স্বরচিত কবিতা:-"রক্তাক্ত পৃথিবী"।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে পোস্ট নিয়ে হাজির হয়েছি ,সেই পোস্ট হচ্ছে একটি কবিতা যার নাম "রক্তাক্ত পৃথিবী"। আমি এ কমিউনিটিতে অনেকদিন পরে আবার পুনরায় পোস্ট করতেছি এবং আজকে আমি সর্বপ্রথম একটি কবিতার পোস্ট করতেছি। আশা করছি আপনাদের কাছে আজকে আমার এই কবিতার পোস্ট ভালো লাগবে এবং কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের কাছ থেকে জানতে পারবো।
{ Edited By Canva }
"রক্তাক্ত পৃথিবী"
রক্তে ভেজা আজকের সকাল
পাখিরা ও চুপচাপ।
আকাশটাও যেন ধোঁয়ায় ভরা
চারদিক কেবল আগুনে পুড়ে যায়।
নিষ্পাপ মুখে ও ভয়ের ছায়া
আকাশে ভেসে আসে কান্না।
একটি মা ছুটে সন্তানের খোঁজে
বিস্ফোরণের ধ্বংসলিপি অচেনা আত্মা।
যুদ্ধ কারো দরকার ছিল না
তবুও কেন এত মরছে মানুষ।
হঠাৎ শব্দে কেঁপে ওঠে হৃদয়
গর্জনের সাথে থেমে যায় বুকের নিঃশ্বাস।
এটাইকি সভ্যতার ইতিহাস
এটাইকি মানবতার দুনিয়া।
যেখানে রক্ত ঝরে পথের ধারে
শিশুর কান্নায় মিশে হাহাকার।
আমি কেবল একজন মানুষ
কবিতা জানি না ভাষা বড় কঠিন।
তবুও চোখে একটাই চিত্র ভাসে
রক্তাক্ত পৃথিবী ।
কবিতার মূলভাব
আজকে আমি আপনাদের মাঝে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম। কবিতাটির নাম হচ্ছে" রক্তাক্ত পৃথিবী"। আসলে বর্তমানে পুরো বিশ্ব টাই যেন খুবই বিধ্বস্ত অবস্থায় রয়েছে। চারদিকে শুধু যুদ্ধ মারামারি মানুষ মারার খবর এগুলো যেন আমার হৃদয়টাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। যতই যাই হোক দিন শেষে তো আমরা সবাই মানুষ। মানুষ হয়ে আরেকজন মানুষের এরকম হাহাকার কষ্ট চিৎকার এগুলো যখন চোখের উপর বাসে তখন আর কিছুই যেন সহ্য করতে পারি না। খুবই কষ্ট লাগে আর সেই কষ্ট থেকেই আজকের এই কবিতাটি আমি লিখলাম যেখানে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। পৃথিবীর এই উত্তাল পরিবেশে কত মানুষ যে নিজের প্রাণ হারাচ্ছে কত শিশু যে অনাহারে অভুক্ত মা-বাবা হারা হয়েছে। এসব যখন শুনতে পায় কানের কাছে বাজে তখন খুবই কষ্ট লাগে। আসলে সেই কষ্টটাই এই কবিতার মাধ্যমে বুঝিয়ে তোলা চেষ্টা করলাম।
| Community | আমার বাংলা ব্লগ |
|---|---|
| Category | কবিতা |
| Device | OPPO Reno 12 5G |
| Caption | @ahp93 |
| Location | Bangladesh |
Thanks And Regards

https://x.com/AHP14338073/status/1935915048117191043?t=jiyQ3PDC-d66sPZrHt0gGg&s=19
আপনি আজকের এই কবিতার মধ্যে অনেক সুন্দর অনুভূতিকে প্রকাশ করেছেন, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মনের অনুভূতি দিয়ে এরকম কবিতাগুলো লিখলে খুবই সুন্দর হয়, আর পড়তে অনেক ভালো লাগে। আমার কাছে আপনার কবিতার সবগুলো লাইন খুব ভালো লেগেছে।
আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে দুটোই খুব ভালোবাসি। আপনি আজ অনেক সুন্দর একটা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই কবিতার সবগুলো লাইন অনেক বেশি সুন্দর ছিল। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে বেশি সুন্দর লাগে। আপনার এই কবিতাটা লেখার টপিক ছিল অসম্ভব দারুন। আশা করছি আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা গুলো আমাদের মাঝে এরকম ভাবে শেয়ার করে যাবেন।
আপনি আজকে বেশ সুন্দর একটি টপিক নিয়ে কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। কবিতার মধ্যে খুব সুন্দর ভাবে মনের আবেগ অনুভূতি প্রকাশ পেয়েছে।
আজকে আপনি খুব সুন্দর করে কবিতাটি লিখেছেন।রক্তাক্ত পৃথিবী কবিতাটি পড়ে বাস্তবে অনেক কথা মনে পড়ে গেল। আসলে এই সময় বেশিরভাগ জায়গাতে মানুষ মানুষের উপর অত্যাচার করতে লাগলো। তবে আপনি কবিতার মাধ্যমে বাস্তবিক কথা তুলে ধরেছেন। বাস্তবিক কথা দিয়ে কবিতাটি লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
https://x.com/AHP14338073/status/1936105841561944266?t=r6V5mE5xKnIaPTOpOXXmgg&s=19
https://x.com/AHP14338073/status/1936105995442516002?t=HTssNJYTrEmHLRD4TXmNEw&s=19