স্বরচিত কবিতা - জীবনের স্বপ্ন

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

leopard-lacewing-8550570_1280.png

image source

মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে, স্বপ্ন নিয়ে আশায় আশায় দিন থেকে রাত আর রাত থেকে দিন পার করে। যত দিন যায় ততই যেন মনের মধ্যে স্বপ্ন গুলো বাসা বাঁধতে থাকে। কখনো কখনো মনের মধ্যে থাকা স্বপ্ন গুলোকে কল্পনা করে মুখে মুচকি হাসি নিয়ে আকাশের দিকে তাকিয়ে হারিয়ে যায় পাখির মতো দানা মেলে সেই দূর অজানাই। আবার কখনো কখনো একটা নেশার ঘরে থেকে দিন গুলো কাটাতে থাকে আশায় আশায়। কখন যেন সেই স্বপ্ন কিংবা আশা পূরণ হয়ে ডাকতে থাকে তার দিকে।

স্বপ্ন দেখে বলেই হয়তো মানুষ বাঁচে। কোনো না কোনো একটা স্বপ্ন, কোনো একটা আশাকে কেন্দ্র করে মানুষের দিন গুলোকে অতিবাহিত করে। জীবনের সঠিক ভাবে ও মন থেকে চেষ্টা চালিয়ে গেছে একদিন না একদিন স্বপ্ন এসে ধরা দিবেই। কারো হয়তো আগে আবার কারো হয়তো কিছুটা দেরিতে তবে স্বপ্নকে পূরণ করতে হলে নিজের উপর আস্থা বিশ্বাস ও ধৈর্য রাখতে হবে অনেক বেশি। যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে জীবনের স্বপ্ন নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

জীবনের স্বপ্ন

লেখা - আইরিন ইসলাম

মনে আমার স্বপ্ন অনেক
একটু একটু করে বুনচে বাসা,
দিন যায় কাটছে রাত
বাড়ছে শুধু আশা।

সকল স্বপ্ন আমার মনের ভেতর
সাগরের মত যাই ঢেউ খেলে,
মাঝে মাঝে পাখি হয়ে
আকাশের বুকে ডানা মেলে।

ছোট্ট জীবনে কত স্বপ্ন
পূরণ করার আশা,
তারই জন্য আজকে আমার
অন্তরে বড় নেশা।

আমার মাঝে মন পাখিটি
গান গাই বারে বারে,
স্বপ্ন আমার ধরা দেবে
ওই যে নদির তীরে।

ছোট্ট একটা অন্তর আমার
শুধুই স্বপ্ন দেখে,
আশায় আশায় সময় কাটে
বিশ্বাস মনে রেখে।

হঠাৎ একদিন মনের ঘরে
স্বপ্ন এসে ডাকবে আমায়,
পূর্ণ হবে সকল কিছু
দিন যাচ্ছে এই আশায় আশায়।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

আপু আপনি প্রতিদিনের নাই আজকেও আমাদের মাঝে খুবই সুন্দর একটি স্বরচিত কবিতা শেয়ার করেছেন। আসলে আপু আপনার কবিতা গুলো পড়ে আমার খুবই ভালো লাগে। আজকের কবিতাটিও বেশ দারুন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা শেয়ার করে আসছেন।আপনার আজকের কবিতাটি ও দারুন হয়েছে। আমরা মানুষ আমাদের মনে স্বপ্ন আছে অনেক।আর সেই স্বপ্নকে সম্বল করেই এগিয়ে যাওয়া আমাদের।সেই স্বপ্নকে ছুঁতে আমাদের এই এগিয়ে যাওয়া।কবিতার লাইন গুলো খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপু চমৎকার এই কবিতাটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মানুষের জীবন সপ্ন ছাড়া অর্থহীন হয়।কারণ যার মধ্যে সপ্ন নেই তার মধ্যে বাঁচার মানেই হয় না।আর দুনিয়ায় বাঁচা যায় তবে সপ্ন ছাড়া বাঁচা মানুষ হতে পারে না।আপুর আজকের কবিতা জীবনের সপ্ন নিয়ে। প্রতিটি লাইন অনেক সুন্দর হয়েছে। সাজানো গুছানো জীবন নিয়ে। অনেক ধন্যবাদ আপু তোমার জন্য অনেক ভালোবাসা।

 2 years ago 

আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো আপু। আপনি কবিতার লাইন গুলো অনেক সাজিয়ে সুন্দরভাবে লিখেছেন। আসলেই মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে। স্বপ্ন না থাকলে হয়তো মানুষ বেঁচে থেকেও মৃত হয়ে বাছতো। আমিও যখন মনের ভেতর স্বপ্ন বাধি সেগুলো কল্পনা করলে মাঝে মাঝে হাসতে থাকি ।ধন্যবাদ আপু এত সুন্দর কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আসলে স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমরা জীবনে অনেক ধরনের স্বপ্ন দেখে থাকি। তবে এর মধ্যে কিছু স্বপ্ন পূরণ হয়,আবার কিছু স্বপ্ন পূরণ হয় না। তবে স্বপ্ন পূরণ করার জন্য আমাদের লক্ষ্য অটুট থাকতে হয় এবং আত্নবিশ্বাসী হতে হয়। তাহলে ধৈর্য ধরে সঠিকভাবে পরিশ্রম করলে, স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা অনেকটা বৃদ্ধি পায়। যাইহোক বরাবরের মতো আজকেও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতার প্রতিটি লাইন এককথায় দুর্দান্ত হয়েছে।

ছোট্ট জীবনে কত স্বপ্ন
পূরণ করার আশা,
তারই জন্য আজকে আমার
অন্তরে বড় নেশা।

তবে এই চারটি লাইন সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ আপু , মানুষ স্বপ্নের জন্যই বাঁচে ৷ স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে ৷ স্বপ্ন শেষ হলে মানুষের বেঁচে থাকার ইচ্ছেও হারিয়ে যায় ৷ আজ আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ৷ "জীবনের স্বপ্ন" নামে লেখা আপনার এই কবিতাটা পড়ে অনেক ভালো লাগলো ৷ খুবই সুন্দর হয়েছে কবিতার প্রতিটি লাইন ৷ অনেক ভালো লাগলো কবিতাটা পড়ে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে , এতো সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 62114.45
ETH 1641.53
USDT 1.00
SBD 0.41