আমার লেখা কবিতা "শুভ জন্মদিন শ্রদ্ধেয় দাদা "
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা শুভ জন্মদিন শ্রদ্ধেয় দাদা - উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার আমাদের সকলের শ্রদ্ধাভাজন আমাদের সকলের হৃদয়ের খুব আপন প্রিয় @rme দাদার শুভ জন্মদিন। প্রথমেই দাদাকে হৃদয়ের মনের কোঠায় থেকে শীতের কুয়াশা ভেজা সৌন্দর্যের উপমায় জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই। আসলে দাদাকে নিয়ে লিখে কখনো অনুভূতি প্রকাশ করা সম্ভব নয়। কিছু অনুভূতি প্রকাশিত হয় অশ্রু জলে। কিছু অনুভূতি প্রকাশিত হয় চোখের পলকে তাকিয়ে থেকে। কিছু অনুভূতি প্রকাশিত হয় দাদা কথা বলার শব্দ গুলো হৃদয়ে আগলে রেখে। আসলে দাদা কেমন? তার গুণাবলী সমূহ কেমন? তা লিখে প্রকাশ করার মতো যোগ্যতা আমার নেই। দাদা প্রতি মুহূর্তে তার গুণাবলী সমূহের দৃষ্টান্ত আমাদের মাঝে উপস্থাপন করে চলছে। আমার পিতা-মাতা এবং আমার এক শ্রদ্ধেয় বড় ভাইয়ের পরে যাকে না দেখে শুধু যার কণ্ঠস্বর শুনে সবচেয়ে বেশি ভালোবাসি, সম্মান করি এবং শ্রদ্ধা করি তিনি হলেন @rme দাদা। যা ছবি হৃদয়ের ক্যাম্পাসে আঁকা কখনো ভুলে যাওয়ার মতো নয়। যার মানবিকতা আকাশে সমান যার উদারতা বিশাল সমুদ্রের ন্যায় তাকে জন্মদিনে দেওয়ার মতোন আমার কোন কিছুই নেই। রিক্ত হাতে শুধু হৃদয়ের ভালোবাসা চোখের অশ্রু জলে দিয়ে গেলাম।
আসুন শুরু করি
Banner Credit:- শ্রদ্ধেয় হাফিজ ভাই @hafizullah
শুভ শুভ দিন আজ
শ্রদ্ধেয় প্রিয় দাদার জন্মদিন।
আজকের এই দিনে পিতা মাতার কোল
আলোকিত করে এই ধরণীতে
শুভ আগমন করেছেন প্রিয় দাদা।
হৃদয়ের সবটুকু আবেগ
অনুভূতি ভালোবাসা দিয়ে
জন্মদিনের শুভেচ্ছা জানাই
আপনাকে শুভ জন্মদিন।
আজকের এই খুশির দিনে
হৃদয়ের খুব গভীর থেকে বাঁধভাঙ্গা উল্লাসে
আপনাকে জানাই অনেক অনেক
শুভেচ্ছা এবং অভিনন্দন
শুভ শুভ শুভ দিন আজ প্রিয় দাদার জন্মদিন।
হৃদয়ের ভালোবাসার রক্ত গোলাপ দিয়ে
জন্মদিনের শুভেচ্ছা জানাই আপনাকে
গ্রহণ করবেন হাসিমুখে হৃদয়ের তরে।
অন্তরের অন্তস্থল থেকে জানাই
জন্মদিনের ভালোবাসা।
সারা জীবন থাকেন যেন হাসি মুখে
আপনার দিনগুলো কাটুক সূর্যে ভরা
রুদ্র উজ্জ্বল দিনের মতোন।
আপনার বিকেল কাটুক
প্রকৃতির সৌন্দর্যের উপমায়।
আপনার রাত কাটুক
জোসনা ভরা তারায়।
হৃদয় আজ সমুদ্র জোয়ারে বেশ উচ্ছ্বাসিত
হৃদয় আজ চাঁদের জোছনায় আলোকিত
হৃদয় আজ কুয়াশা ভেজা সকালের
সোনালী রোদের উজ্জ্বল হাসি।
হৃদয় আজ শরতের
কাশফুলের শুভ্রতায় সুরভিত।
হৃদয় আজ নীল আকাশে
সাদা মেঘের বেলাতে ভাসমান।
হৃদয় আজ রিমঝিম বর্ষার দিনে
কদম ফুলের সৌন্দর্যের অনুভূতি
হৃদয় আজ অফুরন্ত আনন্দে আত্মহারা
হৃদয় আজ মেতেছে প্রিয় দাদার
জন্মদিনের আনন্দঘন মুহূর্তে।
জন্মদিন আবার এসেছে আমাদের মাঝে
আলোকিত পুলকিত দিনের আনন্দে ।
আজকের এই শুভ দিনের
মতোন শুভ হোক আপনার আজীবন।
শুভ হোক আপনার আগামীর পথচলা।
ভালো থাকবেন সব সময়
হৃদয়ে প্রত্যাশা প্রতি মুহূর্তে ফুটবে
হৃদয় আপনার রঙ্গিন গোলাপ।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ক্যামেরা | realme C55 |
| পোস্ট তৈরি | @ah-agim |
| লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy






দাদার জন্মদিন কে উদ্দেশ্য করে খুব চমৎকার একটা কবিতা আপনি রচনা করেছেন, আশা করি তাড়াতাড়ি কবিতাটি খুবই পছন্দ হবে। দাদার জন্য উৎসর্গ করা এই কবিতাটি আমার খুব পছন্দ হয়েছে।
দাদার জন্মদিনের কবিতাটি পড়ে আপনি খুশি হয়েছেন জেনে ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ভাই।
প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে খুব সুন্দর একটি কবিতা লিখে দাদাকে শুভেচ্ছা জানানোর জন্য। আপনার মাধ্যমে আমিও দাদাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।সেই সাথে আপনার কবিতাটি অসাধারণ ভালো লেগেছে আমার কাছে। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লিখে দাদাকে উপহার দেওয়ার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।
আমাদের প্রিয় দাদার জন্মদিন উপলক্ষে আপনি খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। সত্যি আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে আমরা সবাই দাদাকে অনেক সম্মানের সাথে স্মরণ করি। তবে দাদাকে নিয়ে কবিতা লেখার ভাষা অসাধারণ হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।
কবিতাটি পড়ে এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।