স্বরচিত কবিতা - কালো ছায়া

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

মানুষের জীবনটা আসলেই ভিন্নরুপি। যে চায় বাঁচতে সে বাঁচতে পারে না, যে চাই মরতে কিন্তু সে মরে না। কিছু কিছু মানুষের ভাগ্যটাই এমন, হাজার ত্যাগ তিতিক্ষার পরেও জীবনে সুখ কি জিনিস সেটা উপলব্ধি করার মত ক্ষমতা থাকে না। আর কিছু মানুষ জীবনে সুখ এমন ভাবেই পাই যে অতি সুখে তাদের পৃথিবীতেই থাকতে ইচ্ছে করে না।

কারো কারো জীবন দুর্বিষহ হয়ে ওঠে। নির্মম আকুতি জানাতে থাকে প্রকৃতিকে কিন্তু প্রকৃতির কি নির্মম পরিহাস সেই মানুষগুলোই হেরে যায়। থেকে যায় শুধু কথা গুলো। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা জীবনের সাথে যুদ্ধ লড়ে উপরে উঠতে চাইলে ও বাধা দেয় কিছু মানুষ। কারন অন্যের ভালো কি অন্যরা দেখতে পারে।

আর তাই নিভে যায় হাজারো জীবনের বাতি তবুও আশায় থাকে কেউ যদি হাত বাড়াতো, টেনে তুলে দিত এই অন্ধকার জীবন থেকে। আর এমনি কিছু বিষয়বস্তু নিয়ে আমার আজকের লেখা কবিতা। আজকে আমি কালো ছায়া নামে একটি কবিতা কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি নিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

কালো ছায়া

লেখা - আইরিন ইসলাম

ভেবেছিলাম জীবনে কখনো
দাগ লাগতে দেবো না,
জীবনে চলার পথে
কখনো পিছুটান নেব না।

কিন্তু সময় আমার জীবনে
দেখিয়েছে কায়া,
সেই দুর্বিষহ দিনগুলো ঘেরা ছিল
এক অজানা মোহ মায়া।

আস্তে আস্তে নিভে যেতে লাগলো
আমার জীবনের উদ্দেশ্য ঘেরা রাস্তা,
কালো অন্ধকারে মিলে গেল
দিনের দেখা মিলার আস্থা।

এক কালো ছায়া পিছু নিয়েছে আমার
বাঁচতে দিবে না আমায়,
আজ ক্লান্ত, শান্ত আমি অস্থির
পিপাসায় মরে যায়।

সোনালী শ্যামল দিন গুলো ছিল
হারিয়েছি আমি সব কিছু,
সেই কালো ছায়া দুর্বিষহ করেছে আমায়
ছাড়ছে না আর পিছু।

জীবনে চলার পথে কতো বাধাই না আসে
কজন পারে তা পেরুতে ,
আমি সে বাধাই হেরে গেছি আজ
জীবন রুপ নিয়েছে মেরুতে।

কালো ছায়া, কালো ছায়া,
মিশে গেছে আজ আমার প্রতিটি রাতে।
কে দেখাবে পথ ?আমি হারিয়েছি দিশা?
কেউ নিবে কি আমায় সাথে।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আশায় আশায় মানুষ বাঁচে। জীবন যাদের কাছে কষ্টের হয়।তাঁরা বাঁচতে চাই না। তবুও বেঁচে থাকে মরার মতো করেই। আর যাদের জীবন বাঁচতে চাই অমর হয়ে। হাজার সপ্ন দেখে সুখে থাকার তাঁরাই খুব তাড়াতাড়ি করে চলে যায় পৃথিবীর মায়া ত্যাগ করে। এটাই দুনিয়ার নিয়ম।কালো ছায়া কবিতা আপু বাস্তব কথা তুলে ধরেছও।আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে তোমার কবিতা। তোমার জন্য অনেক দুআ ও ভালোবাসা রইলো আপু।

 3 years ago 

কালো ছায়া নামক কবিতাটি খুব সুন্দর হয়েছে আপু।কবিতার প্রতিটি লাইন সুন্দর হয়েছে।আপনার কবিতার লাইনগুলো বাস্তবতা সমৃদ্ধ। সত্যি ই আমাদের এগিয়ে যাওয়ার পথটি কোন এক কালো ছায়ায় এগিয়ে যেতে দেয় না।বাঁধা হয়ে আসে।হাতটি ধরে কে নেবে এগিয়ে।সেই রকম মানুষ আছে কেউ। সত্যি দারুন হয়েছে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59609.55
ETH 1570.16
USDT 1.00
SBD 0.42