স্বরচিত কবিতা - দোয়া

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

mosque-8008801_1280.png

image source

মনের ইচ্ছা আকাঙ্ক্ষার চাহিদাই কত দোয়াই না আমরা প্রভুর নিকট করে থাকি, কিন্তু সকল দোয়া কি আমাদের প্রভুর নিকট পৌঁছে? নাকি আটকে যাই ওই দূর আকাশের মেঘের ভাজে।

আমাদের কত কিছুই না চাওয়া পাওয়া থাকে, কখনো নিজের জন্য কিছু চাই আবার কখনো পরিবারের জন্য, আবার কখনোবা প্রিয় মানুষটির জন্য। কিন্তু কখনো কিছু মন থেকে চাওয়ার পরে সেই চাওয়াটাকে বাস্তবায়িত করার জন্য প্রভুর নিকট বারবার আকুতি মিনতি করি আমরা অনেকে। সে আকুতি মিনতি গুলো কোথায় যেন গিয়ে হারিয়ে যায়। এখানে খুঁজে সেখানে খুঁজি, কতজনকে জিজ্ঞাসা করি কখন পৌঁছবে প্রভু নিকট আমার দোয়া।

আশা নিয়ে দিনের পর দিন পার করতে থাকি। কিন্তু হঠাৎ একদিন প্রভুর নিকট চাওয়া স্বপ্নগুলো সত্যি হলেই বুঝতে পারি ভালোবাসেন প্রভু আমাদের। আর তাই ভালোবেসে আমাদের মনের চাহিদাগুলো পূরণ করে দেন। আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে দোয়া নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

দোয়া

লেখা - আইরিন ইসলাম

পাঠিয়েছি কিছু দোয়া
তোমার জন্য যত্ন করে,
কিন্তু আটকে গেছে আকাশেই
খুঁজি আমি হন্য হয়ে।

কাকে বলবো কি বলবো
পাই না ভেবে কিছু,
ঐ আকাশে আটকে দোয়া
তবে ছাড়ছে না মন পিছু।

যত্ন করে দু হাত তুলে
দোয়া করেছিলাম প্রভুর কাছে,
কোন ভুলে কোন কি কারনে
সে মাঝেই আটকে আছে।

মন খারাপের নিস্তব্ধতায়
নিশ্চুপ হয়ে গেছি,
কখন ফিরে যাবে দোয়া
সেই আশায় আছি।

মনে ব্যথা চোখে অশ্রু
ব্যাকুল হৃদয়হারা,
দিনের পর দিন চলে যায়
পাই না কোনো সাড়া।

তবে আশা রাখি ফিরবে দোয়া
আমার প্রভুর কাছে,
তিনি যে সব কিছুর আধার
সব সমাধান তার কাছেই আছে।

হঠাৎ একদিন স্বপ্নে দেখি
কে যেন বলছে আমায় এসে,
তোমার দোয়া আর আটকে নেই
কবুল করে নিয়েছি ভালোবেসে।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আসলেই আপু তার নিকট আমাদের চাওয়ার শেষ নেই ৷ সব সময় আমরা তার কাছে চাই , প্রার্থনা করি ৷ কখনো কোনো চাওয়া পূরন হয় আবার কখনো পূরণ হয় না ৷ এমনই ভাবে চলে থাকে ৷ যাই হোক , মনের অনুভূতি মিশিয়ে ছন্দে ছন্দে দোয়া কবিতা টি দারুণ ভাবে লিখেছেন ৷ অনেক ভালো লাগলো কবিতাটি ৷ দারুণ হয়েছে , ধন্যবাদ আপনাকে কবিতাটি শেয়ার করার জন্য ৷

 3 years ago 

সৃষ্টিকর্তার কাছে যত কিছু চাওয়া যায় সৃষ্টিকর্তা তত খুশি হয়। হ্যাঁ সৃষ্টিকর্তা হঠাৎ একদিন দেখবেন আপনার মনের ইচ্ছা গুলো পূরণ করে দিয়েছে কারণ সৃষ্টিকর্তা উত্তম পরিকল্পনাকারী আপনার চেয়ে তিনি অনেক ভালো বোঝেন। অনেক সুন্দর কবিতা লিখেছেন কবিতার লাইনগুলোতে যেন সৃষ্টিকর্তার কাছে করা আবদার গুলো নতুন করে তুলে ধরেছেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দোয়া ব‍্যতিত আর কিছুই নাকী মানুষের ভাগ‍্যকে পরিবর্তন করতে পারে না। সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে সবসময়। তিনি যখন দোয়াগুলো কবুল করে দেওয়া শুরু করবেন তখন আর শেষ হবে না। এই আশায় আছি সৃষ্টিকর্তা যেন আমি দোয়া গুলো কবুল করেন। আপনার কবিতা টা চমৎকার ছিল আপু। অনেক সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

শুনেছি একেবারে মন থেকে কিছু চাইলে সৃষ্টিকর্তা অবশ্যই আমাদেরকে সেটা দেন। আবার আমাদের চাওয়ার মধ্যেও অনেক সময় গাফলতি থাকে। তবে আমাদের দোয়া কবুল হোক বা না হোক,আমরা কিন্তু প্রতিনিয়ত সৃষ্টিকর্তার কাছে এটা সেটা অনেক কিছুই চাই। সেটা নিজের জন্য হোক কিংবা শুভাকাঙ্খীর জন্যই হোক। যাইহোক চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতাটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.077
BTC 63501.69
ETH 1664.92
USDT 1.00
SBD 0.41