স্বরচিত কবিতা - ভালোবাসার মুগ্ধতা
তোমায় ভালোবাসি বলে আমার মন তোমার প্রতি ব্যাকুল। তুমি শুধু একজনই যে পৃথিবীতে শুধুই আমার। তোমায় অনেক ভালোবাসি তাই আমার মন মাঝারে শুধু তুমিই আছো।
ভালোবাসা নিয়ে কবিতা লিখতে ভালো লাগে বলেই হাজার কবিতা লিখলেও যেন কবিতা লেখার ইচ্ছা ফুরায় না। প্রতিটি কবিতায় তোমার প্রতি ভালোবাসা বিনিময় করতে যেন ভালো লাগে।
তাই আজকে আবারও মনে হাজার ভালোবাসার প্রকাশ ঘটিয়ে তোমার প্রতি প্রবল বেগে কবিতার মাধ্যমে প্রকাশ করছি। ভালোবাসি তোমায় অনেক বেশি ভালোবাসি। আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে ভালোবাসার মুগ্ধতা নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......
ভালোবাসার মুগ্ধতা |
|---|
থাকবো তোমার পাশে,
যেমন করে বৃষ্টির ফোটা
জড়িয়ে থাকে ঘাসে।
বাসবো তোমায় ভালো,
তোমার মনের ওই অন্ধকারে
জ্বালবো আমি আলো।
ভুলিয়ে দেবো সবকিছু,
বড্ড ভালোবাসি তোমায় আমি
ছাড়বোনা তোমার পিছু।
যেমন থাকে লালবাগিচায় কৃষ্ণচূড়ার ঢাল,
বেসেছি তোমায় অনেক ভালো
হাজার কষ্টের পরেও ছাড়বো না আমি হাল।
স্নিগ্ধ বকুল ফুলের সুঘ্রানে,
তোমার প্রতি ব্যাকুল আমি
তাই তোমার মন আমায় টানে।
ভালোবাসা দিয়ে সব করব জয়,
দূরত্ব ভুলে এবার কাছে এসো
মান অভিমান আর নয়।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
অসাধারণ একটি কবিতা লিখেছেন আপু খুব সুন্দর করে প্রত্যেকটা লাইন ছন্দ মিলিয়ে মিলিয়ে লিখেছেন। কবিতাটি পড়ে সত্যি খুব ভালো লাগলো। আপনি তো দেখছি খুব দুর্দান্ত কবিতা লেখেন। আপনার কবিতা পড়ে সত্যিই আমি মুগ্ধ। প্রতিনিয়তই আমাদেরকে এত সুন্দর সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
আপনাদের অনুপ্রেরণাতেই এতটাই এগিয়ে যাচ্ছি, ধন্যবাদ আপু৷
আসলেই ভালোবাসার মানুষকে নিয়ে ভাবতে এবং কবিতা লিখতে ভীষণ ভালো লাগে। ভালোবাসার মানুষ দূরে থাকলে,আমরা বেশিরভাগ সময় তার কল্পনায় ডুবে থাকি। আসলে ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতার প্রতিটি লাইন পড়ে এতটাই ভালো লেগেছে যে, প্রশংসা করার ভাষা খুজে পাচ্ছি না। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভালোবাসা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। ভালোবাসার মুগ্ধতা এই কবিতাটি পড়ে সত্যি আমার খুবই ভালো লাগলো। সুন্দরভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ পেয়েছে এই কবিতার মাধ্যমে।
প্রতি সপ্তাহে আমি আপনার কবিতাগুলো আবৃত্তি করে থাকি। আমি কবিতা লিখতে যেমন পছন্দ করি তেমনি পছন্দ করি আবৃত্তি করতে কারণ আরো অন্যান্য মানুষের কবিতা আবৃত্তি করার মধ্য দিয়ে নিজের মধ্যে কবিতা লেখার প্রবণতা সৃষ্টি হয়। নতুন মাত্রা যোগ হয় কবিতা লেখায়। পূর্বের মতো আজকেও সুন্দর একটি কবিতা পেলাম আপনার মাধ্যমে।