স্বরচিত কবিতা - নির্ঘুম রাত

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

ai-generated-8408520_1280.jpg

image source

কিছু কিছু রাত বিশাল হয়ে যায়। প্রতিটা সেকেন্ড মনে হয় প্রতি ঘন্টার মতো করে কাটছে। দু-চোখের পাতা এক হতে চাই না। একাকিত্ব রাতের কালো অন্ধকারে নিজেকে আরো বেশি অসহায় মনে হতে থাকে। আর সাথে মনে হতে থাকে অতীতের পাওয়ার ব্যাথা গুলো। খুব স্পষ্ট ভাবে অনুভব করতে পারি এই ব্যথা গুলোকে। তখন যেন কষ্ট গুলো আরো বেশি বেড়ে যায়। তখন এই জীবনের কোনো অর্থ খুঁজে পায় না। বেঁচে থাকার ইচ্ছে কিংবা আগ্রহটাও আস্তে আস্তে মরে যেতে থাকে।

রাতের অন্ধকারে দু-চোখে কোনো আলোর দেখা মিলে না। তবুও ভাসতে থাকে জীবনের সব রকম খারাপ অভিজ্ঞতার স্মৃতি গুলো। চাইলেও মুছা যায় না এই মন থেকে, চাইলেই দূর করা যায় না এই কল্পনাকে। আর সেই কল্পনার সাগরের ঢেউ যেন আরো বেড়ে গিয়ে চোখের নদীর পাড় ভেঙ্গে পানির জোয়ার ছুটে চলে। যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে নির্ঘুম রাত নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

নির্ঘুম রাত

লেখা - আইরিন ইসলাম

কত রাত পার হয়ে যায়
ঘুম থাকে না দুটি চোখে,
একাকীত্ব জীবন আমার
শুধু যে ব্যথা বুকে।

কত রাত জেগে থাকতে হয়
শুধুই অকারনে,
এ জীবনের কি কোন মানে আছে
তবুও বেঁচে আছি হাজার বারনে।

নিস্তব্ধ রাত কেটে যাচ্ছে
সময়ের গতি বেয়ে,
আমার নেই কিছু করার
শুধু দেখে যাচ্ছি চেয়ে।

দুই চোখের পাতা জুড়ে
শুধু জোনাকি পোকার ছায়া,
ক্ষণে ক্ষণে ভেসে ওঠে
তাদের প্রতি আমার মায়া।

নিঝুম রাতের অন্ধকারে
বহু কল্পনা ভেসে উঠে চোখের পাড়ে,
তারই সাথে বহু স্মৃতি আমার
হৃদয়ে শুধু কারে।

নিস্তব্ধ এই মলিন রাত
সাজবে কি কখনো আমার হয়ে,
ভাবতে গেলে চোখের পানি
গাল দিয়ে যায় বয়ে।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

আসলেই আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা আমরা চাইলেও ভুলতে পারি না। সেই ঘটনা গুলো আমাদেরকে ভীষণ যন্ত্রণা দেয়। বিশেষ করে রাতের বেলা চোখে ঘুম না আসলে, সেই কষ্টদায়ক ঘটনাগুলো মনে পড়ে যায়। তখন দু’চোখে ঘুম আসতে চায় না। সারারাত এপাশ ওপাশ করতে থাকি এবং ছটফট করি আমরা। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতার প্রতিটি লাইন একেবারে হৃদয় ছুঁয়ে গিয়েছে। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জীবনে অনেক কষ্ট থাকে যা চাইলে ও ভোলা যায় না।সবকিছু যেনো ঘুমাতে গেলে মনে ভেসে উঠে।তখন দুচোখের ঘুম চোখ থেকে উধাও হয়ে যায়। চাইলেও ঘুম আসে না।মনের কষ্টগুলো হু হু করে বেডিয়ে আসে।তখন নির্ঘুম রাত কেটে যায়। আজ ও আপনি চমৎকার একটি বিষয় নিয়ে কবিতা শেয়ার করেছেন আপু।কবিতাটি চমৎকার হয়েছে। কবিতার লাইনগুলো দারুন লাগলো পড়ে। ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে আপু কিছু কিছু রাত রয়েছে যে রাতগুলো বিশাল হয়ে যায়। এই রাতটা যেন পার হতে চাই না। প্রতিটা মুহূর্ত যেন খুবই বড় লাগে, আসলে এরকম মুহূর্ত খুবই কষ্টকর। দুচোখ যেন এক হয় না। ঘুম আর ধরে না এরকম মুহূর্ত আমাদের প্রায়ই সবারই মধ্যে কোন না কোন এক সময় ঘটে। আজকে আপনার এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো, সেই মুহূর্তগুলো যেন ফুটিয়ে তুলেছেন।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60139.89
ETH 1573.40
USDT 1.00
SBD 0.42