স্বরচিত কবিতা - পূর্ণিমার চাঁদের আলোয় ভালোবাসা

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

কিছু কিছু ভালোবাসা পৃথিবীতে অমর হয়ে আছে, যার সাক্ষী আজও রয়ে গেছে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্রে । এমন কিছু ভালোবাসা আছে যা এখনো পৃথিবীতে বেঁচে আছে, আর তাই বলেই সত্যি কারের ভালোবাসা গুলো এখনো স্বীকৃতি পায়। ভালোবাসার মানুষের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত মধুর হয়, আর যদি সে মুহূর্তটি হয় নিঝুম রাতের পূর্ণিমা চাঁদের আলোয় বেলি ফুলের মিষ্টি গন্ধে তবে ভেবে দেখুন মুহূর্তটা কতটা মলিন আর মায়াভরা হয়। কতটা নিষ্পাপ সেই মুহূর্তের দুজনের ভালবাসার চাদরে মিশে থাকা। তারাই সার্থক যারা ভালোবেসে ভালোবাসা না পেয়েও জীবনে অমর হয়ে গেছে, সাক্ষী রেখে গেছে পৃথিবীর প্রতিটি ভালোবাসাকে। তাই আজও মানুষ সেই ভালোবাসা নিয়ে কথা বলে গল্প লিখে কবিতা লিখে উপন্যাস লিখে। আর ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে দেয় প্রতিটি মানুষের মনে।

ভালোবাসা নিয়ে কবিতা লিখতে আমার ভালোলাগে বেশ। কারণ জীবনে ভালোবাসার চেয়ে দামি উপহার একটা মানুষের জীবনে আর কিছুই হতে পারে না। ভালোবাসা আছে বলেই মানুষ এত সুখী , ভালোবাসা আছে বলেই মানুষের জীবন এত সুন্দর। ভালোবাসা নিয়ে লেখা কবিতার লাইন গুলো পরে ভালো লাগলে আমাকে অবশ্যয় মন্তব্য করে জানাবেন। আশাকরি আপনাদের কাছে আমার কবিতাটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক......

পূর্ণিমার চাঁদের আলোয় ভালোবাসা

ঝিকিমিকি রুপালি আলোই
ছেয়ে গেছে পূর্ণিমার রাত ৷
ওগো প্রিয়তম তুমি যদি রাখতে
এই মুহূর্তে আমার হাতে হাত।

চারিদিকের ঝিঝি আলোর
নিস্তব্ধতা জড়িয়ে দিয়েছে আমাদের।
ভালোবাসার আদর মেখে
ভাসিয়ে দিয়েছি মোদের।

আজ ইচ্ছা করছে শেষ না হতে
এই মায়া ভরা মুগ্ধতার রাত ।
তোমার স্পর্শে হারিয়ে যেতে চাই
সাক্ষী রেখে পূর্ণিমার চাঁদ।

মাঝরাতের বেলি ফুলের
গন্ধে আজ বিভোর।
মৃদু বাতাসের মিষ্টি ছোঁয়ায়
হারিয়ে গেছি দুজন বহুদূর।

আজ রুপালি চাঁদের চাঁদনি আলো
বলে ওগো জেগে থাকো।
এ মায়াভরা স্নিগ্ধতার মুহূর্ত
কখনো আর ফিরে পাবে নাকো।

পিপাসায় আজ ক্লান্ত আমি ওগো প্রিয়তম,
এই মুহূর্তে যেওনা আমায় ছেড়ে কখনো।
তোমার বিশ্বাসে বাড়িয়েছি আমি আমার দুটি হাত,
আজ এই পবিত্র ভালোবাসার সাক্ষী হলো পূর্ণিমার চাঁদ।

সমাপ্ত

1.png

break.png

banner-abb23.png

Sort:  
 3 years ago 

খুবি সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে খুবি ভালো লেগেছে। অসাধারণ কবিতা। বিশেষ করে এই লাইন গুলো অসাধারণ ছিলো।

আজ রুপালি চাঁদের চাঁদনি আলো
বলে ওগো জেগে থাকো।
এ মায়াভরা স্নিগ্ধতার মুহূর্ত
কখনো আর ফিরে পাবে নাকো।

 3 years ago 

আজ ইচ্ছা করছে শেষ না হতে
এই মায়া ভরা মুগ্ধতার রাত ।
তোমার স্পর্শে হারিয়ে যেতে চাই
সাক্ষী রেখে পূর্ণিমার চাঁদ।

কবিতার এই লাইনগুলো পড়ে কিছুক্ষণের মুগ্ধ হয়ে গেলাম। স্তব্ধ হয়ে গেলে আমার হৃদয় বিনা। জাস্ট অসাধারণ হয়েছে আপু। সত্যি বলছেন ভালোবাসা আছি বলে মানুষ এতো সুখী এবং সুন্দর।

 3 years ago 

ভালোবাসার কবিতা লিখতে আমারও ভালো লাগে। ভালোবাসা আপনি আজ খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। ঠিকই বলেছেন এই পৃথিবীর অনেক ভালোবাসার সাক্ষী চাদ। পূর্ণিমা রাতে প্রিয় মানুষের সাথে কাটানো সময়গুলোর যেন চাদ সাক্ষী হয়ে থাকে। খুব ভালো লেগেছে আপনার পূর্ণিমার চাঁদের আলোয় ভালোবাসা কবিতা পড়ে। ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু এমন ভালোবাসার কবিতা পড়ে তো আবার প্রেমে পড়তে ইচ্ছে করে 🥰। আর ভালোবাসার মানুষের এমন মিষ্টি আহব্বান কেউ কি ফেলতে পারে কখনো! সারাজীবন পাশে থাকবে সে ভালোবেসে।

 3 years ago (edited)

এটা সত্যি যে ভালোবাসা আছে বলেই তো পৃথিবী টা আজও টিকে আছে ৷ বেশ সুন্দর কবিতা লিখেছেন ভালোবাসা কে ঘিরে৷ কবিতার প্রতিটি লাইন ছিল অসাধারণ ৷ তবে এটাও সত্য যে ভালোবাসার প্রথম সাক্ষী পূ্র্নিমার চাদঁ ৷ অনেক সুন্দর একটি কবিতা পড়লাম ৷ অনেক ধন্যবাদ আপু

 3 years ago 

সত্যিই আপু, ভালোবাসা নিয়ে কবিতা লিখতে যেমন ভালো লাগে, ঠিক তেমনি ভালোবাসা নিয়ে লেখা কবিতাগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আপনার লেখা "পূর্ণিমার চাঁদের আলোয় ভালোবাসা" কবিতাটি পড়ে সত্যি আমার খুবই ভালো লেগেছে। জোসনা রাতের চাঁদের আলোয় নিস্তব্ধ নির্জনে প্রিয় মানুষের সাথে ভালোবাসা আদান প্রদানের মুহূর্তটা নিঃসন্দেহে অত্যন্ত সুখের হয়। খুবই চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 59182.76
USDT 1.00
ETH 1536.64
SBD 0.42