আমার আজকের কবিতাটি // শিশির ভেজা ঘাস

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


প্রকৃতির অপরূপ সুন্দর্য্যময় দৃশ্য গুলো খুবই ভালো লাগে। তাই তো প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে খুব ইচ্ছা করে। আর এই প্রকৃতির মাঝে আমারও অনেক বেশি ভালো লাগে। তাই তো প্রকৃতির প্রেমে নিজেকে বিলিয়ে দিতে চায়। আজকে তাই প্রকৃতির সৌন্দর্য নিয়ে কবিতা লিখে আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করছি আমার কবিতা পড়ে আপনাদের ভালো লাগবে।


sunset-7133867_1280.jpg

Source

“শিশির ভেজা ঘাস”
মোঃ আলিফ আহমেদ


ভোরের আলো নামে শিশির ভেজা ঘাসে,
নীরবতার মাঝে হাসি খেলে যায় বাতাসে।
পাখির ডানায় ভর করে জেগে ওঠে গান,
নীল আকাশে মিশে যায় নতুন দিনের টান।

সবুজ পাতার ফাঁকে রোদের সোনালি হাসি,
মন ভরে যায় দেখে প্রকৃতির এই আভাসি।
ফুলের রঙে রঙিন হয় স্বপ্নের পথ,
সুগন্ধে ভরে ওঠে হৃদয়ের সব ব্যথা-শোক।

নদীর জলে ঢেউ খেলে শান্ত সুরে,
চুপিসারে কথা বলে দূরের দূরত্ব ঘুচিয়ে।
হাওয়ার স্পর্শে গাছেরা দোলে ছন্দে,
প্রকৃতির মায়ায় মন হারায় আনন্দে।

চাঁদের আলো রাতে জাগায় নীরবতা,
তারার আলোয় ঝলমল করে আকাশ-ব্যথা।
এই রূপ, এই সুর, এই চিরন্তন গান,
প্রকৃতির বুকে খুঁজে পাই জীবনের মান।

আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹

Sort:  
 6 months ago 

আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার শিশির ভেজা ঘাস শেষে কবিতা পড়ে কিন্তু অনেক ভালো লাগলো। আর প্রকৃতি সৌন্দর্য সব সময় সবাই কিন্তু উপভোগ করতে চায়। তবে আপনার কবিতার প্রতিটি লাইন পড়ে মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59324.62
ETH 1565.64
USDT 1.00
SBD 0.42