স্বরচিত কবিতা - চরিত্র
চরিত্র একটি মহৎ গুণ, যা সবাই অর্জন করতে পারে না। যদিও চরিত্র ভালো করা সম্পূর্ণ নিজের কাছে তবু এটা খুব কঠিন ব্যাপার। সব সময় প্রতিটি স্থানে নিজেকে এতটা স্থির রাখতে হবে যে যেকোনো পরিস্থিতিতে যেন আপনি আপনার ধৈর্য বা নিজের উপর তৈরি করা বিশ্বাসকে না হারান।
ভালো চরিত্রের মানুষের সব জায়গাতেই দাম আছে, ছোট বড় সবার কাছে। চরিত্রবান মানুষ পৃথিবী থেকে চলে যাওয়ার পরে অমর হয়ে থাকে একমাত্র তার ভালো চরিত্রের কারণে।
তাই আমাদের প্রত্যেকের উচিত ভাল চরিত্র গঠন করা, সকল ধরনের খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা, ছোটদের স্নেহ করা এবং বড়দের সম্মান করা। এতেই একজনের ভালো চরিত্র এবং ভালো রূপ ফুটে ওঠে। যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে চরিত্র নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......
চরিত্র |
|---|
সবার থাকে না,
চরিত্র ভালো করার যোগ্যতাও
সবাই রাখে না।
তৈরি করতে পারে,
আর যে পারেনা সে সব জায়গাতেই
অযোগ্যতায় হারে।
ছোট বড় সবার কাছে,
ভালো চরিত্র নেই কিছু নেই
যদিও তার সবকিছু আছে।
ঘন্টায় কিংবা দিনে দিনে,
আবার কেউ এই মহান চরিত্র
টাকা দিয়ে নেয় কিনে।
গঠন করতে হয় কঠিনভাবে,
মরে গেলেও ভালো চরিত্র
আজীবন পৃথিবীতে থেকে যাবে।
মূল্যবান হয় সবার কাছে,
যখন যাবে যেখানে যাবে
সবার কাছে দাম আছে।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
আপু আপনি কিন্তু বেশ সুন্দর সুন্দর কবিতা সব সময় আমাদের সাথে শেয়ার করে যাচ্ছেন। আপনার নানাবিধ টপিক্সের কবিতা গুলো আমার কাছে পড়তে বেশ ভালই লাগে। আজও আপনি চরিত্র নিয়ে একটু ভালো কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন। সত্যি কিন্তু মানুষের চরিত্রটা অনেক বড় একটি সম্পদ।
চরিত্র অবশ্যই মহৎ একটি গুণ। তবে বর্তমানে দুশ্চরিত্র মানুষের সংখ্যা অনেক বেশি। মানুষের বিবেক বুদ্ধি দিনদিন লোপ পাচ্ছে। তাইতো অন্যের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পরও, কাউকে ঠকাতে দ্বিধাবোধ করে না। মোটকথা বেশিরভাগ মানুষের নৈতিক অবক্ষয় হচ্ছে দিনদিন। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতাটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
একদমই ঠিক বলেছেন আপু , চরিত্র একটি মহৎ গুন ৷ যা সবাই আয়ত্ত করতে পারে না ৷ ভালো চরিত্রের মানুষ সব সময় সম্মানি ৷ মৃত্যুর পর ও মানুষ বেঁচে থাকে তা চরিত্রের মাধ্যমে ৷ যাই হোক , দারুণ লিখেছেন আপু ৷ আপনার লেখা এবং কবিতা পড়ে ভীষণ ভালো লাগলো ৷ কবিতায় বাস্তব কথার সাথে ছন্দের বেশ মিল আছে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ৷
আপু আজকে আপনার স্বরচিত চরিত্র কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন মনোমুগ্ধকর হয়েছে। আসলেই আপু একজন মানুষের চরিত্রই সব। মানুষ ছোট কিংবা বড় হোক চরিত্রই তার সবকিছু প্রকাশ করে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা পোস্ট আমাদের সাথে বিস্তারিত শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
কথাটা ঠিক বলেছেন আপু। চরিত্রবান মানুষ যখন যেখানে যাবে তার দাম আছে সবাই তাকে সম্মান করে। চরিএ মানবজীবনের শ্রেষ্ঠ একটা সম্পদ। চরিত্র সবার থাকে না। আর চরিএহীন মানুষ সব জায়গাই লাঞ্ছিত অবাঞ্চিত হয়। কবিতা টা বেশ চমৎকার ছিল আপু। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কবিতা টা লিখেছেন। দারুণ হয়েছে।