স্বরচিত কবিতা - মায়াবী চোখ

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

চোখ- চোখের ভাষা আসলে বুঝা বড় দায়, অনেকে হয়তো ভাবতে পারেন চোখের আবার ভাষা হয় নাকি, হা হয়। চোখের কিছু ভাষা আছে যা আমরা অনেকে বুঝি অনেকে বুঝিনা। তবে প্রিয় মানুষগুলোর চোখের ভাষা কিন্তু আমরা সকলেই বুঝে থাকি।

আমি আপন মানুষের চোখের ভাষা বুঝি কিন্তু আপনারা কি বুঝেন সেটা জানিনা, আর সেই কথা বলা চোখ দুটি যদি দেখতে অপলক দৃষ্টির মতো চাহনি হয় তাহলে তো আজীবন পার করে দেয়া যাবে সেই চোখের চাহনিতে ডুব দিয়ে।

আর সেই চোখের দিকে তাকিয়ে লেখা যাবে হাজারো কবিতা। একটি গান আছে চোখ যে মনের কথা বলে, এই গানের প্রতিটি কথা কিন্তু আসলেই সত্যি। তাই আজ তেমন কিছু ভেবেই লিখে ফেললাম মায়াবী চোখ নামে একটি কবিতার কিছু লাইন ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করলাম। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

মায়াবী চোখ

লেখা - আইরিন ইসলাম

আজ অপলক দৃষ্টির
মায়া ভরা দুটি চোখে,
নিদারুণ মনের ভাষা
ভেসে উঠে অতি সুখে।

আজ ওই নিষ্পাপ চাহনিতে
দেখছি না কোনো ছায়া,
কেউ যেন ঢেলে দিল
দুটি চোখে করুন মায়া।

আজ দুটি পাপড়ির
নেই কোন পলক,
দুটি চোখে চোখ পরতেই
লাগে যেন ঝলক।

ওই দুটি চাহনিতে আজ
খুঁজে পেলাম ভাষা,
নিষ্পাপ অন্তরে
জেগেছে কত আশা।

চোখ- সে তো চোখ নয়
যেন জলজলে দুটি আলো,
যার চোখে চোখ পরতেই
লাগে অনেক ভালো।

এই নিষ্পাপ দুটি চোখের মায়ায়
আজ ডুবে যেতে চাই আমি,
ওই মায়া ভরা দুটি চোখে
অর্থ কি জানো তুমি? ।

ভালবাসি ভালবাসি
তোমার ওই চোখের চাওয়া,
কোন জিনিসের বিনিময়ে
ওই দুটি চোখ যাবে পাওয়া!

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর কবিতা লিখেছেন আপু লাইনগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সত্যি বলতে কবিতাগুলো সহজ ভাষায় লিখেছেন বলে পড়তে আরও বেশি মজা লাগলো। চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কবিতার টপিক গুলো সব সময় চমৎকার হয়, আজকেও খুব সুন্দর একটা টপিক তুলে ধরেছেন আপনার কবিতা পড়ে আসলেই মনে হচ্ছে চোখ যে মনের কথা বলে।

 3 years ago 

কোন কিছুর বিনিময়েই ঐ মায়াবি চোখ পাওয়া সম্ভব না আপ। মায়াবি চোখ খুবই খারাপ জিনিস হয়ে থাকে। যে কাউকে আকর্ষিত বা বিমোহিত করতে পারে এই মায়াবী চোখ। আপনি যদি কারো মায়াবি চোখ দেখে তাকে পছন্দ করে ফেলেন তারপর বুঝবেন সেটা কতটা মূল‍্যের। এটা আমি মোটামুটি জানি। কবিতা টা অসাধারণ লিখেছেন আপু। এবং বিষয়টি বেশ দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে এতো সুন্দর একটা কবিতা শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কি বলেন! তাই নাকি

 3 years ago 

অবশ্যই চোখের ভাষা আছে এবং অনেক সময় প্রিয় মানুষের চোখ দেখেই বলে দেওয়া যায় কি বলতে চাচ্ছে। মায়াবী চোখে অবশ্যই জাদু আছে এবং আমি আমার ওয়াইফ এর মায়াবী চোখ দেখেই মায়ায় পড়ে গিয়েছিলাম,তারপর বিয়ে করেছিলাম। যাইহোক চমৎকার একটি কবিতা লিখেছেন আপু। কবিতার প্রতিটি লাইন জাস্ট অসাধারণ হয়েছে। আপনার কবিতাগুলো পড়তে আসলেই খুব ভালো লাগে। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কোন কিছুর বিনিময়ে কিন্তু এই মায়াবী চোখ পাওয়া যায় না।এই মায়াবী চোখ শুধু ভালোবেসেই পাওয়া যায়। ভালোবাসার মানুষটিকেই কিন্তু আমরা মায়াবী চোখে দেখি।যাই হোক খুব সুন্দর ছিল কবিতার প্রতিটি লাইন।আপনি সব সময় সহজ ভাষায় কবিতা লিখেন।তাই খুব ভালো লাগে আপু।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 63043.66
ETH 1709.33
USDT 1.00
SBD 0.40