স্বরচিত কবিতা - প্রিয় তুমি
ভালবাসার মানুষ গুলো না সত্যি অবুঝ। সব কিছু বুঝেও কেন যেন অবুঝের ভান করে থাকে, আর এই অবুঝের মতো ভান করে শুধু ভালবাসা খুঁজে বেড়াই। তবে সত্যি বলতে তার এই অবুঝমনা ভালবাসা গুলো কিন্তু ভালই লাগে। তাদের মনের মধ্যে হাজার ভালবাসা থাকা সত্বেও এমন এক ভান করে চলে মনে হয় যেন কিছু বুঝেনা, কিছু জানে না, ভালবাসার কি জিনিস তা এই চিনে না।
তবে এটাও একটা ভালবাসার রুপ। ভালবাসা এক এক জনের কাছে এক এক রকম। একেক জন একেক ভাবে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে ভালবাসাকে।তবে এটাও সত্যি শুধু বারবার ভালোবাসি ভালোবাসি বলে প্রকাশ করলে ভালোবাসা হয় না , আসল ভালোবাসা তো ভালোবাসার মানুষগুলোর মনেই জন্ম নেয় , আর একটু একটু করে সাজিয়ে তোলে ভালবাসার তাজমহল।
কথায় কথায় কিংবা সুরে সুরে মিলিয়ে লেখা আমার আজকের কবিতার লাইন। আমার আজকের কবিতার নাম প্রিয় তুমি। কবিতা লিখা যদিও বেশ কঠিন একটি কাজ তবুও মাঝে মাঝে মনের কোনে ভেসে আসে কবিতার কিছু লাইন। যা আমি আমার মনের কোনে জমিয়ে রেখে প্রকাশ ঘটায় আমার বাংলা ব্লগের মাধ্যমে সকলের মাঝে। আশাকরি আমার লেখা প্রিয় তুমি কবিতার লাইন গুলো আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।
প্রিয় তুমি
ভালোবাসার মানে?
আকাশ বাতাস চন্দ্র সূর্য
সবাই তা জানে।
কেন পাখি ডাকে গানে?
তারা বুঝে ডানা মেলে উড়ে যাওয়া
মুক্তো ভালোবাসার মানে ।
বাতাস কি বলে কানে কানে?
সে চাই স্নিগ্ধ বিহঙ্গের মতো
উড়ে যেতে ভালোবাসার টানে।
হৃদয়ের লুকিয়ে থাকা সুরের মানে?
ভালোবাসার মানুষকে যার শক্তি
সাত সমুদ্র তেরো নদীর অপর প্রান্ত থেকেও টানে।
তবুও অবুঝের মতো ভালোবাসা খোঁজ।
আমি সেই অবুঝ ভালোবাসাকে টেনে নিয়ে আঁকড়ে ধরে
গেঁথে নেই হৃদয়ে তাকি তুমি বুঝ ?
আজ এই অবুঝ ভালোবাসায়
সেই ফেলে আসা পুরনো
দিনগুলোকে টেনে আন ?
সেই দিন গুলোকে নিয়ে,
যেই স্মৃতি গুলো থমকে গেছে
কিন্তু আজও বিন্দুমাত্র হারায়নি তার প্রানও।
তবে কেন তৃষ্ণার্ত কাকের মতো
ছোটাছুটি করে ভালবাসার মানুষের
কাছে আকুল আবেদনে ভালবাসা খুঁজ ?
তোমার ভালবাসার মানুষ,
তোমায় হন্য হয়ে খুঁজে যায় রোজ,
তুমি কি কখনো নিয়েছো তার খোঁজ?
প্রিয়তম তুমি সত্যিই অবুঝ,
তুমি সত্যিই অবুঝ।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
একদমই ঠিক বলেছেন,,, ভালবাসার মানুষগুলো সব বুঝেও না বুঝার ভান করে।
প্রিয় মানুষটাকে নিয়ে আপনি খুব সুন্দর একটা কবিতা লিখেছেন! যেটা পড়তে গিয়ে আমি আমার,,, প্রিয় মানুষের কথা মনে পড়ে গেল।
অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য! আপনার মনের আবেগটা আমাদের সাথে তুলে ধরার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,,, ভালো থাকবেন।
আপু আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার কবিতাটি পড়তে আমার কাছে বেশ ভালো লেগেছে আপু। আসলে ভালোবাসার মানুষ এভাবেই তার ভালবাসাকে সবসময় আগলে রাখতে চাই। প্রিয় মানুষটাকে নিয়ে এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
সত্যি আপু ভালোবাসার সংজ্ঞা একেকজনের কাছে একেক রকমের। কারো কাছে ভালোবাসা মানে শুধুই অনুভূতি। কারো কাছে ভালোবাসা মানে হৃদয়ের সুপ্ত বাসনা। কেউবা ভালোবাসার জন্য তৃষ্ণার্ত। কেউবা ভালোবাসাকে পেয়েও হেলায় হারিয়ে ফেলে। এভাবেই চলছে হয়তো জীবন। আপু আপনার লেখা কবিতা চমৎকার হয়েছে। অনেক ভালো লাগলো কবিতাটি পড়ে।
আপু আপনার লেখা কবিতা গুলো পড়তে বরাবরই আমার খুবই ভালো লাগে। আজকে আপনার লেখা "প্রিয় তুমি" কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনার লেখা প্রিয় তুমি কবিতার প্রতিটি লাইনে ভালোবাসার প্রিয় মানুষের প্রতি দারুন ব্যাকুলতা ফুটে উঠেছে। খুবই চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপু অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন যা পড়ে অনেক ভালো লাগলো।আসলে মানুষের জীবনে ভালোবাসা একেকভাবে আসে। কখনো রঙিন কখনো ধূসর আবার কখনো অতিরিক্ত কষ্ট। যার জীবনে যেভাবে আসে এবং সেটিকে ধরেই আমাদের বেঁচে থাকতে হয়। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।