স্বরচিত কবিতা - অভিমানী ভালোবাসা
কিছু কিছু ভালোবাসা আছে হাজার লাঞ্ছনা, দুঃখ-কষ্টের পরেও সে ভালবাসার মানুষটিকে ভালবাসতেই থাকে। হাজারো দুঃখ-কষ্টের পরেও কখনো হারিয়ে ফেলার চিন্তা ভাবতেই পারেনা। যদিও সে ভালোবাসা হারিয়ে যায় তবুও তার ভালোবাসার অপেক্ষায় দিন গুনতে পছন্দ করে। বুক ভরা অভিমান নিয়ে তবুও ভালোবাসা প্রকাশ করতে থাকে। ভালোবাসা আসলে সত্যিই অদ্ভুত। হাজার দুঃখ-দুর্দশা, লাঞ্ছনা, অপমান এর পরেও পিছু ছাড়তে চায় না।
ভালোবাসার মানুষ ঠকানোর কারণে বুক ভরা অভিমান থাকা সত্ত্বেও শুধু ভালোবাসা প্রকাশ করে যায়। সত্যি কিছু কিছু ভালোবাসা অসহায় বড় অসহায়। আর এই ভালোবাসা গুলো বেঁচে থাকে চিরকাল। ইচ্ছা থাকলে হাজার কষ্টের পরেও কখনো ছেড়ে যায়না আর ইচ্ছা না থাকলে হাজার ভালোবাসার পরেও থাকা সম্ভব হয়না এটাই হলো আসল ও বাস্তব সত্যতা। যাইহোক আজকে আমি অভিমানী ভালোবাসা নামে একটি কবিতা কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি নিয়ে মনের কিছু কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......
অভিমানী ভালোবাসা
খুব জানতে ইচ্ছে করে,
সকল ব্যস্ততার মাঝেও হঠাৎ
তোমায় অনেক বেশি মনে পড়ে।
দিনগুলোর কথা,
আমি কি জানতাম তুমি দিবে আমায়
অন্তর পানে ব্যথা।
দিয়েছিলে কেনো আশা,
তোমায় নিয়ে স্বপ্ন দেখেছি আমি
বেঁধেছিলাম ছোট্ট একটি বাসা।
খেলা করেছ তুমি,
বুঝবে একদিন তোমার ভুল
যখন থাকবো না আর আমি।
ধরেনা কোনো গুন কিংবা মরিচা,
হারিয়ে গেলেও ভালোবাসার স্মৃতিগুলো
নিয়ে যায় যে বাঁচা।
করি অনেক ঘৃণা,
কিন্তু তা নয় খাঁটি মনের ভালোবাসা
চুরি যে কখনো হয়না।
কেনো ঠকালে আমায়!
কিন্তু সত্যি বলছি মন থেকে আজও
ভালবাসি যে শুধু তোমায়।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
আসলেই আপু তবে আপু সত্যিকারের ভালোবাসা গুলো খুব বেশি অদ্ভুত হয়।হাজারো কষ্ট অপমান অবহেলা সয্য করেও প্রতি মানুষ টা কেই চাই। ভালোবাসার কোনো রং বা আকার কিছুই নেই। যদি থাকতো তাহলে হয়তো মানুষ বুঝতে পারতো।
অভিমানী ভালোবাসা নিয়ে কবিতা লিখেছও।বেশ দারুণ হয়েছে।তবে ভাইয়া কিন্তু তোমার সাথেই আছে🤭🤭🤗😉😉।অনেক ধন্যবাদ আপু তোমার জন্য অনেক দুআ ও ভালোবাসা রইলো।
অনেক ভালো লাগলো আপু কবিতাটি।সত্যি কথা বলতে ভালোবাসার মানুষ গুলো যখন মিথ্যে অভিনয় করে তখন খুব কষ্ট হয়।একবার ভালোবাসলে তাকে মন থেকে কোনভাবে ভুলে থাকা যায় না।অনুভূতি নিয়ে কবিতাটি শেয়ার করলেন। ধন্যবাদ আপু।
আপনার কবিতাটি আমার অনেক বেশি ভালো লেগেছ। অভিমানী নিয়ে এই সুন্দর কবিতাটি পড়ে খুবি ভালো লেগেছে আমার। তাই আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।