স্বরচিত কবিতা - ভোরের কুয়াশা

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

soap-bubble-1959327_1280.jpg

image source

ভালো লাগার মতো অনেক কিছুই আমরা প্রতিদিন করে থাকি। আর সব থেকে বড় কথা হচ্ছে যেই কাজটি আমাদের ভালো না লাগে আমরা মুটেও সেই কাজটি করতে চাইনা। মূলত কারন হচ্ছে আমরা মানুষ খুবই সৌখিন আর আরাম প্রিয়।

তাই সকালের হাটাহাটি থেকে শুরু করে সারাদিনের প্রতিটা কাজ আমরা আমাদের পছন্দ অনুযায়ী করে থাকি, আর এটাই আমাদের ভালো লাগা। আর যে কাজ আমরা ভালবেসে বা মন থেকে করে থাকি সেই কাজটিই আমাদের মনে জাইগা করে নেয় প্রিয় কাজ হিসেবে। আর এটাই ভালো লাগা।

যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে ভোরের কুয়াশা নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

ভোরের কুয়াশা

লেখা - আইরিন ইসলাম

ভালো লাগে ভোর সকালে
কুয়াশার মাঝে হাঁটতে ,
ভালো লাগে শিশির ভেজা
স্নিগ্ধতার ছোঁয়া মাখতে।

ভালো লাগে প্রকৃতি নিয়ে
নানান ছবি আঁকতে,
ভালো লাগে পূর্ব আকাশে
সূর্য কিরণের মতো জাগতে।

ভালো লাগে একলা একা
দুর দিগন্তে ছুটতে,
ভালো লাগে রাত বে রাতে
রাতের তারা গুনতে।

ভালো লাগে আকাশে বাতাসে
আনন্দ মাখিয়ে দিতে হাওয়াই,
ভালো লাগে মনের আকাশ
রাঙ্গিয়ে দিতে, রঙের ছোঁয়ায়।

ভালো লাগে ওই দূর পাহাড়ের
বরফ জমা দেখতে,
ভালো লাগে এই প্রকৃতির সৌন্দর্য নিয়ে
অনেক কবিতা লিখতে।

ভালো লাগে ভালো লাগে
গাইতে দেশের গান,
কারন এই দেশেই যে জন্ম আমার
এই দেশ আমার প্রান।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

অনেক অনেক ভালোলাগার মধ্যে আমারও ভালো লেগে গেল আপনার আজকের এই কবিতাটি, সত্যি ভালো লাগার অনুভূতিগুলো দিয়ে চমৎকার ছন্দ মিলে গেল। অসাধারণ ছিল আজকের কবিতাটি।

 3 years ago 

সত্যি আপু ভালো লাগা কাজ গুলো করতে আমাদের বেশী ভালো লাগে।আর সারাদিন আমরা আমাদের পছন্দের কাজ গুলো করে থাকি ভালোবেসে।আপনি আজ ভোরের কুয়াশা নিয়ে চমৎকার একটি কবিতা শেয়ার করলেন। ভীষণ ভালো লাগলো। ছন্দে ছন্দে কবিতার লাইনগুলো চমৎকার ভাবে তুলে ধরলেন।আপনার লেখা কবিতা সব সময়ই ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলেই তাই, আমাদের জীবনের সবকিছু নিজের পছন্দ অনুযায়ী করতে চাই। আপনার আজকের কবিতাটি খুবই ভালো লেগেছে। কবিতাটির নাম দিয়েছেন ভোরের কুয়াশা। নামটা আসলে দারুন লেগেছে আমার কাছে। প্রতিটি লাইন খুব সুন্দরভাবে সাজিয়ে লিখেছেন। ভালোলাগার জিনিসগুলো তুলে ধরেছেন কবিতায়। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

শীতকালে অপরূপ সৌন্দর্য হচ্ছে ভোরের কুয়াশা। আর সেই কুয়াশাকে কেন্দ্র করে একটি কবিতা লিখেছেন। অনেক ভালো লাগলো আপনার কবিতাটি ধন্যবাদ আপু।

 3 years ago 

এবারের শীতের ফটোগ্রাফির কনটেস্টে ঠিক তেমনটাই আমার হয়েছিল আপু। ফটোগ্রাফির জন্য সকাল ভরে বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন পর্যায়ের ফটোগ্রাফি সংরক্ষণ করেছিলাম একদিকে খাজুর গাছের রস, আরেক দিকে সূর্য উদয়, পাশাপাশি অতিথি পাখির আগমন, কৃষকের ধান আর এভাবে ফটোগ্রাফি করতে করতে চলে গেছিলাম অতিক্রম করে মাঠের শেষ প্রান্তে। আপনার কবিতা যেন আমার ওই দিনের সম্পূর্ণ মুহূর্তটা পুনরায় স্মরণ করার সুযোগ করে দিল।

 3 years ago 

এখন শীতকাল। সকালে কুয়াশা ভরা এক সৌন্দর্য আমাদেরকে বিমোহিত করে। সকালে ঘুম থেকে বাইরের দিকে তাকালে মনে হয় যেন ধোয়া উড়ছে। আপু আপনার আজকে ভোরের কুয়াশা নিয়ে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রত্যেকটা লাইন আপনি খুব চমৎকার ভাবে লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

যেহেতু প্রকৃতিতে শীতকাল বিরাজমান।কুয়াশার চাদরে ঘেরা থাকে শীতের সকাল।আপনি দারুন একটি কবিতা লিখেছেন আপু।ভোরের কুয়াশা কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ আপু আমরা খুবই আরামপ্রিয়। তাইতো অপছন্দের কাজগুলো আমরা কোনোভাবেই করতে চাই না। আর পছন্দের কাজগুলো ভালোবেসে মন থেকে করে থাকি বলে, সেই কাজগুলো খুব সুন্দর ভাবে সম্পন্ন করতে পারি। যাইহোক শীতের সকালে কুয়াশার মধ্যে হাঁটতে আমার খুব ভালো লাগে। ভোরের কুয়াশা নামক কবিতাটি চমৎকার লেগেছে আপু। কবিতার প্রতিটি লাইন দারুণ হয়েছে। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63445.51
ETH 1688.58
USDT 1.00
SBD 0.42