স্বরচিত কবিতা - ভালোবাসার কাব্য কথা

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

আমি সব সময় বলি ভালোবাসা এক এক জনের কাছে এক এক রকম। কেউ ভালোবাসায় ডুবে যেতে চাই আবার কেউ ভালোবাসার সাগরে ভেসে যেতে ভালোবাসে, আবার কেউ বা ভালোবাসার ঘৃণিত হৃদয়ে দূরে দূরে থাকে।ভালোবাসাটা আসলেই জোর করে হয় না কখনো, মন থেকে কাউকে ভালো লাগলেই সে ভালোলাগা থেকেই আস্তে আস্তে ভালোবাসা তৈরি হয়। তবে সত্যিকারের ভালোবাসা গুলো হাজার পথ দূরে থেকেও ভালোবাসার আলো জ্বালাতে পারে।

এমনি হাজার উপন্যাস, হাজার কবিতা, হাজারো গল্প পড়েছি আমরা। যে ভালোবাসা গুলো একে অপরকে না দেখেই দিনের পর দিন বেঁচে থাকে শুধু তার কণ্ঠস্বর শুনেই। কাছাকাছি থেকে ভালোবাসা প্রকাশ করলেই ভালোবাসা হয়ে যায় না। দূরে থেকেও ভালোবাসাটাকে একই রকমভাবে ধরে রাখার নামই সত্যিকারের ভালোবাসা। আর এমনি কিছু বিষয়বস্তু নিয়ে আমার আজকের লেখা কবিতা। আজকে আমি ভালোবাসার কাব্য কথা নামে একটি কবিতা কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি নিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

ভালোবাসার কাব্য কথা

লেখা - আইরিন ইসলাম

দূরে চলে গেলেই ভালোবাসা
কমে যায় না,
অনেক সময় কাছাকাছি থেকেও
ভালোবাসা প্রকাশ পায় না।

দূরে দূরে থেকেও মনের
ভালবাসা পূর্ণতা পায়,
পাশাপাশি থেকেও কিছু ভালোবাসার
চিরতরে হারিয়ে যায়।

ভালোবাসাটা নাকি পাল তোলা
নৌকার মতো,
কখনো তীব্র বাতাসে দুমড়ে মুচড়ে যায়,
আবার কখনো বইঠা ছাড়াই বেয়ে চলে যায়।

কখনো বা বাতাসের গতিতে
দিশেহারা পথে গতি ধরে।
আবার কখনো বা উল্টে
পথে ডুবে পড়ে।

ভালোবাসার মাঝ নদীতে
সাঁতার দিতে সবাই পারে না,
কেউ আবার এই ভালোবাসা
কি জিনিস সেটাই জানে না।

সত্যিকারের ভালোবাসা গুলো
হাজার রাস্তা দূরে গিয়েও,
আলো জ্বালিয়ে বাঁচিয়ে রাখে,
ভালোবাসার মান।

কারণ তারা জানে, তারা বুঝে
ভালোবাসা দুটো দেহ মিলে,
একটাই প্রাণ।

সময়ের সাথে সাথে নাকি
ভালোবাসা পরিবর্তন হয়,
সবাই পরীক্ষিত নয়
যারা পরীক্ষিত তারাই কয়।

আমি জানি ভালোবাসা
উচ্ছ্বাস নদীর ঢেউয়ের ভাসন্ত ভেলা।
ভালোবাসা উচ্চ পাহাড়ের
হিমালয়ে তরঙ্গের খেলা।

ভালোবাসায় আমি হতে পারি
অম্লান মহিয়ান,
আবার ভালোবাসায় ভালোবাসা
ধরে রাখতে দিতেও পারি জান।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

সত্যি আপু ভালোবাসার সংজ্ঞা একেক জনের কাছে একেক রকমের। কেউ ভালোবাসাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় কেউবা ভালোবাসা থেকে পালিয়ে বাঁচতে চায়। কারণ সেই মিথ্যে ভালোবাসার ছলনা মেনে নিতে কষ্ট হয়। আপু আপনার লেখা কবিতা অসাধারণ হয়েছে। খুবই ভালো লাগলো কবিতা পড়ে।

 3 years ago 

ভালোবাসা নিয়ে দারুন একটি কবিতা লিখলেন আপু।ভালোবাসা আসলে কি বা এর সংজ্ঞা কেউ কখনো কিছু দিয়েই সংজ্ঞায়িত করতে পারেনি।আর পারা সম্ভব নয়।একেক জনের কাছে ভালোবাসাটা একেক রকমের।আপনি তা খুব সুন্দর ভাবে ই কবিতায় ফুটিয়ে তুলেছেন। দারুন লেগেছে কবিতাটি।অসংখ্য ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

বাহ আপু ব্যস্ত আমাকে একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতার নামকরণ সাথে লাইনের গভীরতা সবটাই যথাযথ ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি কবিতা উপার দেওয়ার জন্য ভালো থাকবেন সর্বদায়।

 3 years ago 

ভালোবাসার কাব্য কথা কবিতাটি পড়ে অনেক বেশি ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে কবিতাটি লিখেছেন। আর কবিতার ভাষাও ছিল অসাধারণ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 64030.48
ETH 1733.98
USDT 1.00
SBD 0.44