স্বরচিত কবিতা "বিড়াল ও জেলে"।।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।


হায় বন্ধুরা


আমি আনিসুর রহমান। আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।সৃজনশীলতা লক্ষ্যে আজও আমি আমার পোস্টে কিছু ভিন্নতা আনার চেষ্টা করছি।আর সেই হিসেবে আজও আমি একটি কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

আমার বাংলা ব্লগের প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা পোস্ট হচ্ছে। প্রত্যেক ব্লগার তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে।আর আমরাও তাই সুন্দর ও অর্থবহ কবিতা পড়তে পারছি।সবচেয়ে লক্ষ্যনীয় বিষয় হচ্ছে প্রায় কবিতাই প্রেম কেন্দ্রীক।আর হবে হবেই না কেনো,বিখ্যাত দার্শনিক প্লেটো তো বলেই গেছেন-

প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে ওঠে।


অবশ্য আজ আমি অন্য ধাঁচের একটি কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।একটি বিড়াল ও জেলের মাঝে কথোপকথন এই কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।আশাকরি কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।

Source


বিড়াল ও জেলে

আনিসুর রহমান


ও জেলে ভাই পা দুটো দাও করবো কদমবুসি,
তুমি মহান,আমার কেবল টাটকা মাছের রুচি।

মাছ ভাজা খুব ভালোবাসি,কাঁচা হলেও চলে,
আমার খাওয়া নিয়ে লোকে কত কথা বলে!

যে যা বলুক তাতে আমার যায় আসে না কিছু,
কষ্ট করে খাচ্ছি,কেন করবো মাথা নিচু!

শুনছ জেলে দাওয়াত খেতে আমার ভালো লাগে,
তোমার বাড়ি দাওয়াত খাবো মনে খায়েশ জাগে।

তুমিও কি বলবে পেটুক, নাহ বল না ছি ছি,
পরের নামে মন্দ কেন বলবে মিছিমিছি।

মাছ খাওয়া কি খারাপ কিছু মাছ খাওয়া তো ভালো,
মাছে ভাতে বাঙালি হয় জ্ঞানের প্রদীপ জ্বালো।

আমি কি ভাই পেটুক শুধু কাজ কি করি কম!
ঘুমাই!তবে কাজের কথাও ভুলি না একদম।

তাদের ধরি!চুরি করে যারা চাল ও গরম,
আমি হলাম সেই পালোয়ান ইঁদুর ধরার যম।

আদর পেতে ভালো লাগে ডাকি নরম স্বরে,
যে দেয় ভালোবাসা, আমি যাই থেকে তার ঘরে।


আমার পরিচিতি


9550.jpg


আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।



VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


আল্লাহ হাফেজ


Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতা পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। এত চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো যার কারণে অনেকবার কবিতাটি পড়ে ভেললাম। এত সুন্দর একটি কবিতা লিখেছেন যা আসলে প্রশংসার দাবি রাখে।কিছু সুন্দর শব্দের সমন্বয় ঘটিয়েছেন যা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার স্বরচিত কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো আপু, অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাহ্ দারুন তো। এমন কবিতা তো আগে শুনি। ছন্দের কত মিল। অসাধারণ একটি কবিতা লিখেছেন ভাইয়া। কবিতার মধ্যে অনেক ছন্দের মিল আছে। আবার অনেক শিক্ষণীয় বিষয় আছে। সব মিলিয়ে অসাধারণ একটি কবিতা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু,এত চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো ভাই। খুবই দুর্দান্ত কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন । আসলে মনের অনুভূতি গুলো কবিতার ছন্দে চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। বিশেষ করে আমার কাছে এই লাইন গুলো খুবই ভালো লেগেছে।

মাছ খাওয়া কি খারাপ কিছু মাছ খাওয়া তো ভালো,
মাছে ভাতে বাঙালি হয় জ্ঞানের প্রদীপ জ্বালো।

এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই, কবিতাটি পড়ে এত চমৎকার মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার ভিন্ন ধরনের কবিতাটি পড়তে আমার অনেক ভালো লেগেছে। সত্যি অসাধারণ ছিল জেলে ও বিড়ালের গল্পের কবিতাটি। সুন্দরভাবে আপনি অর্থবহ একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করলেন। আপনার কবিতা দারুন হয়েছে ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ আপু, উৎসাহ মূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বিড়াল এবং জেলের মধ্যে কথোপকথন গুলো আপনি খুবই সুন্দরভাবে কবিতার মাধ্যমে তুলে ধরেছেন ভাইয়া।কবিতাটি হয়েছিল খুব মজার।কবিতাটি পড়ে খুব ভালো লাগলো।এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বিড়াল ও জেলেকে কেন্দ্র করে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার কবিতার প্রতিটি লাইন আমার কাছে বেশ ভালো লেগেছে ভাই। আসলে মাছে ভাতে বাঙালি বলা হয় আমাদেরকে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক সুন্দর একটি কবিতা লিখে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। আপনার কবিতা আবৃতি করে আমার অনেক ভালো লেগেছে। আপনি জেলে এবং বিড়ালের সুন্দর এক কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন। আসলে প্রত্যেকটা লাইন ছিল সুন্দর যা আবৃত্তি করতেও বেশ ভালো লাগলো আমার কাছে। এমনিতে আমি কবিতা বেশি পছন্দ করি। আর যদি কিছুটা মাধুর্য মিশিয়ে কবিতা রচনা করে তাকে সেটা আমার কাছে অনেক ভালো লাগে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63435.83
ETH 1848.63
USDT 1.00
SBD 0.39