স্বরচিত কবিতা - সুখে-দুঃখে জীবন

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

snow-8568544_1280.jpg

image source

সুখ যেমন মানুষের জীবনকে আনন্দময় করে তুলে তেমনি দুঃখ গুলোও মানুষকে বেশ কষ্ট দিয়ে থাকে। মনের এক অন্ধকার ঘরে বাস করে এই দুঃখ গুলো। সান্তনা দেয়ার মতো পাওয়া যায়না কাউকেই। যতোটুকু সম্ভব লুকিয়ে রাখার চেষ্টা করা হয় কারণ কষ্ট গুলো প্রকাশ করলে সেই কষ্ট ভাগ করে নেয়ার মানুষ না পেলেও সেই কষ্টের মধ্যে সুযোগ নিতে ভুলবে না কেউ।

মানুষের জীবন মানেই এমন। সুখের পর দুঃখ আর দুঃখের পর সুখ। তবে কোনোটায় দীর্ঘস্থায়ী না। আর মনের সুখ হচ্ছে সবচেয়ে বড় সুখ। আপনি সবসময় মন থেকে সুখটাকে অনুভব করার চেষ্টা করবেন, আপনার কাছে যা আছে তাই নিয়ে। হাজার কিছু থাকার পরেও যদি মন থেকে সুখটাকে অনুভব করতে না পারেন তাহলে আপনি সুখী হতে পারবেন না কখনোই।

নিজের উপর বিশ্বাস ও আস্থা নিয়ে এগুতে থাকেন। একদিন আপনার জীবনে সুখ গুলো সব একসাথে ধরা দিবে। যা আর কোনোদিন আপনার কাছ থেকে হারাবে না। যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে সুখে-দুঃখে জীবন নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

সুখে-দুঃখে জীবন

লেখা - আইরিন ইসলাম

দুঃখ জানো কোথায় থাকে ?
মনের অন্ধকারে তার বাস,
বের হলে কেউ সান্তনা দেবে না
করবে শুধু উপহাস।

যত পারি তাই লুকিয়ে রাখি
আনবো না কারো মাঝে,
কষ্ট আমার মনেই থাকে
সকাল বিকাল সাজে।

কষ্ট তো সবারই আছে
কারো কম কারো বেশি,
তবুও সকলে চুপ করে থাকে
মুখে নিয়ে হাসি।

মানুষের জীবন মানেই
একটু দুঃখ একটু খুশী,
কষ্ট পেলে থমকে যায়
আনন্দ আবেশে উড়ে বেশি।

মানুষের খুশী রঙধনুর ন্যায়
হঠাৎ করেই উঠে ভেসে,
আবার না বলেই হারিয়ে যায়
ঐ দুর দুরান্তের দেশে।

তবুও মানুষ ভেঙে পড়ে না
দাড়িয়ে থাকে দৃঢ় বিশ্বাসে,
অবশ্যই খুশী আসবে জীবনে
হারাবেনা আর দিনশেষে।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

সুখ দুঃখ মিলিয়েই মানুষের জীবন,তবে সুখের কথা সবার সাথে শেয়ার করতে পারলেও, দুঃখের কথা কারো সাথে শেয়ার করা যায় না বর্তমানে। কারণ মানুষ তখন আমাদের দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করে। তবে মনের সুখ হচ্ছে প্রকৃত সুখ। আমার মতে চাহিদা কম থাকলে সুখী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু আপনার লেখা সুখে-দুঃখে জীবন শিরোনামের কবিতাটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। অত্যন্ত সাবলীল ভাষায় লিখেছেন কবিতাটি। সত্যি আপু আমাদের জীবনে দুঃখ আসলে যেন মনে হয় জীবন কেমন যেন থমকে গেল। যাহোক অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মানুষের জীবন মানেই
একটু দুঃখ একটু খুশী,
কষ্ট পেলে থমকে যায়
আনন্দ আবেশে উড়ে বেশি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়তে আমার কাছে বেশ ভালো লেগেছে। সত্যি একটি মানুষের জীবন অনেক দুঃখ কষ্ট এবং সুখ সবকিছুর বাধা অতিক্রম করতে হয়। দিনশেষে সকলের মুখে হাসি দেখতে বেশ ভালোই লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাস্তব জীবনের সুন্দর অনুভূতি আপনি শেয়ার করেছেন কবিতার মাধ্যমে। যেখানে মানুষের জীবনে হাসি আনন্দ-বেদনা সবকিছু মিলেই দিন চলতে থাকে। আর এরই মাঝে আমরা সত্যিই অনেক সময় বিভিন্ন কারণে হতাশ হয়ে আবার আনন্দিত হয়ে থাকি বিভিন্ন কারণে। তবে জীবনের কঠিন মুহূর্তে আমরা থেমে যায় না। আশা বাদী নতুন করে বাঁচার, হয়তো দুঃখের পরে সুখ আসবে এমন অনুভূতি নিয়ে। ঠিক এমনই অনুভূতিমূলক কবিতা আমার বেশ ভালো লেগেছে।

 2 years ago 

বাহ্ ! অসাধারণ একটি কবিতা লিখেছন আপু ৷ আসলে আপনার কবিতা গুলো আমার বারবারই ভীষণ ভালো লাগে ৷ আজকেও বেশ চমৎকার একটি কবিতা লিখেছেন ৷ আসলে জীবনে চলার পথে সুখ এবং দুঃখ দুটোই থাকবে ৷ তবে সব কিছুর মাঝে সুখটাকে মনের গভীর থেকে উপভোগ করতে হবে ৷ তাহলে জীবন সুন্দর মনে হবে ৷ যাই হোক , অসাধারণ লিখেছেন ৷ আপনার কবিতা এবং কবিতার প্রত্যেকটা লাইন অসম্ভব সুন্দর হয়েছে ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

একদম যথার্থ বলেছেন আপু আমি আপনার কথার সাথে একমত পোষন করছি ৷ সত্যি মানুষের জীবন এমনি কখনো সুখ তো কখনো দুঃখ ৷ তবে আমাদের জীবন যাই হোক মনকে বড় করতে হবে ৷ কথা গুলো একদম যথার্থ বলেছেন আপু ৷ দিনশেষে জীবন মানেই ছুটে চলা ৷
যা হোক দারুন বিষয়ের উপর কবিতাটি লিখেছেন ৷
অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 

আসলে মানুষের জীবনই সুখ আর দুঃখ নিয়ে জীবন।কারণ সুখের পরেই দুঃখ আসে আর দুঃখের পরে সুখ চলে আসে। কোনটাই স্থায়ী নয়। তবে মনের যে সুখ সেটা হল মনের শান্তি। মনের ভিতরে যখন শান্তি বিরাজ করে তখনই মানুষ সুখী হয়ে যায়। আপনার আজকের সুখ-দুখ নিয়ে কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63745.71
ETH 1690.28
USDT 1.00
SBD 0.41