স্বরচিত কবিতা - ডাইরির সাদা পাতা

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

journal-2850091_1280.jpg

image source

ডাইরি লিখার অভ্যাস কিছু মানুষের রয়েছে আবার কিছু মানুষ এসব থেকে দূরে থাকে, তবে ছোটবেলা থেকে আমি ডায়েরি লিখে অভ্যস্ত। এই পর্যন্ত কত ডায়েরী যে লিখে শেষ করেছি তার হয়তো কোনো হিসাব নেই। নিজের মনের যত সুখ দুঃখের ব্যাপার-স্যাপার সব ডায়েরির সাথে শেয়ার করতাম। এটা আমার কাছে এক ধরনের ভালো লাগা কাজ করতো।

মাঝে মাঝে কিছু কথা যেগুলো অন্তরের খাতায় লেখা থাকে। ডাইরির পাতায় তোলার মত সাহস হয় না। লিখব লিখব করতে করতে পৃষ্ঠা গুলো থেমে যায়। তবে সত্যি বলতে মনে যদি কোন কষ্ট থেকে থাকে তাহলে এই অভ্যাসটি কন্টিনিউ করুন।মনে অনেকটাই শান্তি আসবে।

নিজের মনে যত দুঃখ আছে সবকিছু ডাইরিতে লিখে রাখুন। কারণ মনে হবে আপনি কথাগুলো ডাইরিতে নয় কারো কাছে খুলে বলছেন, মনের দুঃখগুলো প্রকাশ করছেন। যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে ডাইরির সাদা পাতা নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

ডাইরির সাদা পাতা

লেখা - আইরিন ইসলাম

লিখতে মন চায় অনেক কিছু
কিন্তু লিখার জন্য নেই কোনো ভাষা,
ডায়েরির পাতাগুলো এখনো সাদা
বন্দী সকল মনের আশা।

হৃদয় ঘিরে আছে অনেক কথা
আজ লিখতে পারছি না কিছু,
সকল দুঃখ আর চিন্তারা যেন
ছাড়ছেনা আমার পিছু।

অন্তরে থাকা ছোট্ট খাচায়
বন্দী সকল মনের কথা,
কখনো কি বন্দী খাঁচা থেকে বেরিয়ে আসবে
আমার মনের সকল ব্যথা।

ডাইরির পাতাগুলো আজও খালি
খালি আমার গোটা অন্তর,
একটি বাক্য লেখার জন্য আমি
ছুটে চলি গোটা প্রান্তর।

আজও হাতে কলম আমার
লিখব বলে অনেক কিছু,
বাস্তবতার ভীরে আটকে গিয়ে
চলি জীবন গল্পের পিছু।

লিখব লিখব করে আজ
জীবন মৃত্যুর মাঝখানে,
অন্তরে কি আছে আমার
কেউ না আজও জানে।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

এটা ঠিক বলেছেন আপু নিজের মনের কথাগুলো অন্য কাউকে বলতে না পারলেও কিন্তু আমরা ডাইরিতে লিখতে পারি। ওই যে এটা আসলে কারো কারো অভ্যেস রয়েছে আবার কেউ কেউ পছন্দ করেনা। তবে আমি মনে করি লেখালেখির অভ্যাস থাকাটা খুবই ভালো একটি কাজ। তবে আমার কিছু কিছু গোপনীয় বিষয় না লেখাটাই বেটার। আপনারা ডাইরি নিয়ে লেখা আজকের কবিতাটা কিন্তু দারুন হয়েছে আপু। ছন্দগুলো বেশ দুর্দান্ত লিখেছেন।

 2 years ago 

ওয়াও আপু আপনার স্বরচিত "ডায়েরির সাদা পাতা" কবিতাটি পরিবেশ ভালো লাগলো। সত্যি বলেছেন আপু মনের কথাগুলো ও ডাইরিতে লিখে রাখলে বেশ ভালো হয়। আপনার কবিতার প্রতিটি লাইন মনোমুগ্ধকর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেকেই দেখি ডায়রি লিখতে পছন্দ করে। আর আমি মনে করি নিঃসন্দেহে এটা অনেক ভালো একটি কাজ। আমি আসলে ডাইরি লেখার অভ্যাস না থাকলেও, যে কোন বিষয় সব সময় লিখে রাখার চেষ্টা করি। আর সত্যি বলতে নিজের অনেক গোপনীয় বিষয়গুলো ডায়েরিতেও লেখা যায় না। যেটা মনের ডায়েরিতে থাকা যায়। আপনার ডাইরি লেখার অভ্যাস আছে এটা শুনে খুবই ভালো লাগলো। আর এই বিষয়টা নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখে ফেললেন। অনেক ভালো লেগেছে আপনার কবিতাটা পড়ে।

 2 years ago 

আপু আপনার কাছ থেকে প্রতিনিয়ত নিত্যনতুন কবিতা দেখে এবং পড়ে খুবই ভালো লাগে। ঠিক তেমনি আজকেও আপনি আমাদের মাঝে বেশ সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ আপনাকে কবিতাটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন আপু, অনেকেরই ডায়েরি লেখার অভ্যাস রয়েছে, আবার অনেকে ঝামেলা মনে করে ডায়েরি লেখা। তবে আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে, সেটা কারো কাছে প্রকাশ করা যায় না। সেই কথাগুলো ডায়েরিতে লিখলে মনটা অনেকটা হালকা হয়ে যায়। তাই সবার উচিত ডায়েরি লেখার অভ্যাস করা। কারণ ডায়েরি হচ্ছে প্রকৃত বন্ধু। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতার প্রতিটি লাইন বেশ ভালো লাগলো পড়ে। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার লেখা আজকের কবিতা থেকে অন্যরকম একটা অনুভূতি পেয়েছি আপু। শেষের যে চরন দুটি,,,, অন্তরে কি আছে আমার,,, কেউ না আজও জানে। যে কষ্ট আর দুঃখ দেওয়ার সেতু দিয়ে চলেই গেছে কিন্তু তার দেওয়া কষ্ট দুঃখ গুলো আজও কিছু ছাড়েনা। আর আসলেই আপু সত্যি বলেছেন আপনি যে, এমন কিছু কিছু লেখা থাকে যেগুলো আমাদের হৃদয়ের খাতায় যেটা কখনো কোথাও প্রকাশ করার মতো সাহসটুকু হয় না আমাদের। কিছু মানুষ আমাদের জীবনে অবশ্যই থাকে যাদেরকে হৃদয়ের শীর্ষচরের অবস্থান দিবেন তো আপনাকে লাথি মেরে ফেলে দিবে এটাই বাস্তব 😓।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 58669.29
ETH 1573.84
USDT 1.00
SBD 0.38