স্বরচিত কবিতা - পরিবার

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

পরিবারের মূল্য আমরা সকলেই বুঝি। পরিবার না থাকলে হয়তো আমরা প্রতিটা মানুষই পশুর মত হতাম। যেখানে ইচ্ছা, যেভাবে ইচ্ছা চলাফেরা করতাম। আদব-কায়দা কিছুই হয়তো আমাদের জানা থাকতো না। ছোট কাল থেকে আমরা পরিবার থেকে শিক্ষা অর্জন করি। আর সেই শিক্ষায় ধীরে ধীরে আমাদেরকে একদিন উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলে।

তবে পরিবার যদি না থাকতো তাহলে আপনি কিভাবে নিজেকে সফলভাবে গড়ে তুলতেন। এটা কোনভাবেই সম্ভব নয় পরিবার ছাড়া। তাইতো রাস্তাঘাটের অসহায় মানুষদের যাদের পরিবার নেই তারা ঠিক এভাবে অসহায় হয়ে আজীবন কাটিয়ে দেয়। এই পরিবারে কিনা আছে ? আনন্দ থেকে শুরু করে সুখ-দুঃখ মিলিয়ে সবকিছু।

পরিবার ছাড়া কখনো কোন মানুষ সহজে সফল হতে পারেনা। প্রতিটা সফল মানুষের পিছনে অবদান রয়েছে তার পরিবারের। তাই পরিবারের মানুষকে অবহেলা নয় কাছে টেনে নিতে হবে। এমনি কিছু বিষয়বস্তু নিয়ে আমার আজকের লেখা কবিতা। আজকে আমি পরিবার নামে একটি কবিতা কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

পরিবার

লেখা - আইরিন ইসলাম

পৃথিবীতে সকল প্রাণীর
এক অশেষ নেয়ামতের জায়গার নাম পরিবার।
এই পরিবারের কত মূল্য
বুঝি প্রতিদিন বারবার।

পরিবার নামের এক বট বৃক্ষের নীড়ে,
সকলেই থাকি মিশে মিলে,
নতুবা এদিকে ওদিকে টানাটানি হত
নিয়ে যেত ধরে চিলে।

পরিবার মানে আলো অন্ধকারে,
বেঁচে থাকা হাজারো প্রাণ।
পরিবার মানে পাঁচটি মানুষের,
একটি মাত্র জান।

পরিবার মানে এক রাশি আলো,
যা আলোকিত করে আমায়।
ভুলে যেও না এই পরিবারই পারে
সঠিক শিক্ষা দিতে তোমায়।

যার নেই সে বুঝে
পরিবার না থাকার যন্ত্রণা,
কে বা কারা কাকে ডেকে দিবে
দিন রাত সান্তনা।

অনেকে আছে অবহেলার চোখে
ঢেকে রেখেছে পরিবার ,
তার কি আধো জ্ঞান আছে নাকি !!
পাখা গজিয়েছে মরিবার।

মা বাবা ভাই-বোন যেখানে,
সেখানে কিসের এত অভাব !!
যখন হারিয়ে ফেলে তখন বুঝে,
মুখে থাকে না কোনো জবাব।

কেউ কেউ জীবনে সব পেয়েও
ব্যর্থ হয়ে বসে আছে ,
সব সুখ শান্তি পেয়েও তৃপ্তি মেলেনি কারন,
পরিবার নেই পাশে।

থাকতে দাঁতের মর্ম বোঝো,
হারালে আর পাবে না।
সারা জীবন শুধু কেদেই যাবে,
শান্তি আর রবে না।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

পরিবারই হচেছ আমাদের মূল ঠিকানা। পরিবার না থাকলে আমরা কিন্তু সঠিক মানুষ হয়ে গড়ে উঠতে পারতাম না। পরিবারে আছে সুখ শান্তি আর সুখ দুখের ভেলা। বেশ সুন্দর কবিতা আজ আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার কবিতাটি পড়ে একেবারে মুগ্ধ হয়ে গেলাম।

 3 years ago 

পরিবার নামের কবিতাটি চমৎকার হয়েছে আপু। কবিতাটিতে পরিবারের গুরুত্ব খুব সুন্দর ভাবেই তুলে ধরেছেন। দারুন হয়েছে কবিতার প্রতিটি লাইন। সত্যি ই পরিবার না থাকলে আমরা কোথায় চলে যেতাম তার ঠিক নেই।পরিবারের ছায়ায় ই আমাদের বসবাস।তাই পরিবারের গুরুত্ব আমাদের অনুধাবন করতে হবে। সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহেও আপনি নতুন একটি শরচিত কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। সত্যিই আপু পরিবার আমাদের জীবন ধারার একটি মূল অংশ। কারন আমরা পরিবার থেকেই সব আদব কায়দা গুলো অর্জন করি। তবে আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো ।আপনার নতুন কবিতার অপেক্ষায় রইলাম ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু, আপনার লেখা "পরিবার" কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। একটি পরিবারের প্রায় সার্বিক দিক আপনি আপনার এই কবিতার মাধ্যমে দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

মানুষ জন্মের পর থেকে সুশিক্ষা পায় পরিবার থেকে। আর পরিবার আছে বলে মানুষের জীবনটা এত সুন্দর। আপনি আজকে পরিবার নিয়ে খুবই দারুণ একটি কবিতা লিখেছেন। একজন মানুষ পরিবারের সাথে কতটা জড়িত থাকে এবং মানুষের জন্য পরিবার কতটা গুরুত্বপূর্ণ তা আপনি এই কবিতার মধ্যে আমাদেরকে বুঝিয়েছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আপনার প্রত্যেকটা কবিতা পড়ে অনেক বেশি ভালো লাগে। আজকে কবিতাটি আরো বেশি ভালো হয়েছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

পরিবার ছাড়া আমরা এই দুনিয়াতে অসহায়। পরিবার না থাকলে আমরা আজকে মানুষের মতো মানুষ হতে পারতাম না। আমরা হয়তো পশুদের মতো হয়ে যেতাম। আপু আপনি পরিবার নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। বিশেষ করে কবিতাটির এই লাইনগুলো অসাধারণ হয়েছে।

পরিবার নামের এক বট বৃক্ষের নীড়ে,
সকলেই থাকি মিশে মিলে,
নতুবা এদিকে ওদিকে টানাটানি হত
নিয়ে যেত ধরে চিলে।

শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

পরিবার নিয়ে সুন্দর একটি কবিতা উপস্থাপন করেছেন। সত্যি বলতে পরিবার না থাকলে সে মানুষের জীবনে আর কিছুই থাকে না। যার পরিবার নেই সেই একমাত্র বুঝতে পারে পরিবারের অভাব। এটা সঠিক যেখানে মা, বাবা,ভাই,বোন সেখানে কিসের এত অভাব। দিদি আপনার কবিতার প্রত্যেকটি লাইন হৃদয়ে ছুয়ে যাওয়ার মত আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ দিদি সুন্দর একটি স্বরচিত কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

পরিবার নিয়ে খুবই সুন্দর একটি কবিতা রচনা করেছেন আপনি৷ আপনার কবিতার প্রত্যেকটি লাইন আমার অত্যন্ত বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷ এই কবিতার প্রত্যেকটি লাইন সকলের মনে নাড়া দিয়ে ওঠে। খুবই সুন্দর সুন্দর কিছু বাণী তুলে ধরেছেন আপনি এই কবিতার মধ্যে৷ বিশেষ করে এই কবিতার যে লাইনগুলো আমার বেশি পরিমাণে পছন্দ হয়েছে সে লাইন গুলো হল:

যার নেই সে বুঝে
পরিবার না থাকার যন্ত্রণা,
কে বা কারা কাকে ডেকে দিবে
দিন রাত সান্তনা

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে পরিবার নিয়ে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা প্রতিটি লাইন আমাকে মুগ্ধ করেছে। কবিতা পড়ার সময় আমার নিজের মনের মাঝে অনেক ধরনের অনুভূতি সৃষ্টি হয়েছিল। আপনি একদম ঠিক বলেছেন আপু মা বাবা ভাই বোন যেখানে আছে সেখানে আমি মনে করি কোন কিছুর অভাব নেই। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 60803.79
ETH 1617.36
USDT 1.00
SBD 0.42