স্বরচিত কবিতা - মাতৃভাষা

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

pexels-md-towhidul-islam-3013018.jpg

image source

এই বাংলায় আমার জন্ম, এই বাংলায় আমার দেশ, এই বাংলায় আমার মাতৃভূমি স্বাধীন বাংলাদেশ। এই ভাষার মাসে ভাষাকে কেন্দ্র করে কত শত ভাইয়ের রক্ত ঝরেছে এই বাংলার মাটিতে তা হয়তো আমাদের সকলেরই জানা আছে। তবে বর্তমানে আমরা কতজন ভাষাকে সঠিক ভাবে ব্যবহার করছি তা হয়তো আমাদের সকলের জানা নেই। অনেকেই অনেক ভাবে এই মাতৃভাষাকে, এই মায়ের ভাষাকে অপব্যাবহার করে। এই ভাষাকে বিকৃতি করে। কিছু কিছু মানুষ যেন এখন বাংলায় থাকে বাংলায় খাই কিন্তু কথা বলে ভিন্ন ভাষায়। যেন বাংলা থেকে বেড়িয়ে গিয়ে অন্য কোনো ভাষার উপস্থাপন করার চেষ্টা করছে।

ভাষার প্রতি আমাদের প্রেম আরো বেশি বাড়াতে হবে। আমার এই মাতৃভাষা কিংবা মায়ের ভাষাকে আরো বেশি সম্মান জানাতে হবে। আজকে আমি এই ভাষার মাসকে কেন্দ্র করে ও বাংলা ভাষাকে ভালোবেসে ছন্দে ছন্দ মিলিয়ে কবিতার কিছু লাইন লেখার চেষ্টা করেছি। যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে মাতৃভাষা নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

মাতৃভাষা

লেখা - আইরিন ইসলাম

আজ খুলে দাও সব জানালা
আলোয় ভরে উঠুক সব,
মুছে যাক সব দুঃখ যন্ত্রণা
শুরু হোক আবার কলরব।

ফিরে পাক সব মায়েরা
হারিয়ে যাওয়া সন্তান,
কেটে যাক সকল মনের
গোছানো সব অভিমান।

আবারও তৈরি হবে ঘরে ঘরে
ভাষার প্রতি জেগে উঠা প্রান,
যারা হারিয়েছে জীবন
তারাই হয়ে গেছে অম্লান।

ভাইয়েদের রক্তে রঙিন হয়েছে সব
ফিরে পেয়েছি স্বাধীন ভাষা,
তারাই তো আমাদের গর্ভ ছিল
তারাই তো ছিল আশা।

আজ তাই বুক ফুলিয়ে বলতে পারি
বাংলাই আমার জন্মভূমি,
এই দেশেতেই জন্ম আমার
দেশের চরন চুমি।

মাতৃমুখে ফুটোক হাসি
হোক প্রতীক্ষার দিন শেষ,
নিসঃশেষে ঘরে আসবে ফিরে
হাতে নিয়ে সোনার বাংলাদেশ।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

মা এবং মাতৃভাষার প্রতি ভালোবাসা রেখে আজকে আপনি আমাদের মাঝে দারুণ একটি কবিতা রচনা করেছেন এবং তা শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা আবৃত্তি করতে গিয়ে যেন স্বদেশ প্রেমের প্রতি আরো গভীরতা সৃষ্টি হলো মনের মধ্যে। বেশ দারুণ লিখেছেন আপনি কবিতার প্রত্যেকটা লাইন। যেন মন ছুয়ে গেল কবিতা আবৃত্তি করতে গিয়ে।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন এই ভাষার জন্য হাজারো মানুষ শহীদ হয়েছে। হাজারো মা করো সন্তান হারা হয়েছে, রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই প্রানের মাতৃভাষা। সেই ভাষা আমরা এখন সঠিকভাবে ব্যবহার করি না। আমরা যেন অপব্যবহার করে থাকি। ভাষার সৌন্দর্য আমরা নিজেরাই রক্ষা করছি না। আবার কেউ কেউ আছে নিজের ভাষাকে ছোট করে দেখি এবং অন্য ভাষাকে বেশি গুরুত্ব দেই।আপনার এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আমাদের মাতৃভাষাকে আমাদেরই সম্মান করতে হবে এবং রক্ষা করতে হবে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাষার মাসকে কেন্দ্র করে এবং বাংলা ভাষাকে ভালোবেসে চমৎকার একটি কবিতা লিখেছেন আপু। আপনার কবিতাগুলো সবসময়ই দারুণ হয়। এতো কষ্ট করে অর্জিত বাংলা ভাষাকে,অবশ্যই আরো বেশি ভালোবাসা উচিত এবং সম্মান জানানো উচিত আমাদের। কবিতার প্রতিটি লাইন এক কথায় দুর্দান্ত হয়েছে আপু। যাইহোক বরাবরের মতো আজকেও, এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই বাংলা মাতৃভাষার জন্য এক সময় আমাদের অনেক ভাইয়ের জীবন গেছে। কিন্তু আমরা তাদের দেয়া ভাষাকে কেউ হয়তো সুন্দর ভাবে ব্যবহার করছি না।এই ফেব্রুয়ারী মাস হচ্ছে আমাদের বাংলা ভাষার মাস। আমাদের প্রত্যেকের উচিত এই বাংলা ভাষা কে প্রত্যেকের উপরে তুলে ধরা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61553.95
ETH 1712.38
USDT 1.00
SBD 0.38