স্বরচিত কবিতা - জমানো কথা

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

খুব ব্যস্ততার মধ্যে দিন কাটছে। সংসার সামলিয়ে নিজেকে সময় দেয়ার মত সময় একদমই নেই বললেই চলে, তবুও সময়ের ফাঁকে ফাঁকে লিখে চলেছি ছন্দ মিলিয়ে কবিতার লাইন। তবে যেমনই হোক ইদানিং ওয়েদারটা কিন্তু খুবই ভালো যাচ্ছে। শীতের আগমন বলে কথা।

এই সময়টা আমি কোন করি কবিতা লিখার জন্য একদমই পারফেক্ট। সকাল সকাল ঘুম থেকে উঠেই যখন ঘর থেকে বের হই কুয়াশা ভরা মুগ্ধ প্রকৃতি দেখে সত্যিই খুব ভালো লাগে। আর তখন মনে উঁকি দেয় ছন্দ মিলানো কবিতার লাইন।

কুয়াশায় ঢাকা চারিদিক, ঘাসের বুকে পড়ে থাকে হীরের টুকরা মত। যাইহোক অনেক কিছুই বলে ফেলেছি, তবে আজকের কবিতা কিন্তু শীত, প্রকৃতি কিংবা কুয়াশা নিয়ে নয়, ভালোবাসার মানুষের কাছে না বলা কথাগুলো জমিয়ে রাখা ব্যাথা নিয়ে। ''জমানো কথা'' নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

জমানো কথা

লেখা - আইরিন ইসলাম

না বলা কথাগুলো
আজও জমে আছে,
বলতে পারিনি কখনো
তুমি নেই বলে কাছে।

জমে আছে এখনও
হৃদয়ে বিরহের ব্যথা,
কষ্টগুলো অন্তরে লুকিয়ে
স্মৃতির পাতায় জমে আছে কথা।

ভেবেছিলাম তোমায়
বলবো অনেক কিছু,
তাই আজ বিরহ গুলো
ছাড়ছে না আমার পিছু।

কেটে গেল দিনের পর দিন
মাস বছর গুলো,
তোমার আমার কাটানো স্মৃতিতে
পড়েনি এখনো ধুলো।

মন কাঁদে এখনো
স্মৃতিগুলো মুছে না,
অন্তরের বিরহ ব্যথা,
সে তো বুঝেনা।

মনের কথা মনে রেখেছি
ব্যথাগুলো থাক দূরে,
তুমি কখনো ভালবাসনি আমায়
তাই গেছো দূরে সরে।

স্নিগ্ধতার স্পর্শে ভেজা দিনগুলি
আজও হাত নেড়ে ডাকে আমায়,
অপেক্ষায় বসে আছি না বলা কথাগুলো
বলবো যে তোমায়।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

মনের মাঝে জমানো কথা নিয়ে চমৎকার একটি কবিতা শেয়ার করলেন আপু।কবিতার লাইনগুলো ছন্দে ছন্দে লিখলেন।সত্যি এখন বড্ড ব্যস্ত সময় কাটছে আপনার।এর মাঝে নিজেকে সময় না দেয়া গেলেও মনের অনুভূতি দিয়ে চমৎকার কবিতা কিন্তু শেয়ার করলেন। খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপু এই কবিতার মাধ্যমে মনের মধ্যে জমে থাকা কথাগুলো যেন ব্যক্ত করেছেন। লাইনগুলো অনেক সুন্দর ভাবে লিখেছেন চমৎকার এই কবিতাটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক সময় মনের মধ্যে বিভিন্ন কথা জমে থাকে কিন্তু প্রিয়জন পাশে না থাকায় সেগুলো ব্যক্ত হয়ে ওঠে না। তাই মনের মধ্যেই পড়ে থাকে। মাঝেমধ্যে মনে হয় এ কথা সে কথা অনেক কিছু বলবো কিন্তু অনেক সময় দেখা যায় সেগুলো বলা আর হয়ে ওঠে না। ঠিক এমনই চিন্তাধারা নিয়ে দারুন একটা কবিতা রচনা করে আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো আপনার কবিতাটা আবৃত্তি করতে।

 3 years ago 

সকালে ঘুম থেকে উঠে কুয়াশা ভরা প্রকৃতি দেখতে সত্যিই আপু অনেক ভালো লাগে আপনি ঠিক কথাই বলেছেন। আর শীতের সময়টা কবিতা লেখার মনে হয় উপযুক্ত একটি সময়।
আপনার জমানো কথা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আমি চেষ্টা করি আপনার কবিতাগুলো পড়ার জন্য। আপনি খুব সুন্দর লিখেন। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64048.81
ETH 1857.67
USDT 1.00
SBD 0.36