আমার লেখা কবিতা " ভালো লাগে না "

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা ভালো লাগে না সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000037233.jpg

source

ভালো লাগে না

ভালো লাগে না বেঁচে থাকতে শুধু
কষ্টের মোহনায় হারিয়ে যাই বারবার
আপনজন স্বার্থের মায়াজালে
আজ দূর থেকে বহু দূরে।

ভালো লাগে না এই জীবন সংসার
দুঃখের সাগরে ডুবি ভাসি
ডুবে ভাসার খেলায়
বড় কান্ত যে আমি খুব নিঃস্ব।

ভালো লাগার অনুভূতি হারিয়ে গেছে
হৃদয় আজ কষ্টের উত্তপ্ত মরুভূমি
মনেতে শান্তি নেই অশান্তি হাওয়া
বয়ে যায় হৃদয়ের চারপাশে।

স্বপ্ন হারিয়ে গেলো অজানায়
ইচ্ছে গুলো মিশে গেলো
বাতাসের ধূলিকণায়
বিষাদের সুর শুনা যায় ভালো
থাকার আকাশে।

ইট পাথরের শহরের স্বার্থের কোলাহলে
আজ আমি বড্ড বিষন্ন
বেঁচে থাকা মানেই
হারিয়ে গেছে অনেক আগে।

জীবনের আলো আঁধারের খেলাতে
আমি যে আধারে পরাজিত
আর ভালো লাগে না
পৃথিবীর বিষাক্ত বাতাস।

ভালো লাগে না এই স্বার্থপর
পৃথিবীতে বেঁচে থাকতে
উড়ার দিবো ভালো থাকতে ওপারে।



> আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। কষ্টের পৃথিবীতে বেঁচে থাকতে আর ইচ্ছে করে না। কষ্টের সাগরে সারাক্ষণ ডুবি বাসি । আপন সব প্রিয় মানুষগুলো স্বার্থের কারণে আজ দূর থেকে বহুদূরে আমি খুব নিঃস্ব। কষ্টের অনুভবে সারাক্ষণ মনেতে অশান্তি বিরাজ করে শান্তি পাইনা কোথাও। জীবন যুদ্ধে হেরেছি অনেকবার তাইতো আর বেঁচে থাকতে ইচ্ছে করে না ভালো থাকার প্রয়াসে জীবন উড়ার দিতে চায় ওপারে । যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে হৃদয়ের ব্যথা কিছুটা হালকা হলো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

মাঝে মাঝে মনে হয় এই জীবন থেকে বিরতি নিতে পারলে হয়তো ভালো হতো। মাঝে মাঝে আমাদের সবার মনে হয় কিছুই ভালো লাগেনা। ভাইয়া আপনার লেখা কবিতার মাঝে অনেক সুন্দর করে নিজের অনুভূতি তুলে ধরেছেন আর আমাদেরকে এই কবিতা পড়ার সুযোগ করে দিয়েছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

কবিতাটি পড়ে সুন্দর অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

একটি মানুষের জীবনই মাঝে মাঝে থমকে যায় আবার নতুন করে নতুনভাবে চলতে হয়। আপনার কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো ভাই। হৃদয়ের শুদ্ধ অনুভূতির মাধ্যমে সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতার প্রতিটি লাইন মনোমুগ্ধকর হয়েছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

কবিতাটি পড়ে এত চমৎকার প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ভালো লাগে না নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে কবিতাটি আমাদের প্রত্যেকের মনের অনুভূতি যেন ফুটিয়ে উঠেছে এই কবিতার মাধ্যমে। যাই হোক আপনার কবিতার ভাষাটা অসাধারণ ছিলো।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 2 years ago 

মাঝে মাঝে জীবনে এমন সময় আছে বেঁচে থাকতে মন চায় না। আজকে আপনি বাস্তব কথা নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।ভালো লাগে না কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। তবে আপন মানুষগুলো বেশি কষ্ট দিয়ে থাকে। কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কবিতাটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভালো লাগে না নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। কিছু কিছু সময় মানুষের মনের অনুভূতি বোঝা যায় না। তবে আপন এবং প্রিয় মানুষগুলোর কারণে অনেক সময় মানুষের মোমেন্ট অন্যরকম হয়ে যায়। তখন মানুষের মন ভালো লাগেনা। তবে আপনি কবিতার মাধ্যমে খুব সুন্দর নিজের মনের অনুভূতি প্রকাশ করেছেন। আপনার কবিতাটি পড়ে আমার কাছে অনেক অনেক ভালো লাগলো।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

জীবনের প্রতি যখন আলাদা রকমের অনুভূতি চলে আসে তখন কোন কিছুই ভালো লাগেনা। সব কিছুই বিষাক্ত লাগে। পৃথিবীর মুক্ত বাতাসেও খুঁজে পাই অনেক হাহাকার। ভাইয়া আপনার।লেখা কবিতা পড়ে খুবই ভালো লেগেছে। ভাইয়া আপনি দারুন লিখেছেন।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ রইলো । এতো অসাধারণ অনুভূতি শেয়ার করার জন্য আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59763.81
ETH 1570.73
USDT 1.00
SBD 0.42