স্বরচিত কবিতা:-"গভীর রাত"।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে পোস্ট নিয়ে হাজির হয়েছি ,সেই পোস্ট হচ্ছে একটি কবিতা যার নাম "গভীর রাত"। আমি এ কমিউনিটিতে অনেকদিন পরে আবার পুনরায় পোস্ট করতেছি এবং আজকে আমি সর্বপ্রথম একটি কবিতার পোস্ট করতেছি। আশা করছি আপনাদের কাছে আজকে আমার এই কবিতার পোস্ট ভালো লাগবে এবং কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের কাছ থেকে জানতে পারবো।

1000068758.jpg

{ Edited By Canva }

"গভীর রাত"

গভীর রাতে সবকিছু চুপ
চাঁদের আলো ছড়ায় মায়া।
গাছের পাতায় ছোঁয়া
তবুও যেন কেমন নিস্তব্ধ।

রাস্তা ফাঁকা শহর ঘুমায
রাত যত গভীর হয়
জোনাকিরা আলো জ্বালে
নিস্তব্ধতা বাজে গালে।

কেউ তখন স্বপ্ন দেখে
কেউ রাখে চোখে জল লুকিয়ে।
কারো মনে ফেলে আসা দিন
কারো ঘরে নতুন দিন।

রাত যেন এক বন্ধু হয়
নীরব চিঠি মনে বয়।
হৃদয় যেটা দিনে বলে না
রাতের হলেই শোনা যায় তা।

আকাশ জুড়ে তারা হাসে
জানালায় এসে বলে ভালবেসে
ঘুমাও চুপচাপ
কাল নতুন দিন শুরু হবে।

কবিতার মূলভাব

আজকে আমি আপনাদের মাঝে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম। কবিতাটির নাম হচ্ছে" গভীর রাত"। কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে আসলে রাত মানেই যে ঘুমানো তা নয়। রাত হলে মানুষ কর্ম ব্যস্ততা পূর্ণ জীবন ছেড়ে নিজেকে একটু সময় দিতে পারে। খোলা আকাশের নিচে অন্ধকার দিকে তাকিয়ে নিজের মনের আবেগ অনুভূতি সবকিছুই প্রকাশ করতে পারে। আলাদা রকম একটা শান্তি কাজ করে এই ছিল আমার আজকে কবিতার মূল বিষয়বস্তু।

divider-2461548_1280.png

POST DETAILS

Communityআমার বাংলা ব্লগ
Categoryকবিতা
DeviceOPPO Reno 12 5G
Caption@ahp93
LocationBangladesh

animated-flower-image-0309.gif

Thanks And Regards


Blue Minimalist Freelancer Web Designer LinkedIn Banner.jpg

Sort:  
 last year 

কবিতা পড়তে অনেক ভালো লাগে। মনের কথা সুন্দরভাবে উপস্থাপন করেছেন ভাই। কবিতার লাইন গুলো চমৎকার হয়েছে। অনেক ভালো লেগেছে কবিতা পড়তে।

 last year 

1000170714.jpg

 last year 

আপনি আজকে অসম্ভব সুন্দর একটা কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটা অনেক সুন্দর ছিল। আর কবিতার প্রতিটা লাইন আমার খুব ভালো লেগেছে পড়তে। এরকম ভাবে কবিতাগুলো লিখলে আমার অনেক ভালো লাগে। ছন্দ মিলিয়ে দারুন ভাবে লিখেছেন আপনি আজকের এই কবিতাটা। ধন্যবাদ এত সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য।

 last year 

ওয়াও অসম্ভব সুন্দর হয়েছে আপনার কবিতাটি। যেন মনের কথা কবিতার প্রত্যেকটি লাইনে লেখা রয়েছে। একদম বাস্তব চিত্র তুলে ধরেছেন আপনার কবিতার মধ্যে দিয়ে। ভীষণ ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে।

 last year 

গভীর রাতে একটা গভীর মায়া, আবেগ এবং অনেক কিছু লুকানো গল্প লুকিয়ে থাকে। আপনি ভীষণ সুন্দর করে আপনার এই কবিতার মাধ্যমে বাস্তবিক অনেক কথা তুলে ধরেছেন। ভীষণ সুন্দর একটি আবেগী কবিতা। খুব সুন্দর লিখেছেন কবিতাটি।

 last year 

বাহ ভাই আপনি তো খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা গভীর রাত কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। তবে এটি ঠিক রাত মানি ঘুমিয়ে পড়া তা না। তবে বাস্তব কথা দিয়ে সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62055.71
ETH 1734.96
USDT 1.00
SBD 0.39