স্বরচিত কবিতা - অনুভবে ভালোবাসা

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

ভালোবাসা এমন একটি জিনিস যাকে কখনো কিছু দিয়ে মাপা যায়না। কোন কিছুর সাথে তুলনা করা যায় না, কিন্তু এমন অনেকেই আছে যারা ভালোবাসাকে কিছু জিনিসের সাথে ভাগ করে নিতে চাই। যেমন কেউ আকাশের সাথে, কেউ বাতাসের সাথে, আবার কেউ ফুলের সাথে। এরকমই কেউ আবার কবিতার সাথে। আমরা যেভাবে ভালোবাসাকে চিনিনা কেনো ভালবাসা কিন্তু একটিই জিনিস। ভালোবাসা এমন একটি জিনিস যা কারো জীবনকে পাল্টে দিতে পারে, কারো জীবন সাজিয়ে সুন্দর করতে পারে আবার কারো জীবন ভেঙ্গে গুড়িয়েও দিতে পারে। কিন্তু যা কিছুই হোক না কেন অবশেষে জয় কিন্তু ভালবাসারই হয়।

কথায় কথায় কিংবা সুরে সুরে মিলিয়ে লেখা আমার আজকের কবিতার লাইন। আমার আজকের কবিতার নাম অনুভবে ভালোবাসা। কবিতা লিখা যদিও বেশ কঠিন একটি কাজ তবুও মাঝে মাঝে মনে কোনে ভেসে আসে কবিতার কিছু লাইন। যা আমি আমার মনের কোনে জমিয়ে রেখে প্রকাশ ঘটায় আমার বাংলা ব্লগের মাধ্যমে সকলের মাঝে। আশাকরি আমার লেখা অনুভবে ভালোবাসা কবিতার লাইন গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

অনুভবে ভালোবাসা

তুমি হবে ওই দূর নীল আকাশ,
আর আমি হবো তোমায় ছোয়া হিমেল বাতাস।
তুমি হবে ওই দূর আকাশের কালো মেঘের গর্জন
আর আমি হবো সেই মেঘের বৃষ্টি ভেজা প্রিয় জন।

তুমি হবে আমার হৃদয় জুড়ানো দুই জোড়া চোখ,
আর আমি হবো সেই চোখেরই আলো।
তুমি হবে এঁকে বেঁকে যাওয়া নদী,
আর আমি হবো ঐ নদীর বুকে
ভেসে চলা সোনার তরী।

তুমি হবে অপরূপ সৌন্দর্য একটি পাখি,
আর আমি হবো সেই পাখির দুটি আঁখি।
তুমি হবে অপরূপ সুন্দর একটি ফুল
যার সুবাসে আমি হতে চাই ব্যাকুল।

তুমি হবে আমার ডাইরির প্রথম পাতা,
যা স্পর্শ করা সবার জন্য মানা।
তুমি হবে বিশাল একটি উঠোন
আর আমি হবো ঐ উঠোনের ধুলি।

তুমি হবে ওই দূর আকাশের চাঁদ,
আর আমি হবো সেই চাঁদেরি আলো।
তুমি হবে আমার মনের শীতলতা,
আর আমি হব তোমার সাথে মিশে থাকা সেই সজীবতা ।

তুমি হলে আমার জীবনের লেখা সেই প্রথম কবিতা,
যার প্রতিটি লাইনে আছে আমার ভালোবাসার ছবিটা।
তুমি হলে আমার মন কেড়ে নেওয়া ওই মায়াবী সুর,
যা শোনার জন্য আমার কাটেনা কখনো ঘোর ।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

সত্যি বলেছেন আপু ভালোবাসাকে কোন কিছু দিয়ে পরিমাপ করা যায় না।শুধু অনুভব করা যায়।আর আমরা এই ভালোবাসাকে ভালোবেসে বিভিন্ন জিনিসের সাথে তুলনা করার চেষ্টা করে মনের অনুভূতিকে বোঝাতে চেষ্টাও করি।আপনি অনুভবে ভালোবাসা কবিতাটি খুব সুন্দর করে লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু।দারুন হয়েছে।🥰ভালোবাসার মানুষটিকে নিয়ে আমাদের মাঝে এমন অনুভূতি ই কাজ করে।আর ভালোলাসার জয় সর্বত্রই হয়।ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

বাহ অসাধারণ লিখলেন আপনি অনুভবে ভালোবাসার কবিতাটি। একদম সঠিক কথা বলছেন আপনি ভালোবাসার কারণে কিছু মানুষের জীবন খুব সুন্দরভাবে সাজিয়ে ওঠে। আবার সেই ভালোবাসা থেকে আঘাত পাওয়ার কারণে অনেকের জীবন ভেঙ্গে একদম এলোমেলো হয়ে যায়। অনুভূতি দিয়ে সুন্দর করে কবিতাটি লিখলেন পড়ে আমার অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনার লেখা অনুভবে ভালোবাসা কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে সকলেরই প্রত্যাশা থাকে ভালোবাসার প্রিয় মানুষটি ফুল হয়ে যেন সারা জীবন সুভাষ ছড়ায়। আপু আপনার লেখায় কবিতার নিচের এই চারটি লাইন আমার কাছে খুবই ভালো লেগেছে।

তুমি হবে অপরূপ সৌন্দর্য একটি পাখি,
আর আমি হবো সেই পাখির দুটি আঁখি।
তুমি হবে অপরূপ সুন্দর একটি ফুল
যার সুবাসে আমি হতে চাই ব্যাকুল।

 3 years ago 

ভালোবাসা এমন একটি জিনিস যেটাকে মাপা যায়না শুধুমাত্র হৃদয় দিয়ে হৃদয় অনুভব করা যায়। আপু আপনার অনুভবে ভালোবাসা কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে । খুব সুন্দর কবিতা লিখেন আপনি। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63116.85
ETH 1835.65
USDT 1.00
SBD 0.38