স্বরচিত কবিতা - কেন এত বিষাদ ?

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

বিশৃঙ্খলা বিশৃঙ্খলা বিশৃঙ্খলা,যেদিকে তাকাই শুধু বিশৃঙ্খলা, সমাজ বলেন শহর বলেন সব দিকেই শুধু বিশৃঙ্খলার ছড়াছড়ি। কেউ কাউকে চেনে না কেউ কারো সঠিক বিচার করে না। সবাই শুধু একটা জিনিসকে চিনে সেটা হলো ক্ষমতা আর টাকা। মানুষ এখন মানুষ নেই,কিছু মানুষ রূপ নিয়েছে হায়নার। দিনের পর দিন হেরে যাচ্ছে নিষ্পাপ মানুষগুলো। সৎভাবে পরিশ্রম করে টিকে থাকতে পারছে না সমাজে শহরে।

কেন ? কেন এত মৃত্যু ?কেন এত দ্বন্ধ ? মানুষ এখন স্থির হতে ভুলে গেছে। মানুষ মানুষকে বিশ্বাস করে না, ভরসা করে না, রক্ত রক্ত কে চিনে না। আজ হেরে যাচ্ছি আমরা এই পৃথিবীর বুকে। কি লাভ এত অহংকার এত হত্যা করে। এত দাপট দেখিয়ে মাটির উপরে কয়দিনের জন্য ? একদিন তো তোমাকে সব কিছু ছেড়ে চলে যেতে হবে।

অন্তত মৃত্যুর কথা চিন্তা করে সব কিছু ছেড়ে দিয়ে ভালো হওয়ার চেষ্টা করি, সঠিক পথ অবলম্বন করে সঠিক পথে চলি। এমনি কিছু বিষয়বস্তু নিয়ে আমার আজকের লেখা কবিতা। আজকে আমি কেন এত বিষাদ? নামে একটি কবিতা কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

কেন এত বিষাদ?

লেখা - আইরিন ইসলাম

কেন এত ঝগড়া কেন এত ঝামেলা ?
একটু কি স্তির থাকা যায় না!!
মানুষ তো এখন রূপ নিয়েছে
মানুষের ভেতরে লুকানো হায়না।

কত দ্বন্ধ, কত হত্যা-
কত আসামি কারাগারে।
এত পাপ নিয়ে রাখবে কোথায়?
থেমে থাকবে কি শেষ বিচারের পারাপারে।

কোনটা ভালো, কোনটা খারাপ?
কেউ কিছু বুঝে না,
মানুষ নামের হায়েনারাতো
দোষ ত্রুটিও খুঁজে না।

কেন নিষ্ঠুর মানুষ নিষ্ঠুর পৃথিবী
চারদিকে অন্ধকার,
কেউ কারো কাছে সামান্য অপরাধে
পায় না অল্প ছাড়।

এত কিসের বড়াই, কিসের অহংকার ?
আজ আছো কাল নেই,
মাটির উপর কেন এত দাপট তোমার ?
আবার যেতে হবে মাটিতেই।

এত আর্তনাদ এত চিৎকার
সহ্য হয় না আর,
কে কার বোন, কে কার ভাই
কেউ ধারে না ধার।

দিন দিন শুধু স্বার্থের খেলা
খেলছে জনগণ,
আর কতদিন বাঁচবি তোরা
এই তো,, অল্প কিছুক্ষণ।

নেশায় নেশায় মেতে উঠেছে সব
চাই আরো চাই পাই যদি,
পেতে পেতে লোভ কমবে না তাদের
হয়ে গেলেও নদী।

সাদাকালো এই লীলাভূমিতে
হেরে যাচ্ছি আমরা সবাই,
পাপি পাপি তে পূর্ণ হল ধরা
নিষ্পাপরা হলো জবাই।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। আপনার লেখা এই কবিতাটি পড়ে আমার সত্যিই অনেক ভালো লেগেছে। আসলে মানুষ দিন দিন তার স্বার্থ রক্ষা করার জন্য মানুষ রূপে জানোয়ারের মতো আচরণ করতে শুরু করেছে। আজ আমরা আমাদের মনুষ্যত্ববোধ এবং আমাদের মানবিকতাকে প্রায় ভুলতে বসেছি। যাহোক ,আপনার কবিতার মাঝে বর্তমান সময়ে মানুষের আচরণের বাস্তব রূপটি দারুন ভাবে ফুটে উঠেছে।

 3 years ago 

আপনি খুব সুন্দর একটি টপিক নিয়ে কবিতা লিখেছেন আপু।আসলেই চারিদিকে শুধুই বিষাদ।ক্ষমতা,টাকা এসকল কিছুই যেন সব।ভালো লেগেছে আপু পোস্টটি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

অসাধারণ আপু। অসাধারণ কিছু কথা আছে দেখলেন আপু। কেন যেন মনে হচ্ছে আজ মনে হয় কাউকে পেলাম যে সত্য কথাগুলো বলল। এখন হলো চারদিকে শুধু টাকার ক্ষমতা দাপট। এত কিছুর মাঝেও দেখছি আপনি বেশ সুন্দর একটি কবিতা আমাদের জন্য শেয়ার করলেন। সম্পূর্ণ কবিতাটি যেন একটি প্রতিবাদের ভাষা। তবে আমার কাছে অসাধারণ মনে হয়েছে নিচের কথাগুলো-

কেন এত ঝগড়া কেন এত ঝামেলা ?
একটু কি স্তির থাকা যায় না!!
মানুষ তো এখন রূপ নিয়েছে
মানুষের ভেতরে লুকানো হায়না।

বাস্তবতা নিয়ে খুবই সুন্দর একটা কবিতা,,, আপনি আমাদের সাথে শেয়ার করার। আসলেই জীবনে শান্তি নামক জিনিস হারিয়ে গেছে। শুধুমাত্র বিশৃঙ্খলা।

আপনাকে অসংখ্য ধন্যবাদ,,, এত সুন্দর একটা কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

 3 years ago 

সত্যি কথা বলতে কি আপু আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। কারণ আপনার কবিতার মধ্যে বাস্তবে অনেক মিল পাওয়া যায়। মানুষ আজ টাকা ছাড়া কিছুই চেনে না। এমনকি আজ টাকার জন্য ভাই ভাইকে চেনে না এ যেনো এক অকল্পনীয় বাস্তবতা। তবে আপনার এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

চারিদিকে তাকালেই শুধু অন্যায়,বিশৃঙ্খলা।সমাজটা একদম দূষিত হয়ে গিয়েছে।সবদিকে শুধু টাকা আর ক্ষমতার অহংকার। আজকের এই কবিতায় দারুণ কিছু দিক ফুটিয়ে তুলেছেন আপু।প্রত্যেকটা লাইনে বাস্তবতা ফুটে উঠেছে।পড়তে পড়তেই যেন মানুষের রূপধারী কিছু শয়তান দেখছি চোখের সামনে।খুব ভালো লাগলো পড়ে।

 3 years ago 

আপনার লেখাটি বাস্তবের পরিস্থিতির সঙ্গে মিল রয়েছে।আসলেই মানুষ এখন হিংস্র হয়ে উঠছে,মানবতা বা বিবেকবোধ তাদের ভিতরে কাজ করছে না।এটা যেমন সমাজের জন্য অপমান তেমনি আতঙ্কের মতো।ভালো লাগলো কবিতাটি পড়ে।অসাধারণ লিখেছেন আপু কবিতাটি,ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসাধারণ আপু।
আপনার লেখা এই কবিতার মধ্যে বাস্তবের যে সকল মানুষ রয়েছে সে সকল মানুষের আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে৷ মানুষ এখন এতটাই হিংস্র হয়ে গিয়েছে যে, মানবতা বলতে কোন কিছুই তাদের মনের মধ্যে নেই। একই সাথে অন্য কেউ যদি মানবতা মূলক কোনো কাজে অংশগ্রহণ করতে চায় তাকেও বিভিন্নক্ষেত্রে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়ে থাকে৷ মানুষ এখন এমন মানবতাহীন প্রাণী হয়ে গিয়েছে যা হিংস্র পশু-পাখি থেকেও ভয়ংকর৷ যাইহোক খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ৷

 3 years ago 

আপু খুব সুন্দর একটি বিষয় নিয়ে আজ কবিতা শেয়ার করলেন। খুব ভালো লাগলো পড়ে। কবিতার প্রতিটি লাইন খুব চমৎকার হয়েছে।আপনি বাস্তব কথাই তুলে ধরেছেন কবিতার প্রতিটি লাইনে।আসলে আজকাল টাকা আর ক্ষমতার দাপট। মানুষ মরনশীল একথাটা বেমালুম ভুলে গিয়ে অন্যায় অবিচারে লিপ্ত হয়ে আছে।কবে এদের চেতন হবে, জানা নেই।অনেক ধন্যবাদ আপু সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। কবিতার প্রতিটি লাইন আমাকে বেশ মুগ্ধ করেছে। আপনি একদম ঠিক বলেছেন মানুষ নামের হায়নাগুলো মানুষের দোষ ত্রুটি না খুঁজেই অন্যের দোষ আরেকজনের উপর চাপিয়ে দেয়। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65230.17
ETH 1947.59
USDT 1.00
SBD 0.37