল খুব চমৎকার। সবসময় আপনার ভালবাসা নিয়ে কবিতা পড়া হয়েছে আজকে সমুদ্র কবিতাটাও কিন্তু বেশ চমৎকার লাগলো।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপু আপনি প্রতিনিয়ত ও নিত্য নতুন স্বরচিত কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেন।আপনার কবিতা গুলো পড়তে বেশ দারুন লাগে।এইরকম ছোট ছোট কবিতা গুলো পড়তে দারুন লাগে।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু পোস্ট টি উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

প্রত‍্যেকটা মানুষের মধ্যেই একটা করে সমুদ্র আছে। যার দুঃখ যত বেশি তার সমুদ্র তত গভীর। এটা আমার নিজস্ব মতামত। যেকোনো টপিক নিয়ে কবিতা লিখতে সবাই পারে না। কথাটা একেবারে সঠিক বলেছেন আপু। আমি সেই সমুদ্র কবিতা টা সুন্দর লিখেছেন। সমুদ্রের জায়গাই নিজেকে রেখে বাকিটা অসাধারণ সাজিয়েছেন। বেশ চমৎকার ছিল কবিতা টা। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রত‍্যেকটা মানুষের মধ্যেই একটা করে সমুদ্র আছে। যার দুঃখ যত বেশি তার সমুদ্র তত গভীর।

লাইন গুলো কিন্তু বেশ লিখেছেন

 3 years ago 

সমুদ্র নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। আপনার কবিতা পড়ে মনে পড়ে গেল সেই সমুদ্রের বুকে পাল তোলা নৌকায় করে কাটানো সময়গুলোর কথা। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আশা করি আপু ভালো আছেন? আজকে আপনার লেখা আমি যে সেই সমুদ্র কবিতা পড়ে খুব ভালো লাগলো । সত্যি কবিতার প্রতিটি ছন্দ খুব দুর্দান্ত হয়েছে। মনের অনুভূতি গুলো কবিতার ছন্দ বেশ চমৎকারভাবে প্রকাশ করেছেন আপনি। সমুদ্রের উপমা দিয়ে নিজের অনেক অনুভূতি প্রকাশ করেছেন। কবিতার প্রতিটি লাইন হৃদয় ছুঁয়ে গেল। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভালো থাকবেন আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 60168.11
ETH 1618.44
USDT 1.00
SBD 0.41