স্বরচিত কবিতা - বিদায় মুহূর্ত

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

জীবনে কেউ কাউকে ভালোবাসেনি এমন মানুষ খুব কমই আছে। কাউকে ভালো লাগতেই পারে, আর সেই ভালোলাগা থেকে একটু একটু করে তৈরি হয় ভালোবাসার। তবে ভালোবাসা যদি হয় শুধুই মিথ্যা আর ভুল, তবে কি অপর ব্যক্তি মেনে নিতে পারবে?

এমনি ঘটে গেছে হাজারো মানুষের সাথে, কাউকে ভালোবেসে দিনের পর দিন তাকে সময় দিয়ে যাওয়ার পরেও সেই ব্যক্তিটি অনুভবই করতে পারেনি ভালোবাসা কি জিনিস। অবশেষে ঠুকরে পড়ে সত্যিকারের ভালোবাসা গুলো।

একটু একটু করে মনের ঘরে সাজিয়ে নেওয়া ভালোবাসাটা হয়ে যায় একলা কাতর। আর হারিয়ে যায় তার থেকে একটুখানি সুখে থাকার মুহূর্তগুলোও। তাই সকলেই ভালোবাসার যোগ্য নয়। ভালোবাসা যদিও কোন ভেদাভেদ দেখে না, তবে ভালবাসতে হলে সঠিক মানুষকে বাঁচা উচিত বলে আমি মনে করি। কারণ অন্তত সেই মানুষটা হাজার কিছুর পরেও ফেলে তো যাবে না।

আর এমনি কিছু বিষয়বস্তু নিয়ে আমার আজকের লেখা কবিতা। আজকে আমি তুমি চলে গেলে নামে একটি কবিতা কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি নিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

বিদায় মুহূর্ত


আইরিন ইসলাম

তুমি চলে গেলে ,
একবারও ফিরে না তাকালে।
ধুসর গোধূলীর আলোয় মিলিয়ে গেলে
একবারও মনের ক্যানভাসে আমার ছবি না আঁকালে।

মন থেকে ভালবেসেই বলেছিলাম ভালবাসি,
তাই বলে তুমি আমায় বিদায় দিলে বলে আসি।
আমি কি ছিলাম তোমার শুধুই খেলা ঘর,
তাই আজ ফেলে গেলে আমায় করে পর।

বিদায়ের মুহূর্তে একটি বারও পিছু না তাকালে,
কেমন নিষ্ঠুরতা হৃদয়ে তুমি বাধালে।
আমার ভালবাসা ছিল শুধুই নিষ্পাপ,
তাই আজ সব সহ্য করে বুকে রেখেছি চাপ।

আস্তে আস্তে মিলিয়ে গেলে তুমি
গোধূলির কালো মেঘে,
আর আমি তাকিয়ে ছিলাম
তীক্ষ্ণ চোখে নিশ্চুপ আবেগে।

জানিনা কি ভুল ছিল
কেন গ্রহন করনি তুমি আমার ভালবাসা,
সব ভেঙ্গে চুরমার আজ হল
আমার মনের সব সপ্ন আশা।

জানো? আজও আমি দাঁড়িয়ে
সেই সরষে ফুটা সবুজ শ্যামল কোমল ভাটির তীরে,
তোমায় খুঁজে বেড়ায় হাজার হাজার
আসা যাওয়া মানুষের ভিড়ে।

আমি মানতে পারি নি সেই দিন তোমার চলে যাওয়া
আজও ফিরে চাই তোমায়।
কেমন নিষ্ঠুর তুমি কিভাবে চলে গেলে
এভাবে ফেলে আমায়।

কাউকে ভালবাসা কি অন্যায় বুঝি
আগে জানিনি আমি,
জানলে হয়তো আমার ভালবাসার চেয়েও
তোমার থেকে যাওয়া হতো দামি।

ভুল করেছি তার মাশুল দিচ্ছি এবার
বছর পার করে যুগের পর যুগ।
এই কষ্ট যাতনা ভুলবো কিসে,
সাক্ষী থেকে যাবে হৃদয়ে আমার শোক।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

সত্যি বলেছেন আপু ভাললাগা থেকেই ভালোবাসার সৃষ্টি হয়। আর আমাদের প্রতিটি মানুষের জীবনে কখনো না কখনো এরকম ভালো লাগার বা ভালোবাসার অনুভূতি সৃষ্টি হয়। আপনার স্বরচিত কবিতা "বিদায় মুহূর্ত" অসাধারন হয়েছে। আসলে ভালোবাসার মানুষ যখন ভালবাসাটা না বুঝে পাশ কাটিয়ে চলে যায় তখন মনের ভেতর অনেক খারাপ লাগে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

মিথ্যে সম্পর্কের মায়া সত্যি বড় কঠিন। আর যদি কেউ ভালোবেসে ঠকে যায় তাহলে সত্যিই মেনে নিতে পারে না। ভালোবাসাটা হয়তো এমনই। যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি সে আমাদেরকে বেশি কষ্ট দেয়। আপু আপনার লেখাগুলো এবং কবিতা পড়ে অনেক ভালো লাগলো। দারুন কবিতা লিখেছেন।

 3 years ago 

খুবি সুন্দর কবিতা লিখেছেন, আপনার কবিত পড়ে অনেক ভালো লেগেছে আমার। বিশেষ করে এই লাইন গুলো অসাধারণ ছিলো।

আস্তে আস্তে মিলিয়ে গেলে তুমি
গোধূলির কালো মেঘে,
আর আমি তাকিয়ে ছিলাম
তীক্ষ্ণ চোখে নিশ্চুপ আবেগে।

 3 years ago 

আপু খুব সুন্দর একটি কবিতা শেয়ার করলেন। খুব ভালো লাগলো। আপনিবিদায় মূহুর্ত নামক কবিতাটি খুব সুন্দর ভাবে লিখেছেন।আমার খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য। কবিতার লাইনগুলো খুবই চমৎকার হয়েছে।

 3 years ago (edited)

আপু কবিতা এমন একটি বিষয় যার মাধ্যমে মনের আবেগ অনুভূতি দুঃখ কষ্ট সবকিছু মনের অজান্তে লিপিবদ্ধ হয় যায়। আজকে আপনার বিদায় মুহূর্ত কবিতাটি পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

 3 years ago 

কবিতার কথাগুলো অনেকটাই বাস্তবিক।খুব ভালো লিখেছেন আপু কবিতাটি।এককথায় অসাধারণ ছিল আজকের কবিতাটি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপু।

 3 years ago 

বিদায় নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। আসলে কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ভাষাগুলো ছিল খুবই ভালো।এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আপনার আজকের কবিতা আমার অনেক বেশি ভালো লেগেছে।

 3 years ago 

আপু আপনার কবিতার সারমর্ম আজকে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আসলে ভালবাসার ক্ষেত্রে সঠিক মানুষ বাছাই করাটা জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ ভুল মানুষকে ভালবাসলে তারা ভালোবাসার মর্ম বোঝে না। খুব সুন্দরভাবে কবিতাটি বর্ণনা করেছেন সবগুলো লাইন ভালো লেগেছে।

 3 years ago 

একদম যথার্থ বলেছেন আপু, সবাই ভালোবাসার যোগ্য নয় । ভালোবাসতে হলে এমন একজন মানুষকে ভালোবাসা উচিত যে প্রকৃতপক্ষেই ভালোবাসার মর্যাদা, ভালোবাসার গুরুত্ব বোঝে। তবে ভালোবাসা হঠাৎ করেই হয়ে যায় যা উপেক্ষা করা কঠিন।

কাউকে ভালবাসা কি অন্যায় বুঝি
আগে জানিনি আমি,
জানলে হয়তো আমার ভালবাসার চেয়েও
তোমার থেকে যাওয়া হতো দামি।

কবিতার এই লাইনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আপু। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64869.38
ETH 1751.41
USDT 1.00
SBD 0.42