স্বরচিত কবিতা - শান্তি
শান্তি সে কি আসলেই টাকার মধ্যে থাকে নাকি মানুষের মনে ? মানুষ হয়তো এখন ভুলেই গেছে শান্তি কখনোই টাকার মধ্যে থাকতে পারে না। কারণ শান্তি থাকে মানুষের মনে কিন্তু এই মনের শান্তি নিয়ে বসবাস করছে কয়জন মানুষ। লোভের নেশায় পরে স্বার্থ হীনতার মতো একে ওপরের ক্ষতি করে ছুটছে টাকার পিছু। তবুও কি শান্তি খুঁজে পাচ্ছে তারা ?
হাজার টাকা আর বিশাল বড় বাড়ির মধ্যে খুঁজে বেড়ায় সুখের ছায়া কিন্তু আসলেই কি চার দেয়ালের ভিতরে সেই সুখ আটকা থাকতে পারে? যদি না থাকে মনের সুখ তাহলে অর্থ বৃত্তের পিছে ছুটে সুখকে কখনোই জয় করা সম্ভব নয়। দেশে দেশে অশান্তি আর মানুষে মানুষে বিদ্বেষ হানাহানি তাহলে কি সুখ খুঁজে পাওয়া যাবে এই দেশের মাটিতে ? না সুখ কখনো এভাবে খুঁজে পাওয়া যায় না।
তাই হিংসা মুক্ত মন আর উপকারী চিন্তা থেকে মনকে রাখতে হবে যুক্ত। নয় হানাহানি নয় বিদ্বেষ শান্তিতে থাকতে রাখতে চাই এই দেশ। যদি রাখো হাতে হাত শেষ হবে সব সংঘাত। যাইহোক "শান্তি" নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......
শান্তি |
|---|
কোথায় তারে পাই
ঘরে বাহিরে আকাশ পাতালে
খুঁজে তাহে মরে যাই
খুঁজি তারে জলধারে
ঐশর্য খুঁজি ভোগবিলাসিতা খুঁজি
কোথাও পাইনা তারে
ভাবি পাবো আমি তারে কই
আমি যে অভাগা দিন আনি দিন খাই
ধনবান আমি নই
সম্পদ সারি সারি
তাদেরও কি আছে সুখ শান্তি
গিয়ে দেখো তার বাড়ি
আছে শুধু কোলাহল
মানুষে মানুষে নেই মায়া মমতা
হিংসা বিদ্বেশ থাকবে অবিচল
মানুষ ভুলে গেছে এখন তারে
স্বার্থ আর লোভের কাছে
প্রকৃতিই যেন হারে ।
খুঁজে ফিরি অসহায়
শান্তি শান্তি শান্তি বলে
প্রাণ যেন চলে যায়।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
কথায় আছে হাজার টাকা দিয়েও শান্তি কিনতে পাওয়া যায় না। আসলে মানসিক প্রশান্তিটা সবচেয়ে বেশি সুখের। আপু আপনার লেখা কবিতাটি চমৎকার হয়েছে। সেই সাথে কথাগুলোও আমার বেশ ভালো লেগেছে। দারুন একটি কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি আমার অনেক ভালো লেগেছে। শান্তি এই কবিতাটি সত্যিই অসাধারণ ছিলো।
ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে দারুন দারুন কবিতা আপু শেয়ার করেন।ভীষন ভালো লাগে।আপনার কবিতগুলো পড়তে দারুন লাগে।আসলে শান্তি কোনকিছুতে নেই।শান্তি আছে শুধু মানসিক শান্তির। যেখানে টাকা,লোভ-লালসার কোন দাম নেই।ধন্যবাদ আপু সুন্দর কবিতাটি শেয়ার করার জন্য।
আসলে শান্তি জিনিসটা এমন একটা জিনিস সেটা খুঁজে পাওয়া যায় না, তবে প্রতিকূল বা অনুকূল অবস্থা যখন মনের প্রশান্তি আনে তবে সেটা ধরা দেয়, মনকে যখন শান্ত রাখে তখনই শান্তিকে পাওয়া যায়।
আপু কবিতা লেখার দক্ষতা আপনার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন আপনি খুবই চমৎকার কবিতা লিখছেন এখন। আজকে আপনি শান্তি নিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতার কথাগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
শান্তির জন্য কতশত পথ পাড়ি দিলাম কতশত সম্পদ অর্জন করলাম কিন্তু শান্তি কোথায়, কোথায় শান্তি। শান্তি থাকে মনের মধ্যে। যাকে টাকা সম্পদ বাড়ি গাড়ির মধ্যে খুজে লাভ নেই। তবে এগুলোর দরকার আছে। মনের মধ্যে হিংসা থাকলে কখনোই শান্তি পাওয়া যায় না। উদার মন সবসময়ই শান্তি এনে দেয়। চমৎকার লিখেছেন কবিতা টা আপু।
আপনি ঠিক কথাই বলেছেন আপু৷ সবাই শান্তি চায়। কিন্তু এটা এখন আর কেউ মানে না যে অন্যের হক নষ্ট করে ধন-সম্পদের পাহাড় বানালেও জীবনে শান্তি আসবে না। সবাই কেবল নিজেকে নিয়েই ব্যস্ত।
আপু আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার কবিতাটি পড়ে সত্যি খুব ভালো লাগলো ।আসলে আপনি শান্তি নিয়ে কবিতা লিখেছেন কয়েকটি উক্তি আমাদের খুব দারুণভাবে বুঝিয়ে দিয়েছেন ।ভালো লাগলো ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।