স্বরচিত কবিতা - অবিরাম ভালোবাসা

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

ভালোবাসা সুন্দর, ভালোবাসা মায়াবী। ভালোবাসায় আছে যে কত রকমের অভিমানী রূপকথার গল্প। মন থেকে যে টান, অনুভূতি, মায়া প্রকাশ পাই সেটাকে বলে সত্যিকারের ভালোবাসা। আর সে সত্যিকারের ভালোবাসার মানুষের জন্য আমরাও হতে পারি অনেক কিছু।

ভালোবাসার মানুষের কাছে ভালোবাসা প্রকাশ করতে হতে পারি পদ্মফুল, কখনো খোলা আকাশ, আবার কখনো শীতের সকালে কুয়াশার ফোটা। তবে সত্যি বলতে মন থেকে ভালবাসলে ভালবাসার মানুষকে নিয়ে যতই লেখালেখি করি না কেন আবেগ গুলো যেন প্রকাশ হতেই থাকে। নেই তার কোন সমাপ্তি।

যাইহোক, আজকে আমি অবিরাম ভালোবাসা নামে একটি কবিতা কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

অবিরাম ভালোবাসা

লেখা - আইরিন ইসলাম

ভালোবাসি আজও তোমায়
ভোরের পাখি ডাকা সকালের মতো,
ভালোবাসি আজও তোমায়
তুমি আমার কাছে চেয়েছিলে যত।

ভালোবাসি আজও তোমায়
সেই শীতের সকালের ঘন কুয়াশার মতো,
ভালোবাসি আজও তোমায়
পৃথিবীর বুকে আছে ভালোবাসার যত।

ভালোবাসি আজও তোমায়
সে নিষ্পাপ চোখের চাহনিতে,
ভালোবাসি আজও তোমায়
জমে থাকা কনকনে শীতে।

ভালোবাসি আজও তোমায়
সে আগের মত করেই,
ভালোবাসি আজও তোমায়
সে চেনা গানের সুরেই।

ভালোবাসি আজও তোমায়
ফোটা পদ্ম ফুলের মত,
ভালবাসি ভালবাসি তোমায়
তুমি চেয়েছিলে যত।

আজ ভালোবাসা উড়িয়ে দিলাম
খোলা আকাশের ভাজে,
স্নিগ্ধ হাওয়ায় বুঝবে তুমি
স্পর্শের মাঝে।

ভালবাসি ভালবাসি ভালবাসি
সেই আগের মত করে,
তাই তোমার একটু অবহেলায়
আমি যেতে পারি মরে।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আজকে আপনি আমাদের মাঝে ভালোবাসাকে ঘিরে দারুন একটি কবিতা রচনা করে শেয়ার করেছেন। আপনার কবিতার প্রত্যেকটা লাইন ছিল মনোমুগ্ধকর, আবৃত্তি করতে বেশ ভালো লেগেছে আমার। এমন সুন্দর সুন্দর প্রেম অনুভূতিমূলক কবিতা বারবার পেতে চায়।

 3 years ago 

অসম্ভব সুন্দর কবিতা লিখেছেন। সত্যি আপনার কবিতাটা আমার কাছে অনেক ভালো লেগেছে । কবিতার লাইনগুলো বেশ ভালো ছিল।

ভালবাসি ভালবাসি ভালবাসি
সেই আগের মত করে,
তাই তোমার একটু অবহেলায়
আমি যেতে পারি মরে।

শেষ লাইনগুলো মারাত্মক আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভালোবাসার মানুষের প্রতি কখনো ভালোবাসা কমে না। এবং এইরকম সর্বদাই ভালোবাসা প্রকাশ করা যায়। তাকে ভালোবাসার বিষয়টা তুলনা করে বোঝানো যায় সে আমার কাছে কেমন কতটা জায়গা নিয়ে থাকে। আর ঠিকই বলেছেন ভালোবাসার মানুষ অবহেলা করলে সহ‍্য করা যায় না মনে হয় মরে যায়। চমৎকার ছিল কবিতা টা আপু। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভালোবাসা নিয়ে চমৎকার একটি কবিতা শেয়ার করলেন আপু।আসলে ভালোবাসা কখনও কমে না।ভালোবাসা শুধু বেড়েই চলে অবিরাম ভাবে।কবিতার লাইন গুলো খুব সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

বা আপু আপনি বরাবরই খুব চমৎকার কবিতা লেখেন, আজকেও তার ব্যতিক্রম নয়। খুব চমৎকার একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন। আর এভাবে প্রতিনিয়ত আমাদেরকে সুন্দর সুন্দর কবিতা উপহার দেবেন এই কামনা করছি ভালো থাকবেন।

 3 years ago 

সত্যি আপু ভালোবাসার মানুষকে কাছে পেলে মানুষ একটু আবেগী হয়ে যায়। মনে হয় যেন ভালোবাসার মানুষের যদি পৃথিবীর সবকিছু তার সামনে এনে দিতে পারতাম তাহলে হয়তো বা মনটা শান্তি পেত। যাইহোক আপনি আজকে অবিরাম ভালোবাসা নিয়ে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে আপু ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দারুন লিখেছেন আপু ভালবাসার অনুভূতিটা যেন এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। আজকের এই কবিতায় যেন ভালোবাসার ফুল ঝরছে দারুন লাগলো কবিতাটা পড়ে শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভালোবাসার মানুষকে অবিরাম ভালবেসে যাওয়াকেই তো ভালোবাসা বলে। আপু আপনার স্বরচিত কবিতা "অবিরাম ভালোবাসা" পড়ে অনেক ভালো লাগলো। ভালোবাসার মানুষকে তো এমন ভাবেই ভালবাসতে হয়। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 62819.27
ETH 1705.61
USDT 1.00
SBD 0.40