স্বরচিত কবিতা - ভালোবাসায় হারিয়ে যাও

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

rose-3499375_1280.jpg

image source

মন থেকে ভালবাসলে ভালবাসার মানুষকে নিয়ে অনেক কিছুই লিখতে ইচ্ছা করে। ইচ্ছে করে তাকে নিয়ে পাড়ি দিতে সাত সমুদ্র তেরো নদী। তাকে নিয়ে ঘুরে বেড়াতে ইচ্ছা করে ডানামেলা পাখির মত। ভালো লাগে তার মনের সকালে ভোরের পাখি হতে।

সত্যিই ভালোবাসা এমন একটি জিনিস যা দুজন মানুষকে সুন্দরভাবে বাঁচতে শেখায়। অন্তরে ভালোবাসা না থাকলে পৃথিবীর সব কিছুই যেন ফিকে হয়ে যায়।তবে যা কিছুই বলি না কেন আমরা প্রতিটা মানুষই কিন্তু ভালোবাসা প্রিয়, যার মনে ভালোবাসা যত বেশি তার মনে আবেগ আকাঙ্ক্ষাও তত বেশি। তাই বলবো ভালবাসুন, ভালোবেসে হারিয়ে যান ভালবাসার মানুষের সাথে।

আর আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে ভালোবাসায় হারিয়ে যাও নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

ভালোবাসায় হারিয়ে যাও

লেখা - আইরিন ইসলাম

তোমায় নিয়ে লিখেছি
হাজার কবিতা গান,
তোমায় নিয়ে ভাবতে ভাবতে
হয়ে যাব অম্লান।

তোমায় নিয়ে গাই আমি
ভালোবাসার গান,
তোমার জন্য দিতেও পারি
নির্দ্বিধায় আমার প্রাণ।

তোমায় নিয়ে থাকবো আমি
এক ছোট্ট সুখের ঘরে,
তোমায় না পেলে আমি
যাবো একদিন মরে।

তোমায় নিয়ে দেখব আমি
দূর দিগন্তের ছায়া,
তোমায় ভালোবাসবো অনেক
দেবো তোমায় মায়া।

আমার জন্য দেবো পাড়ি
সাত সমুদ্র তের নদী,
ভালোবেসে আমার পাশে
সারা জীবন থাকো যদি।

তোমার জন্য হবো আমি
ভোরে ডাকা পাখি,
ভালোবাসা দিয়ে রাখবো তোমায়
সুখে ভেজাবো দুটি আঁখি।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আপু আমি আপনার সাথে কিন্তু একমত। যার মনে ভালোবাসা যত বেশি তার মনে আবেগ ও আকাঙ্ক্ষা কত বেশি। আপনি কিন্তু দারুন দারুন কবিতা আমাদের সাথে শেয়ার করছেন সবসময়। আজও আপনি আমাদের সাথে ভালোবাসায় হারিয়ে যাও নামে একটি কবিতা শেয়ার করলেন। বেশ আবেগ মাখা ছিল আজকের কবিতাটি আপু। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

ওয়াও আপু ভালবাসায় হারিয়ে যাও কবিতাটি অনেক সুন্দর হয়েছে। মনের অনুভূতি গুলো কবিতাতে একমাত্র অনেক সুন্দর ভাবে তুলে ধরা যায়। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে আমার।আপনি অনেক সুন্দর করে কবিতায় ছন্দ গুলো মিলিয়েছেন যা আসলে প্রশংসার দাবি রাখে।আপনার এই কবিতাটি আমি বেশ কয়েকবার পড়েছি যত বার পড়েছি ততই আরো পড়ার ইচ্ছা হয়েছে আমার।অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

তোমায় নিয়ে থাকবো আমি
এক ছোট্ট সুখের ঘরে,
তোমায় না পেলে আমি
যাবো একদিন মরে।
তোমায় নিয়ে দেখব আমি
দূর দিগন্তের ছায়া,
তোমায় ভালোবাসবো অনেক
দেবো তোমায় মায়া।

অসাধারণ কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে খুবি ভালো লেগেছে আমার।কবিতা ভাষা অসাধারণ ছিলো। বিশেষ করে এই লাইন গুলো খুবি ভালো লেগেছে আমার।

 3 years ago 

ভালোবাসা ছাড়া বেঁচে থাকা কঠিন। জীবন টা একেবারে অসহনীয় লাগে। ভালোবাসার মানুষের জন্য অনেক কিছু করা যায়। দেওয়া সমুদ্র পাড়ি। নেওয়া যায় অনেক ঝুঁকি শুধুমাত্র ভালোবাসার মানুষের জন্য। কবিতা টা চমৎকার লিখেছেন আপু। সত্যি বেশ সুন্দর। ধন্যবাদ আমাদের সঙ্গে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61676.34
ETH 1642.77
USDT 1.00
SBD 0.41