স্বরচিত কবিতা "হুতুম পেঁচা"।।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।


হায় বন্ধুরা


আমি আনিসুর রহমান। আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।সৃজনশীলতা লক্ষ্যে আজও আমি আমার পোস্টে কিছু ভিন্নতা আনার চেষ্টা করেছি।আর সেই হিসেবে আজও আমি একটি কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

আজও একটু ভিন্ন ধাঁচের কবিতা শেয়ার করতে যাচ্ছি।আসলে শৈশবে মায়ের মুখে অনেক ছড়া বা কবিতা শুনতাম।তখন সেই ছড়া বা কবিতা শুনতে ভিষণ ভালো লাগতো।এমনকি তা গানের সুরে বলে অনেক সময় ঘুম পারাতো। আশাকরি,এবারের কবিতাটি পড়েও আপনাদের ভালো লাগবে।


Source


হুতুম পেঁচা

আনিসুর রহমান


হুতুম পেঁচা হুতুম পেঁচা
কে দিয়েছে মার?
সারানই মুখটা কেন
এমন তোমার ভার?

না ঘুমিয়ে সারাটা রাত
থাকো তুমি জেগে,
কার ওপরে বলত ভাই
আছ এমন রেগে।

তোমার নাকি বুদ্ধি অনেক
বইটা কখন পড়!
রাগের মাথায় খাওয়া-দাওয়া
কখন কী যে কর?

না কি তোমার নাইকো দাঁত
হাসো নাকো তাই,
এই দেখ না পোকলা দাঁতেও
আমি হেসে যাই।


Source


আমার পরিচিতি


9550.jpg

আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



আল্লাহ হাফেজ


Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আমি কবিতা লিখতে যেমন পছন্দ করি আমার কাছে কবিতা পড়তেও অনেক ভালো লাগে। হুতুম পেঁচা কবিতাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এই কবিতাটা আপনি অনেক সুন্দর করে লিখেছেন। আর এই কবিতার প্রত্যেকটা লাইন পড়ে তো আমার মনটা একেবারে ভরে গেল। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে এরকম ভাবে কবিতা লিখলে এমনিতেই অনেক ভালো হয়।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু,কবিতাটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ব‍্যাপার টা বেশ মজার। হুতুম পেঁচা মুখটাই সবসময়ই ঐরকম করে রাখে যাতে মনে হয় হ‍্যা ওর কিছু একটা হয়েছে। ছোটবেলায় সবাই ভয় দেখাতে হুতুম পেঁচা নাকি চোখ তুলে নিয়ে যায়। তবে ওর লুকটা চমৎকার লাগে। কবিতা টা চমৎকার ছিল ভাই। যেমন সুন্দর ছন্দ তেমন সুন্দর ছিল অর্থ। সুন্দর ছিল কবিতা টা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই, এত সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি। এই কবিতার টাইটেল দেখেই এই কবিতাটি আমি পড়ে নিয়েছি। আপনার কাছ থেকে খুবই সুন্দর একটি কবিতা পড়তে পেরে আমি অনেক খুশি হয়েছি। অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ।

 3 years ago 

কবিতা পড়ে আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনি খুব সুন্দর করে হুতুম পেঁচা কবিতাটি লিখেছেন। আপনার কবিতাটি অসম্ভব ভালো লাগলো। তবে ছোটকালে আমরাও ঘুম যাওয়ার সময় মা এবং বড় বোন আমাদেরকেও বিভিন্ন ধরনের কবিতা এবং গল্প শুনাতো ঘুম যাওয়ার জন্য। আপনার কবিতা শুরু থেকে শেষ পর্যন্ত সত্যিই অসাধারণ হয়েছে। তবে আপনি ভিন্নতা ভিন্ন রকম কবিতা লিখেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাই আপনি খুব সুন্দর একটা কথা লিখেছেন সৃজনশীলতা আপনি পোস্টে ভিন্নতা আনার চেষ্টা করছেন।তারই পরিলক্ষীতে আপনি আজকে হুতুম পেঁচা নামে খুব চমৎকার একটা কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতার টাইটেলটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। পড়েও ভালো লেগেছে সব মিলে খুবই চমৎকার ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বেশ চমৎকার একটি কবিতা রচনা করে আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান, খুব ভালো লাগলো আপনার এই অসাধারণ কবিতাটি আবৃত্তি করে। খুব সুন্দর হবে কবিতাটা আপনি রচনা করেছেন। প্রত্যেকটা লাইন যেন আমার কাছে অনেক ভালো লাগলো।

 3 years ago 

আরে বাহ আপনি তো দেখতেছি হুতুম পেঁচা নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। ছোটকালে এই হুতুম পেঁচা গল্প শুনতাম সুন্দর করে ঘুম পাড়ানোর জন্য। তবে আপনার কবিতাটি সবচেয়ে অসাধারণ হয়েছে। বলতে গেলে আপনি ভিন্ন রকম একটি কবিতা রেখেছেন। আসলে কবিতা পড়তে যেমন ভাল লাগে লিখত বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে হুতুম পেঁচা নিয়ে কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হিহিহি। দারুন একটি ছন্দময় কবিতা লিখলেন ভাইয়া। আপনার কবিতার ছন্দ এবং তারগুলো আমার বেশ ভালো লেগেছে। অবশ্য মাঝে মাঝে একটু হাসি পেয়েছে। অসাধারণ লিখেছেন।

 3 years ago 

কবিতাটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

"হুতুম পেঁচা"কবিতাটি খুব ভালো লেগেছে পড়ে। ছোটবেলায় এমন ছন্দ মিলিয়ে কবিতা অনেক শুনেছি এবং পড়েছি।আপনি ছন্দ মিলিয়ে খুব সুন্দর ভাবে "হুতুম পেঁচা"কবিতাটি লিখেছেন। সেজন্য কবিতাটি পড়ার সময় অনেক মজা পেলাম। অনেক শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 62489.76
ETH 1781.01
USDT 1.00
SBD 0.38