স্বরচিত কবিতা - রক্তের টান

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

cai-long-yu-2850566_1280.jpg

image source

আমরা প্রতিটা মানুষ কাউকে না কাউকে হারিয়েছি বা হারানোর মধ্যেই আছি। আপন মানুষ হারানোর কষ্ট একমাত্র সেই বুঝবে যার কেউ হারিয়ে গিয়েছে । নিজের মা-বাবা, ভাই-বোন তাদের চেয়ে আপন আর কে হতে পারে। কারণ জীবনের শুরুটাই যে আমরা তাদের সাথেই শুরু করি।

এক পা, দু পা করে এগুতে এগুতে মুখে কথা ফুটতেই আমরা পাই তাদের ভালোবাসা, যে ভালোবাসা গুলো আমাদের একটু একটু করে বড় করে তোলে। আর সেই মানুষগুলোকেই যদি আমরা হুট করে একদিন হারিয়ে ফেলি? বুঝতেই তো পারছেন কতটা কষ্টকর।

আজকের পোস্ট পড়ে আপনারা হয়তো অনেকে অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু একমাত্র তারাই আমার অনুভুতিটা বুঝতে পারবেন যারা আপনজন কাউকে হারিয়েছেন। সত্যি রক্তের সম্পর্কের উপরে আর কি হতে পারে? যার ঋণ কখনো হাজার কিছু দিয়েও শোধ করা সম্ভব নয়। আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে রক্তের টান নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

রক্তের টান

লেখা - আইরিন ইসলাম

আপনজন সে কি জিনিস
হারালে বুঝে মন,
দূরে গেলেই মন কাদে
আবেগে সারাক্ষণ।

আপনজন সে তো রক্তের টান
নিজে থেকে মন টানে,
কাছে থাকলে বুঝেনা মন
চাইনা কোনো পানে।

কত হারিয়েছি মা বাবা বোন
পাইনি তো আর তাদের,
আদর সোহাগে বড় হয়েছি
ছোট থেকে যাদের।

হায় রক্তের টান, কি যে মোহ মায়া।
আড়াল হলে শুধু ভাবি তাদের কথা,
দূর থেকে ভেবে ভেবে মন
বুকে লাগে যেন ব্যথা।

কথায় আছে চোখের আড়াল
তো মনের আড়াল,
তবে বাস্তব তো এটা বলে না
মন চলে শুধু মনের বলে
চোখের কথা শোনে না।

যাদের আছে আপনজন
করোনা অবহেলা,
হারালে বুঝবে তুমি
তোমার কাছে কি ছিল তারা।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

আপনজনকে হারানোর বেদনা কখনো ভোলার নয়। সে অপূর্ণতা কখনো পূরণ হবার নয়। শুধু কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। পরে আবেগ পূরণ হয়ে গেলাম। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার কবিতার ভাষাগুলো অনেক সুন্দর ছিল। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সত্যি বলেছেন আপু রক্তের ঋণ কখনো শোধ করার মত নয়। কারণ রক্ত সবসময়ই শরীরে বহমান থাকে যতক্ষণ পর্যন্ত জীবন থাকে। অনেক সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন পড়ে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

যাদের আছে আপনজন
করোনা অবহেলা,
হারালে বুঝবে তুমি
তোমার কাছে কি ছিল তারা।

পুরো কবিতাটাই আমার খুব ভালো লেগেছে। তবে শেষের এই চারটা লাইন নিয়ে কিছু কথা বলার আছে আপু। আমরা অনেক সময় অনেকেই চাই যে আমাদের রক্তের সম্পর্ক গুলো ভালো থাকুক, সুস্থ থাকুক। কিন্তু এমন কিছু মানুষ আছে যারা চায়না সবার সাথে একসাথে মিলেমিশে থাকতে এবং রক্তের বাঁধন টাকে মজবুত করতে। কেউ শত ইচ্ছা থাকা সত্ত্বেও সম্পর্কটাকে ভালোভাবে মেনে নিতে পারে না। যাইহোক আপু আপনজন ভালো থাকুক এটাই কামনা করি।

 2 years ago 

আসলেই আপু যে বা যারা আপনজন হারায়,তারাই বুঝে কতোটা কষ্ট হয়। পৃথিবীতে মা বাবা এবং ভাই বোনের মতো আপন আর কেউ নেই। এমন কাছের মানুষগুলো যখন আমাদের জীবন থেকে হারিয়ে যায়, তখন দুঃখের সীমা থাকে না। রক্তের টান সবকিছুর ঊর্ধ্বে। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতার প্রতিটি লাইন জাস্ট অসাধারণ হয়েছে।

হায় রক্তের টান, কি যে মোহ মায়া।
আড়াল হলে শুধু ভাবি তাদের কথা,
দূর থেকে ভেবে ভেবে মন
বুকে লাগে যেন ব্যথা।

তবে এই চারটি লাইন সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে যারা আপনজনকে হারিয়েছে। তারাই বুঝতে পারে আপনজন হারানোর বেদনাটা। আপনি রক্তটা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কবিতার মাঝে রক্তের টানের বাস্তবিক অনুভূতি গুলো প্রকাশ করেছেন আপু ৷ আসলেই কাছের মানুষ কাছে থাকলে তার গুরুত্ব বুঝি না আমরা ৷ কিন্তু হারিয়ে গেলে ঠিকই বুঝি এবং খুঁজি ৷ যাই হোক , ভীষণ ভালো লাগলো ছন্দময় এই কবিতাটি পড়ে ৷ অনেক সুন্দর হয়েছে কবিতাটি এবং কবিতার প্রত্যেকটি লাইন ৷ ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

পৃথিবীতে যত সম্পর্ক থাক না কেন রক্তের সম্পর্কের কোন তুলনা হয় না। হয়তো সাময়িকভাবে যদি কারও সাথে মনোমালিন্য হয় দেখবেন আবার ঠিক হয়ে যায়। রক্তের সম্পর্কের টান হচ্ছে বড় টান। আপনার কবিতার অনুভূতি পড়ে অনেক ভালো লেগেছে। এতই ভালো লেগেছে প্রতিটি লাইন মুগ্ধ হয়ে গেলাম আপনার কবিতা পড়ে।

 2 years ago 

একদম মনের মত একটা কবিতা লিখেছেন আপু। আপনার কবিতাটা অনেক ভালো লেগেছে আমার আবৃত্তি করেছে। একদম বাস্তব মনের অনুভূতি এখানে খুঁজে পেয়েছি আমি। কবিতার প্রত্যেকটা লাইন অনেক সুন্দর ছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.087
BTC 58665.39
ETH 1573.91
USDT 1.00
SBD 0.38